Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 23, 2026
লক্ষ্মীপুরের মেঘনা নদীতে জেগে উঠেছে নতুন চর, ফসলের স্বপ্ন দেখছেন ভূমি হারানো অধিবাসীরা

বাংলাদেশ

সানা উল্লাহ সানু
28 January, 2023, 11:25 am
Last modified: 28 January, 2023, 11:32 am

Related News

  • মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ৪
  • ঢালচর: নিশ্চিহ্ন হতে চলা ভূখণ্ড!
  • রয়টার্সের প্রতিবেদন: নদীর গ্রাসে বিলীন হচ্ছে জমি, ভাঙনের বিরুদ্ধে বাংলাদেশের অন্তহীন লড়াই
  • পদ্মায় লাল মুনিয়ার ছবি তুলতে গিয়ে হঠাৎ যেভাবে বিলুপ্ত ঘোষণা করা মিঠাপানির কুমিরের দেখা মিলল
  • সুন্দরবনের মালঞ্চ নদীর চর দখল করে নির্মিত রিসোর্ট উচ্ছেদ করলো প্রশাসন

লক্ষ্মীপুরের মেঘনা নদীতে জেগে উঠেছে নতুন চর, ফসলের স্বপ্ন দেখছেন ভূমি হারানো অধিবাসীরা

প্রায় ৩ যুগের বেশি সময় ধরে বর্তমান কমলনগর এলাকার মেঘনা নদীর ভাঙন অব্যাহত রয়েছে। উপজেলার চর কাঁকড়া মৌজা, চরকালকিনি, উত্তর চর কালকিনি, দক্ষিণ চর কালকিনি, দক্ষিণ চর লরেঞ্চ মৌজা নামের কয়েকটি মৌজা পুরোপুরি মেঘনায় বিলীন হয়ে গেছে। এখানকার প্রায় ১০-১২ কিলোমিটার এলাকা নদী গিলে নিয়েছে। 
সানা উল্লাহ সানু
28 January, 2023, 11:25 am
Last modified: 28 January, 2023, 11:32 am
ছবি- টিবিএস

লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনা নদীর বুকে জাগছে নতুন নতুন চর। এরমধ্যে কয়েকটি চরের মাটি চাষের উপযোগী বলে মনে করছেন স্থানীয়রা। এসব চরের জমিতে চাষের উদ্দেশ্যেই সেখানে যাতায়াত শুরু করেছেন সে এলাকার অতীত অধিবাসীরা। 

চরগুলোতে যাতায়াত করা অধিবাসীদের নিজেদের কিংবা পূর্ব পুরুষদের বসতি ছিল এই এলাকায়ই। 

মেঘনা নদীতে বিলীন হওয়া লক্ষ্মীপুরের সাবেক চর কাঁকড়া মৌজায় জেগে ওঠা নতুন চরটি বুধবার (২৫ জানুয়ারি) পরিদর্শন করেন এমন দুই শতাধিক অধিবাসী। 

ছবি- টিবিএস

নতুন এ চরটি জেগে উঠেছে কমলনগর উপজেলার চর লরেঞ্চ ইউনিয়নের নবীগঞ্জ বাজার সংলগ্ন পশ্চিম দিকে মেঘনা নদীর বুকে। চরটির আয়তন কত তা জানা যায়নি।

স্থানীয়রা সাবেক চর কাঁকড়া মৌজায় জেগে ওঠা চরটির নতুন নামকরণ করেছে 'ক্র্যাব আইল্যান্ড'। 

একইদিন নতুন চরের নানা বিষয় পরিদর্শনে যান কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস, এসিল্যান্ড ফেরদৌস আরা, কমলনগর থানার ওসি মোহাম্মদ সোলাইমান, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক।

ছবি- টিবিএস

আরো ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস, উপজেলা সার্ভেয়ার প্রমেশ্বর চাকমা, চরফলকন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন বাঘা, চরলরেন্স ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহছান উল্যাহ হিরন ও সাবেক সেনা কর্মকর্তা আব্দুর রহমান দিদারসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন।

বর্তমান চর এলাকায় অতীতে বসত বাড়িসহ জমি হারানো বাসিন্দা এবং উপজেলার চর লরেঞ্চ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহসান উল্লাহ হিরণ টিবিএসকে বলেন, "নতুন চর এলাকায় তাদের বাড়িসহ কৃষি জমি ছিল। কিন্ত মেঘনার ভয়াবহ ভাঙনে তারা সব সম্পদ হারিয়েছেন। এখন ১০-১২ বছরের ব্যবধানে সেখানেই আবার ভূমি জেগে উঠেছে।" 

ছবি- টিবিএস

"নতুন চরের মাটি ফসল ফলানোর জন্য উপযোগী হয়ে উঠেছে। তাছাড়া নদী ভাঙার কারণে কমলনগরে চাষের তেমন জমি নেই। এসব কারণে এখানকার সাবেক বাসিন্দারা একত্রিত হয়ে এ বছরের বৈশাখ মাসে চরের জমিতে ধান চাষ করবেন," যোগ করেন তিনি।

সাবেক সেনা কর্মকর্তা আবদুর রহমান দিদার জানান, নতুন চরে চাষাবাদ শুরু করার জন্য তারা প্রশাসনকে জানিয়েছেন। স্থানীয়রা সবাই মিলে মিশে চরের বিশাল খালি জমিতে চাষ করতে চান।

একই এলাকার বাসিন্দা মো. হারুনুর রশিদ ডিলার জানায়, নদীর বুকে জেগে থাকা এ চরে চাষাবাদ শুরু হলে মেঘনার জেলেদের জন্য নিরাপত্তা বাড়বে। কারণ হিসেবে তিনি জানান, বর্তমানে খালি পড়ে থাকা এবং জনমানবহীন এ চর বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে ব্যবহৃত হয়। চরে চাষাবাদ শুরু হলে মানুষের যাতায়াত বাড়বে এবং অপরাধ প্রবণতাও কমবে।

ছবি- টিবিএস

অন্যদিকে বারেক পলোয়ান নামের অপর একজন জানায়, চাষাবাদের পাশাপাশি তারা নিজেদের হারিয়ে যাওয়া ভূমি আবার ফিরে পেতে সরকারের সহযোগিতা চাইবেন এবং প্রয়োজনীয় আইনের আশ্রয় নিবেন।

স্থানীয় ভাবে বিভিন্ন অফিস থেকে নেওয়া তথ্যে জানা গেছে, প্রায় ৩ যুগের বেশি সময় ধরে বর্তমান কমলনগর এলাকার মেঘনা নদীর ভাঙন অব্যাহত রয়েছে। উপজেলার চর কাঁকড়া মৌজা, চরকালকিনি, উত্তর চর কালকিনি, দক্ষিণ চর কালকিনি, দক্ষিণ চর লরেঞ্চ মৌজা নামের কয়েকটি মৌজা পুরোপুরি মেঘনায় বিলীন হয়ে গেছে। এখানকার প্রায় ১০-১২ কিলোমিটার এলাকা নদী গিলে নিয়েছে। 

ছবি- টিবিএস

কিন্তু এখন খুব অল্প সময়ের মধ্যেই উপজেলার পশ্চিমে মেঘনার বুকে প্রায় হাজার হাজার একরের কয়েকটি নতুন চর জেগে উঠেছে। এগুলোতেই এ বছর ফসল চাষ করবেন স্থানীয়রা।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

চর / চরাঞ্চল / মেঘনা নদী / নদীভাঙন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
    মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 
  • একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
    গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প
  • ছবি: আল আরাবিয়া
    কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের
  • তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
    দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ৪
  • ঢালচর: নিশ্চিহ্ন হতে চলা ভূখণ্ড!
  • রয়টার্সের প্রতিবেদন: নদীর গ্রাসে বিলীন হচ্ছে জমি, ভাঙনের বিরুদ্ধে বাংলাদেশের অন্তহীন লড়াই
  • পদ্মায় লাল মুনিয়ার ছবি তুলতে গিয়ে হঠাৎ যেভাবে বিলুপ্ত ঘোষণা করা মিঠাপানির কুমিরের দেখা মিলল
  • সুন্দরবনের মালঞ্চ নদীর চর দখল করে নির্মিত রিসোর্ট উচ্ছেদ করলো প্রশাসন

Most Read

1
ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
আন্তর্জাতিক

মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 

2
একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস

3
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

5
ছবি: আল আরাবিয়া
আন্তর্জাতিক

কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের

6
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
বাংলাদেশ

দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net