Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
জ্বালানি আমদানিতে ট্যাক্স প্রত্যাহারের দাবি বিজিএমইএ’র 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 January, 2023, 09:40 am
Last modified: 26 January, 2023, 01:02 pm

Related News

  • ১৭ দিনে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী ২২টি জাহাজ, আসছে আরও ৪টি
  • ঈদের আগেই ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে: বিজিএমইএ
  • এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা
  • এলএনজি ও জ্বালানি আমদানিতে অতিরিক্ত ২৪ হাজার কোটি টাকা ভর্তুকি বরাদ্দ সরকারের

জ্বালানি আমদানিতে ট্যাক্স প্রত্যাহারের দাবি বিজিএমইএ’র 

যে কোন পণ্যের মূল্যবৃদ্ধির ক্ষেত্রে (গ্যাসসহ) ট্যাক্সের ভার খুব একটা বেশি নয় বলে দাবি করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম।
টিবিএস রিপোর্ট
26 January, 2023, 09:40 am
Last modified: 26 January, 2023, 01:02 pm

জ্বালানি আমদানিতে এক বছরের জন্য আমদানি পর্যায়ে ডিউটিসহ সব ধরনের ট্যাক্স প্রত্যাহারের দাবি জানিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। একইসঙ্গে গ্যাসের দর নির্ধারণে আমদানি ও স্থানীয় উৎস থেকে সংগৃহীত মূল্যের সমন্বয়ে দাম নির্ধারণ এবং নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিও জানিয়েছে সংগঠনটি।

এ দাবিতে বুধবার প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরীর কাছে চিঠি পাঠানো হয়েছে। একই দাবিতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়েও চিঠি পাঠানো হয়েছে বলে সূত্র জানিয়েছে।

অবশ্য যে কোন পণ্যের মূল্যবৃদ্ধির ক্ষেত্রে (গ্যাসসহ) ট্যাক্সের ভার খুব একটা বেশি নয় বলে দাবি করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "গ্যাসের ক্ষেত্রে নয়, যে কোন ক্ষেত্রে ব্যয় বৃদ্ধির কারণ হিসেবে দেখা হয় ডিউটি ট্যাক্সকে। কিন্তু ইনইফিসিয়েন্সি, সিন্ডিকেট বা অপচয় আছে কিনা, তা দেখতে চায় না।"

"কিন্তু আমরা পরীক্ষা করে দেখেছি, বর্ধিত পণ্যমূল্যে করের ভার অতটা বেশি পড়ে না।"

আমদানিকারকরা জানিয়েছেন, জ্বালানি আমদানিতে শুল্ককর মিলিয়ে বর্তমানে তা প্রায় ৪০ শতাংশ। অবশ্য কেউ কেউ বলছেন এর চেয়েও বেশি।

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী খোকন বলেন, "তিন হাত ঘুরে ফাইনাল কনজ্যুমারের কাছে যাওয়া পর্যন্ত এই ট্যাক্সের পরিমাণ দাঁড়ায় প্রায় ৫১ শতাংশ।"

গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি না করে সিস্টেম লস, মিটার রিডিং, অবৈধ সংযোগ, লুজ কানেকশন ইত্যাদি বন্ধ করার দাবি জানায় বিজিএমইএ।

একইসঙ্গে বর্তমান অর্থনৈতিক মন্দা পরিস্থিতি বিবেচনায় নিয়ে একসাথে এতো মূল্য বৃদ্ধি না করে ক্রমান্বয়ে সহনীয় পর্যায়ে বৃদ্ধি করা হলে এ পরিস্থিতি সামাল দেয়া যেতে পারে বলে মনে করছে সংগঠনটি।

এছাড়া চিঠিতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করার দাবিও জানান সংগঠনটির সভাপতি ফারুক হাসান। 

চিঠিতে বলা হয়, "অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে অভ্যন্তরীণ বাজারে ইতিমধ্যেই কাঁচামালের মূল্যবৃদ্ধি পাওয়ায় প্রতিযোগিতায় টিকে থাকা অসম্ভব হয়ে পড়েছে।"

সার্বিক কারণে শ্রম অসন্তোষের আশঙ্কার কথা জানিয়ে এতে বলা হয়, "মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় ব্যাংক ঋণের সুদের হারও বেড়ে গেছে এবং আরও বাড়বে। ফলশ্রুতিতে তৈরি পোশাক শিল্পকে টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে। বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অত্যধিক বৃদ্ধিতে শ্রমিকগণ চরম দুর্ভোগের মধ্যে পড়বে এবং শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হবে। এতে করে সামগ্রিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার সম্ভাবনা রয়েছে।"   
 

Related Topics

টপ নিউজ

জ্বালানি আমদানি / ট্যাক্স প্রত্যাহার / বিজিএমইএ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা
  • আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
    মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

Related News

  • ১৭ দিনে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী ২২টি জাহাজ, আসছে আরও ৪টি
  • ঈদের আগেই ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে: বিজিএমইএ
  • এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা
  • এলএনজি ও জ্বালানি আমদানিতে অতিরিক্ত ২৪ হাজার কোটি টাকা ভর্তুকি বরাদ্দ সরকারের

Most Read

1
ছবি: রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা

4
আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

6
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net