Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
ডলার সংকট: চট্টগ্রাম বন্দরে ৫৪ হাজার টন পণ্য নিয়ে আটকে আছে তিন জাহাজ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 January, 2023, 09:35 am
Last modified: 19 January, 2023, 10:02 pm

Related News

  • মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে বন্দরে জাহাজ: খালাস শুরু, কাল ভিড়বে জেটিতে
  • চট্টগ্রামে ২৭ হাজার টন ডিজেল নিয়ে ভিড়ল জাহাজ, রাতে আসছে আরও একটি
  • লাইটার জাহাজে জ্বালানি সংকট, ঝুঁকিতে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস কার্যক্রম
  • যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬২ হাজার মেট্রিক টন গম
  • সিঙ্গাপুর থেকে ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে আরও একটি জাহাজ

ডলার সংকট: চট্টগ্রাম বন্দরে ৫৪ হাজার টন পণ্য নিয়ে আটকে আছে তিন জাহাজ 

তিনটি জাহাজে শিপিং ডেমারেজ বাবদ প্রতিদিন প্রায় ৯৪ হাজার ইউএস ডলার গুনতে হবে আমদানিকারকদের।
টিবিএস রিপোর্ট
19 January, 2023, 09:35 am
Last modified: 19 January, 2023, 10:02 pm
ছবি-মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস

ডলার সংকটের কারণে আমদানি পণ্যের মূল্য পরিশোধ করতে না পারায় চট্টগ্রাম বন্দরে চিনি, তেল এবং পামঅয়েল বাহী তিনটি জাহাজের খালাস আটকে আছে। এসব জাহাজে রয়েছে মেঘনা গ্রুপ এবং এস আলম গ্রুপের প্রায় ৫৪ হাজার মেট্রিক টন পণ্য।  

খালাস করতে না পারায় জাহাজ তিনটি বর্তমানে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে অলস বসে আসে। তিনটি জাহাজে শিপিং ডেমারেজ বাবদ প্রতিদিন প্রায় ৯৪ হাজার ইউএস ডলার গুনতে হবে আমদানিকারকদের।

মেঘনা গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার মিজানুর রহমান টিবিএসকে বলেন, 'আমরা  টাকার অংকে এলসি ওপেন করেছিলাম। এর মধ্যে একটির এলসি ওপেন হয়েছিলো অগ্রণী ব্যাংক থেকে। কিন্তু ব্যাংক এলসির টাকা পরিশোধ করতে না পারায় পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ করে দিয়েছে। এই সংকট কিভাবে দ্রুত সমাধান করা যায় আমরা সেই চেষ্টা করছি।'  

মিজানুর রহমান আরো বলেন, 'জাহাজ ভাড়া বাবদ যে ডেমারেজ উঠছে সেগুলো আমাদের পরিশোধ করতে হবে। আমরা এগুলো পণ্য মূল্যের সাথে সমন্বয় করবো।' 

মেঘনা গ্রুপ জানায়, তাদের আমদানি করা চিনিবাহী কমন এটলাস জাহাজে প্রতিদিন ৪০ হাজার ডলার এবং সয়াবিনবাহী সোগান জাহাজে প্রতিদিন ৩৮ হাজার ডলার ডেমারেজ উঠছে। একইভাবে বসুন্ধরা গ্রুপের পাম অয়েলবাহী সুপার ফরটি জাহাজে প্রতিদিন ১৬ হাজার ডলার ডেমারেজ যোগ হচ্ছে। 

আমদানিকারকরা জানিয়েছেন, ব্যাংকে বাংলাদেশি মুদ্রায় ঋণপত্র খুলে এসব পণ্য আমদানি করা হয়। কিন্তু ডলারের অভাবে ব্যাংক মূল্য পরিশোধ করতে পারেনি। এ কারণে বিদেশি রপ্তানিকারক প্রতিষ্ঠান জাহাজ থেকে পণ্য খালাসের অনুমতি দিচ্ছে না।

চট্টগ্রাম বন্দর ও কাস্টমস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দর এবং জাহাজের অবস্থান শনাক্তকারী ওয়েবসাইট মেরিন ট্রাফিকের তথ্যমতে, এস আলম গ্রুপের আমদানি করা ১২ হাজার মেট্রিক টন পাম অয়েল নিয়ে মালয়েশিয়া থেকে এম টি সুপার ফরটি জাহাজ  গত ২৫ নভেম্বর চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে পৌঁছায়। জাহাজটিতে ১ কোটি ২৪ লাখ ডলার মূল্যের তেল রয়েছে। জাহাজটি বন্দরে আসার ৫৪ দিন পেরিয়ে গেলেও এলসি মূল্য পরিশোধ করতে না পারায় খালাস বন্ধ রয়েছে। প্রতিদিন ১৬ হাজার ডলার হিসেবে ৫৪ দিনে শিপিং ডেমারেজ উঠেছে ৮ লাখ ৬৪ হাজার। 

মেঘনা গ্রুপ জানিয়েছে, ব্রাজিল থেকে অপরিশোধিত সয়াবিন তেল নিয়ে 'এম টি সোগান' চট্টগ্রাম বন্দরে পৌঁছায় ৬ জানুয়ারি। জাহাজটিতে বাংলাদেশ এডিবল অয়েল ও মেঘনা অয়েল রিফাইনারি লিমিটেডের তেল রয়েছে। বাংলাদেশ এডিবল অয়েলের তেল খালাস হলেও আটকে আছে মেঘনা এডিবল অয়েল রিফাইনারির পণ্য। ৬২ লাখ ডলারের প্রায় ৫ হাজার টন তেল রয়েছে।  

এছাড়া ব্রাজিল থেকে ৬০ হাজার ৫০০ টন চিনি নিয়ে 'এম ভি কমন এটলাস' নামের একটি জাহাজ বন্দরে পৌঁছায় ৫ জানুয়ারি। ২৩ হাজার ৬৫০ টন চিনি খালাস হলেও বাকি পণ্যের খালাস বন্ধ হয়ে আছে। এই জাহাজের বিপরীতে প্রতিদিন ৪০ হাজার ডলার জরিমানা দিতে হবে আমদানিকারককে। 

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম বন্দর / ডলার সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’
  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
    লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    ৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি
  • ফাইল ছবি: সংগৃহীত
    যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ
  • ছবি: টিবিএস
    আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

Related News

  • মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে বন্দরে জাহাজ: খালাস শুরু, কাল ভিড়বে জেটিতে
  • চট্টগ্রামে ২৭ হাজার টন ডিজেল নিয়ে ভিড়ল জাহাজ, রাতে আসছে আরও একটি
  • লাইটার জাহাজে জ্বালানি সংকট, ঝুঁকিতে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস কার্যক্রম
  • যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬২ হাজার মেট্রিক টন গম
  • সিঙ্গাপুর থেকে ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে আরও একটি জাহাজ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’

2
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

3
বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
আন্তর্জাতিক

লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প

4
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net