Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 06, 2026
দ্বিতীয় দিনে লাখো মুসল্লির ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে মুখরিত ইজতেমা ময়দান

বাংলাদেশ

ইউএনবি
14 January, 2023, 01:25 pm
Last modified: 14 January, 2023, 01:33 pm

Related News

  • নির্বাচনের আগে বিশ্ব ইজতেমার জমায়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা
  • আগামী বছর বিশ্ব ইজতেমা জাতীয় নির্বাচনের পর: ধর্ম উপদেষ্টা
  • ইজতেমায় কোনো ‘ডেভিল’ আসলে ধরিয়ে দেবেন: জিএমপি কমিশনার
  • আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব
  • যে শর্তে টঙ্গীতে এবার ইজতেমা করতে পারবেন সাদপন্থীরা 

দ্বিতীয় দিনে লাখো মুসল্লির ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে মুখরিত ইজতেমা ময়দান

ইজতেমার মাঠ ও আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
ইউএনবি
14 January, 2023, 01:25 pm
Last modified: 14 January, 2023, 01:33 pm
ছবি / ইউএনবি

লাখো মুসল্লির 'আল্লাহু আকবার' ধ্বনি, জিকির ও তাবলীগের দেশি-বিদেশি মুরুব্বিদের বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে।

শনিবার (১৪ জানুয়ারি) ফজরের পর আম বয়ান করেন পাকিস্তানের মাওলানা খোরশিদুল হক। পরে সকালে আলেমদের উদ্দেশ্যে বিশেষ বয়ান করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। এছাড়া, আলাদাভাবে খিত্তা ও নিবাসের ভেতরে বোবা-বধিরদের জন্য বয়ান করেন ভারতের মাওলানা সানোয়ার এবং বিদেশি জামাতের উদ্দেশ্যে ইংরেজিতে বয়ান করেন পাকিস্তানের মাওলানা ইফতার জামান।

ইজতেমা ময়দান ও আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

লা-ইলাহা ইল্লাল্লাহু- ধ্বনিতে তুরাগ নদী তীরবর্তী বিশাল এলাকা যেন পবিত্র পুণ্যভূমিতে পরিণত হয়েছে। বিরাজ করছে এক অভূতপূর্ব ভাবগম্ভীর পরিবেশ।

ইউএনবি'র গাজীপুর প্রতিনিধি জানিয়েছেন, শীতার্ত আবহাওয়া সত্ত্বেও ইজতেমা অভিমুখে এখনও মুসল্লীদের আগমন অব্যাহত রয়েছে। বাস-ট্র্রাক, নৌকা ও অন্যান্য যানবাহন ছাড়াও অনেকেই পায়ে হেঁটে ইজতেমাস্থলে পৌঁছেছেন। অগণিত মুসল্লির ভিড়ে বৃদ্ধ যেমন রয়েছেন, তেমনি তরুণ ও কিশোরের সংখ্যাও কম নয়। কনকনে ঠাণ্ডা বাতাস, তীব্র শীত, ধুলাবালি সবকিছুই যেন তাদের কাছে সহনীয় হয়ে উঠেছে। এতটুকু বিরক্তি নেই কারও মধ্যে। যদিও অনেক মুসল্লির শেষ মুহূর্তে ইজতেমা ময়দানে জায়গা না পেয়ে সড়কের পাশে বা নদীর পাড়ে ঠাঁই নিয়েছেন।

আগামীকাল রোববার (১৫ জানুয়ারি) আখেরি মোনাজাতের মাধ্যমে তাবলীগের শীর্ষস্থানীয় মুরুব্বি মাওলানা হাফেজ জুবায়ের অনুসারীদের প্রথম পর্বের ইজতেমা শেষ হবে। চারদিন বিরতি দিয়ে ভারতের মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে আগামী ২০ জানুয়ারি।

বিশ্ব ইজতেমার প্রথম দিন শুক্রবার (১৩ জানুয়ারি) বাংলাদেশের মাওলানা জিয়াউল হক বাদ ফজর আম বয়ান করেন। তার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বাদ জুমা ইজতেমায় বয়ান করেন মাওলানা ইসমাইল, বাদ আছর মাওলানা হাফেজ জুবায়ের এবং বাদ মাগরিব মাওলানা আহামদ ও ওমর ফারুক বয়ান করেন।
 
Related Topics

টপ নিউজ

ইজতেমা / বিশ্ব ইজতেমা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
    বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
  • ছবি: এএনআই
    তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার
  • মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
    পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু

Related News

  • নির্বাচনের আগে বিশ্ব ইজতেমার জমায়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা
  • আগামী বছর বিশ্ব ইজতেমা জাতীয় নির্বাচনের পর: ধর্ম উপদেষ্টা
  • ইজতেমায় কোনো ‘ডেভিল’ আসলে ধরিয়ে দেবেন: জিএমপি কমিশনার
  • আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব
  • যে শর্তে টঙ্গীতে এবার ইজতেমা করতে পারবেন সাদপন্থীরা 

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
অর্থনীতি

দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 

2
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

3
বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম

4
ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার

5
মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net