Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
মার্কিন কর্মকর্তাদের 'ঘন ঘন সফর' ইতিবাচক: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ

ইউএনবি
10 January, 2023, 10:10 am
Last modified: 10 January, 2023, 11:20 am

Related News

  • ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত উন্নত ড্রোন ইরানে পাঠাচ্ছে রাশিয়া: দাবি পশ্চিমা কর্মকর্তাদের
  • ইরান যুদ্ধের পরিকল্পনা নিয়ে ট্রাম্পের উপদেষ্টাদের মধ্যে ‘অনুশোচনা’: অ্যাক্সিওসের প্রতিবেদন
  • ইরান চাইলে আলোচনার জন্য ওয়াশিংটনের দরজা খোলা আছে: মার্কিন কর্মকর্তা
  • বাংলাদেশে মার্কিন কোম্পানির সুযোগ অনেক বড় এবং ক্রমেই তা বাড়ছে: যুক্তরাষ্ট্র দূতাবাস কর্মকর্তা
  • এমন নির্বাচন হবে যা দেখে দুনিয়ার সবাই শিখবে: পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন কর্মকর্তাদের 'ঘন ঘন সফর' ইতিবাচক: পররাষ্ট্রমন্ত্রী

মোমেন জানান, তার জানা মতে গত তিন বছরে জোরপূর্বক কোনো গুমের ঘটনা ঘটেনি। যেটিকে তিনি বড় অগ্রগতি হিসেবে মনে করেন।
ইউএনবি
10 January, 2023, 10:10 am
Last modified: 10 January, 2023, 11:20 am
ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ যেকোন দূরত্ব কমাতে 'গঠনমূলক ও অত্যন্ত ইতিবাচক' ভূমিকা রাখে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে 'আরও অনেক ভালো সম্পর্ক' গড়ে তুলতে চায়।

মার্কিন কর্মকর্তাদের 'ঘন ঘন সফর' সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক মন্তব্য করে তিনি বলেন, 'আমরা খুবই খুশি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের গঠনমূলক সম্পৃক্ততা বাড়ছে।'

সোমবার তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, দুই দেশের মধ্যে আরও ভালো সম্পর্কের কিছু কারণ রয়েছে। 

মোমেন বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র গণতন্ত্র এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধার মতো একই মূল্যবোধ ও নীতিতে বিশ্বাস করে এবং অনুসরণ করে।

তিনি ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) সংক্রান্ত পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, 'আমাদের কোথাও গ্যাপ বা দুর্বলতা থাকতে পারে। বন্ধুত্বপ্রতীম দেশটি যখন এই সম্পর্কিত সমস্যাগুলো উত্থাপন করে, আমরা তখন সংশোধনমূলক ব্যবস্থা নিয়েছি।'

মোমেন বলেন, তারা ডিএসএ-তে কিছু দুর্বলতার কথা জানিয়েছিলেন, তবে ব্যাপকভাবে এটির সংশোধন করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা গঠনমূলক সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন এবং সবসময় বলেছেন যে কারও কিছু বলার থাকলে একটি নির্দিষ্ট পদ্ধতি আছে।

তিনি আরও বলেন, 'আমরা খুব ইতিবাচক রয়েছি। যদি কিছুর অভাব থাকে, তারা আনুষ্ঠানিকভাবে আমাদের জানাবে। আমরা এটি সমাধান করব।'

মোমেন জানান, তার জানা মতে গত তিন বছরে জোরপূর্বক কোনো গুমের ঘটনা ঘটেনি। যেটিকে তিনি বড় অগ্রগতি হিসেবে মনে করেন।

তিনি বলেন, 'হাতের পাঁচটা আঙুল সমান না। কেউ কোনো সমস্যা সৃষ্টি করলে আমরা বিষয়টি দেখি।'

মন্ত্রী বলেন, কয়েক বছর ধরে র‌্যাবের পক্ষ থেকে কোনো বাড়াবাড়ি করা হয়নি। 

মোমেন বলেন, এলিট বাহিনী বছরের পর বছর ধরে অনেক পরিপক্কতা তৈরি করেছে এবং তাদের একটি অভ্যন্তরে জবাবদিহির ব্যবস্থা রয়েছে। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কোথাও কোনো অন্যায় দেখতে চাই না।

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট (জিএসওএমআইএ) এবং অ্যাকুইজেশন ক্রস-সার্ভিসিং এগ্রিমেন্ট (এসিএসএ) - দুটি প্রস্তাবিত চুক্তি সম্পর্কে জানতে চাইলে মোমেন বলেন, 'আমাদের প্রধান ফোকাস জনগণের কল্যাণ। কিন্তু আমাদের অর্থনৈতিক উন্নয়ন রক্ষার জন্য নিরাপত্তাও অপরিহার্য।'

তিনি বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগসহ বহুমুখী সম্পর্ক বজায় রাখে এবং শান্তিরক্ষা, সন্ত্রাসবাদ দমন, জলবায়ু সমস্যা এবং সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে দুই দেশ একসঙ্গে কাজ করে।

মন্ত্রী বলেন, 'সমুদ্রসীমা আরও সুরক্ষিত রাখতে তারা (মার্কিন) আমাদের সহায়তা করেছে।'

মোমেন ঢাকার সঙ্গে তাদের স্থায়ী অংশীদারিত্বের স্বীকৃতি এবং গত ৫০ বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে 'একটি অসাধারণ গল্প' বলে অভিহিত করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাম্প্রতিক বক্তব্যের উল্লেখ করেন।

হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরানের প্রমাণপত্র গ্রহণ করে বাইডেন বলেন, 'আমি আশা করি আমাদের দেশগুলো গণতান্ত্রিক শাসন, জলবায়ু পরিবর্তন, শরণার্থী এবং সামুদ্রিক নিরাপত্তা নিয়ে কাজ চালিয়ে যাবে। আমরা আপনাদের সাফল্যে বিনিয়োগ করছি এবং সকল বাংলাদেশিদের স্বাধীনভাবে অংশগ্রহণ এবং তাদের দেশের উন্নয়নে অবদান রাখার ক্ষমতাকে সমর্থন করি।'

মার্কিন কর্মকর্তাদের ঘন ঘন সফর সম্পর্কে জানতে চাইলে মোমেন বলেন, এটি একটি বরং ভালো উন্নয়ন, যে দুই দেশের মধ্যে সম্পৃক্ততা বাড়ছে এবং এটি প্রতিফলিত করে যে বাংলাদেশে ক্রমবর্ধমান সুযোগ রয়েছে।

Related Topics

টপ নিউজ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন / মার্কিন কর্মকর্তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স ও এএফপি
    যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
    দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত উন্নত ড্রোন ইরানে পাঠাচ্ছে রাশিয়া: দাবি পশ্চিমা কর্মকর্তাদের
  • ইরান যুদ্ধের পরিকল্পনা নিয়ে ট্রাম্পের উপদেষ্টাদের মধ্যে ‘অনুশোচনা’: অ্যাক্সিওসের প্রতিবেদন
  • ইরান চাইলে আলোচনার জন্য ওয়াশিংটনের দরজা খোলা আছে: মার্কিন কর্মকর্তা
  • বাংলাদেশে মার্কিন কোম্পানির সুযোগ অনেক বড় এবং ক্রমেই তা বাড়ছে: যুক্তরাষ্ট্র দূতাবাস কর্মকর্তা
  • এমন নির্বাচন হবে যা দেখে দুনিয়ার সবাই শিখবে: পররাষ্ট্রমন্ত্রী

Most Read

1
ছবি: রয়টার্স ও এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প

2
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

5
ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net