Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
বিদ্যুৎ ও জ্বালানির দামের মাসিক সমন্বয় নিয়ে ভাবছে সরকার: নসরুল হামিদ

বাংলাদেশ

ইউএনবি
10 January, 2023, 09:50 am
Last modified: 11 January, 2023, 04:31 pm

Related News

  • রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • ‘এখন তো মনে হয় আর খাওনই লাগবো না’: জ্বালানির দাম বাড়ায় নিত্যপণ্যের বাজারে অস্থিরতা
  • ‘কষ্ট হচ্ছে, কী আর করার, পরিবারের কাছে তো যেতে হবে’: ভাড়া বেড়ে যাওয়ায় চাপে যাত্রীরা
  • বিদ্যুৎ বিতরণব্যবস্থা আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি
  • জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

বিদ্যুৎ ও জ্বালানির দামের মাসিক সমন্বয় নিয়ে ভাবছে সরকার: নসরুল হামিদ

সোমবার (৯ জানুয়ারি) বিদ্যুৎ ভবনে চুক্তি সই অনুষ্ঠানের ফাঁকে তিনি সাংবাদিকদের বলেন, “আমরা প্রতিমাসে বিদ্যুৎ ও জ্বালানির দাম সমন্বয় করার পরিকল্পনা নিয়ে কাজ করছি।”
ইউএনবি
10 January, 2023, 09:50 am
Last modified: 11 January, 2023, 04:31 pm
ছবি/ইউএনবি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সরকার প্রতিমাসে বিদ্যুৎ ও জ্বালানির দাম সমন্বয়ের ব্যবস্থা চালু করার পরিকল্পনা নিয়ে কাজ করছে।

সোমবার (৯ জানুয়ারি) বিদ্যুৎ ভবনে চুক্তি সই অনুষ্ঠানের ফাঁকে তিনি সাংবাদিকদের বলেন, "আমরা প্রতিমাসে বিদ্যুৎ ও জ্বালানির দাম সমন্বয় করার পরিকল্পনা নিয়ে কাজ করছি।"

তিনি আরও বলেন, সরকারের পদক্ষেপের সঙ্গে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গণশুনানির কোনো সম্পর্ক নেই।

তিনি বলেন, "বিইআরসি তার নিজের কাজ করবে এবং তাদের সিদ্ধান্ত নেবে। আমরা বিইআরসি নিয়ম সংশোধন করেছি, যাতে আমরা প্রতিমাসে দাম সমন্বয় করতে পারি।"

তিনি আরও বলেন, "ইতোমধ্যে আমাদের প্রতিবেশী দেশগুলো মাসিক মূল্য সমন্বয় ব্যবস্থা চালু করেছে।"

তিনি বলেন, "বিশ্বব্যাপী জ্বালানির দাম বেড়েছে এবং মূল্যস্ফীতি বাড়ছে। সুতরাং, আমাদেরও সামঞ্জস্যের দিকে যেতে হবে।"

তিনি বলেন, বিদ্যমান বিইআরসি আইন সংশোধনের মূল উদ্দেশ্য হলো নির্দিষ্ট কিছু ক্ষেত্রে সরকার কর্তৃক সিদ্ধান্ত নেওয়া।

তিনি আরও উল্লেখ করেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের ভর্তুকি অব্যাহত থাকবে; কারণ সাম্প্রতিক মূল্যবৃদ্ধি খাতের সম্পূর্ণ ক্ষতিপূরণ করবে না।

তিনি বলেন, দাম সমন্বয় করা গেলে অন্তত গ্যাস আমদানিতে আর্থিক ক্ষতির কারণে যে ব্যাকলগ তৈরি হয়েছে, তা কাটিয়ে ওঠা সম্ভব হবে।

এক প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, সরকার আশা করছে গত গ্রীষ্মের মতো আগামী গ্রীষ্মে খুব বেশি লোডশেডিং হবে না।

এদিকে, নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড ও চীনের সিএমসির সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশ চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি (প্রা.) লিমিটেড (বিসিআরইসিএল) বাংলাদেশের রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) সঙ্গে একটি বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) এবং একটি বাস্তবায়ন চুক্তি (আইএ) স্বাক্ষর করেছে এবং সরকার সিরাজগঞ্জে ৬৮ মেগাওয়াটের একটি সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে।

চুক্তি অনুযায়ী, বিপিডিবি ২০ বছরের মেয়াদে প্ল্যান্ট থেকে প্রতি ইউনিট ১০ দশমিক ২০ ইউএস সেন্টে বিদ্যুৎ কিনবে।

বিসিআরইসিএল প্ল্যান্টটি স্থাপনের জন্য ৮৭ দশমিক ৭১ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে, যেখানে জেডটিইএনসিও লিমিটেড বাংলাদেশ পরামর্শক হিসেবে কাজ করবে এবং চীনের পেরিওশেন-ফেডি-সিনোহাইড্রোর কনসোর্টিয়াম প্রকল্পের জন্যে ইপিসি ঠিকাদার হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে নসরুল বলেন, সরকার আগামী এক বছরে নবায়নযোগ্য জ্বালানি উৎস থেকে দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায়।
 
Related Topics

টপ নিউজ

বিদ্যুৎ / জ্বলানি / নসরুল হামিদ / বিদ্যুতের দাম / জ্বালানির দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
    অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী
  • সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
    সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
  • ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
    দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

Related News

  • রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • ‘এখন তো মনে হয় আর খাওনই লাগবো না’: জ্বালানির দাম বাড়ায় নিত্যপণ্যের বাজারে অস্থিরতা
  • ‘কষ্ট হচ্ছে, কী আর করার, পরিবারের কাছে তো যেতে হবে’: ভাড়া বেড়ে যাওয়ায় চাপে যাত্রীরা
  • বিদ্যুৎ বিতরণব্যবস্থা আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি
  • জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

3
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
বাংলাদেশ

অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

4
সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
বাংলাদেশ

সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক

5
ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net