Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 03, 2026
বাঘ গণনা: রোববার থেকে সুন্দরবনে বসানো হচ্ছে ক্যামেরা

বাংলাদেশ

খুলনা প্রতিনিধি                                   
31 December, 2022, 07:30 pm
Last modified: 31 December, 2022, 07:41 pm

Related News

  • তিন মাস পর দুয়ার খুলল সুন্দরবন, বৈরী আবহাওয়ায় পর্যটক কম
  • সুন্দরবনে চার জলদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ
  • ১ সেপ্টেম্বর থেকে খুলছে সুন্দরবন, তিন মাসের নিষেধাজ্ঞায় ফিরেছে প্রাণ-প্রকৃতি
  • সুন্দরবনের বাঘের দেহে মিলল অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়া: গবেষণা
  • বনের রানি বনে ফিরে গেল

বাঘ গণনা: রোববার থেকে সুন্দরবনে বসানো হচ্ছে ক্যামেরা

বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ও বাঘ সংরক্ষণ প্রকল্পের পরিচালক (পিডি) ড. আবু নাসের মোহসিন হোসেন।
খুলনা প্রতিনিধি                                   
31 December, 2022, 07:30 pm
Last modified: 31 December, 2022, 07:41 pm
ছবি: উইকিপিডিয়া

বাঘ গণনার জন্য রোববার (১ জানুয়ারি) থেকে সুন্দরবনে ক্যামেরা বাসানো হচ্ছে। প্রথমদিনে সুন্দরবনের পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের কালাবগী ফরেস্ট স্টেশনের আওতাধীন এলাকায় ক্যামেরা স্থাপন করা হবে।

ক্যামেরা বসানোর আগে খাল সার্ভে করে নিতে হয়। গত ১৫ ডিসেম্বর থেকে কালাবগী এলাকায় খাল সার্ভের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে সেখানকার বিভিন্ন এলাকায় বাঘের পায়ের ছাপ পেয়েছে বন বিভাগ।

বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ও বাঘ সংরক্ষণ প্রকল্পের পরিচালক (পিডি) ড. আবু নাসের মোহসিন হোসেন।

তিনি বলেন, 'ক্যামেরা বসানোর জন্য বনের চারটি রেঞ্জকে ৬৬৫টি গ্রিডে ভাগ করা হয়েছে। এক একটি গ্রিডের আয়তন হয় ৪ বর্গকিলোমিটার। প্রতি গ্রিডে দুইটি করে ক্যামেরা বসিয়ে ৪০ দিন পর্যন্ত রাখা হবে। এভাবে আগামী ৩ মাস পর্যন্ত ধারাবাহিকভাবে খাল সার্ভে ও ৬৬৫টি গ্রিডে ক্যামেরা ট্র্যাপিং করা হবে। পরে ক্যামেরার ছবি প্রযুক্তির সহায়তায় বিশ্লেষণ করা হবে'।

তিনি আরও বলেন, 'পরবর্তী ধাপে ২০২৩ সালের নভেম্বর থেকে ৩ মাস আবারও ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে বাঘশুমারি বা গণনা করা হবে। এর ফলাফল প্রকাশ করা হবে ২০২৪ সালের মার্চে।'

পিডি বলেন, 'এর আগে ২০১৫ ও ২০১৮ সালে সুন্দরবনের খুলনা, সাতক্ষীরা ও শরণখোলা রেঞ্জের বাঘ গণনা করা হয়েছিল। এবার চাঁদপাই রেঞ্জসহ বনের চারটি রেঞ্জেই বাঘ গণনা করা হবে।'

সুন্দরবনের পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের কালাবগী ফরেস্ট স্টেশনের আওয়াধীন এলাকায় খাল সার্ভেতে পাওয়া গেছে বাঘের পায়ের ছাপ। ছবি: বন বিভাগ

বন বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৩ মার্চ 'সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্প' শীর্ষক একটি প্রকল্পের অনুমোদন দিয়েছিল পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এর ব্যয় ধরা হয়েছিল- ৩৫ কোটি ৯৩ লাখ ৮০ হাজার টাকা। মেয়াদ ছিল- চলতি বছরের এপ্রিল থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত। এ প্রকল্পের দুটি অংশ রয়েছে। যার একটি হল- বাঘ গণনা ও অন্যটি হল বাঘ সংরক্ষণ।

চলতি বছরের অক্টোবর মাস থেকে বাঘ গণনা অংশের কাজ শুরু হওয়ার কথা ছিল। তবে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে প্রকল্পের অর্থ ছাড় হতে দেরি হয়। পবরর্তীতে অক্টোবরের মাঝামাঝি প্রকল্পের বাঘ গণনা অংশের জন্য ৩ কোটি ২৪ লাখ ৩৬ হাজার টাকা ছাড়া দেয় পরিকল্পনা কমিশন।

ড. আবু নাসের মোহসিন হোসেন বলেন, 'পরিকল্পনা কমিশন থেকে অর্থ ছাড়ের বিষয়টি অনুমোদনের পর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের কিছু প্রসেস ছিল। সেগুলো সম্পন্ন করে বাঘ গণনার কার্যক্রম শুরু হয়েছে'।

বন বিভাগের তথ্যমতে, বর্তমানে বিশ্বের ১৩টি দেশে ৩ হাজার ৮৪০টি বাঘ প্রকৃতিতে টিকে আছে। তার মধ্যে সর্বশেষ ২০১৮ সালের জরিপ অনুয়ায়ী, বাংলাদেশের সুন্দরবনে বাঘ আছে ১১৪টি। যা ২০১৫ সালে ছিল ১০৬টি ও ২০০৪ সালের জরিপে ছিল ৪০৪টি।

Related Topics

টপ নিউজ

সুন্দরবন / বাঘ গণনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
    সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'
  • ছবি: সংগৃহীত
    এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • ছবি: সংগৃহীত
    বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু
  • প্রতীকী ছবি
    উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

Related News

  • তিন মাস পর দুয়ার খুলল সুন্দরবন, বৈরী আবহাওয়ায় পর্যটক কম
  • সুন্দরবনে চার জলদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ
  • ১ সেপ্টেম্বর থেকে খুলছে সুন্দরবন, তিন মাসের নিষেধাজ্ঞায় ফিরেছে প্রাণ-প্রকৃতি
  • সুন্দরবনের বাঘের দেহে মিলল অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়া: গবেষণা
  • বনের রানি বনে ফিরে গেল

Most Read

1
পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু

4
প্রতীকী ছবি
অর্থনীতি

উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net