Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
ইউরি রেডকিন: থেকে গেলেন বাংলাদেশেই 

বাংলাদেশ

প্রদীপ কুমার দত্ত 
20 December, 2022, 02:50 pm
Last modified: 20 December, 2022, 02:59 pm

Related News

  • পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল রেখেই সংসদে জামুকা বিল পাস
  • এলাকার সবাই জানে আমি মুক্তিযোদ্ধা, কিন্তু তালিকা থেকে নাম কেটে দিয়েছে: সংসদে গাজী নজরুল
  • একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • 'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 
  • সংসদের সভাপতিমণ্ডলীর প্যানেল থেকে এটিএম আজহারের অপসারণ দাবি গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

ইউরি রেডকিন: থেকে গেলেন বাংলাদেশেই 

১৯৭১ এর ১৫ আগস্ট মুক্তিযুদ্ধের নৌ কমান্ডো দামাল ছেলেদের অপারেশন শুরু হয় অপারেশন জ্যাকপট দিয়ে। চট্টগ্রাম বন্দরে ডুবতে থাকে পাকিস্তান ও তাদের সহযোগীদের জাহাজ। কর্মক্ষমতা কমতে থাকে বন্দরের। একই অবস্থা সৃষ্টি হতে থাকে মোংলা, চালনা, নারায়ণগঞ্জ, গোদনাইল, বরিশাল, দাউদকান্দিসহ সকল সমুদ্র ও নদীবন্দরে। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে অবধারিত পরাজয়ের মুখামুখি হয়ে বর্বর পাক বাহিনী চট্টগ্রামসহ সকল বন্দর মাইন দিয়ে ছেয়ে দেয়, যাতে স্বাধীনতার পর বাংলাদেশের অর্থনৈতিক সাফল্য পেতে দেরি হয়।
প্রদীপ কুমার দত্ত 
20 December, 2022, 02:50 pm
Last modified: 20 December, 2022, 02:59 pm
চলছে চট্টগ্রাম বন্দরে রাশিয়ান নাবিকদের কার্যক্রম/ ছবি- এম্ব্যাসি অব রাশিয়া ইন বাংলাদেশ এর ফেসবুক পেজ থেকে সংগৃহীত

ইউরি রেডকিনকে বাংলাদেশ পুনর্গঠনের জন্য প্রাণ বিসর্জন না দিতে হলে এই রোববার (১৮ ডিসেম্বর) তাঁর বয়স হতো ৭১ বছর। ১৯৫১ সালের এই দিনেই সুদূর রাশিয়ায় জন্মগ্রহণ করেন তিনি। 

মাত্র ২২ বছর বয়সে তিনি প্রয়াত হন মাতৃভূমি থেকে হাজার হাজার মাইল দূরে, আমাদের এই দেশে। চট্টগ্রামে শেষ নিদ্রায় তিনি শান্তিতে ঘুমাচ্ছেন কর্ণফুলীর মোহনায়, রেডকিন পয়েন্টে। 

১৯৭১ এর ১৫ আগস্ট মুক্তিযুদ্ধের নৌ কমান্ডো দামাল ছেলেদের অপারেশন শুরু হয় অপারেশন জ্যাকপট দিয়ে। চট্টগ্রাম বন্দরে ডুবতে থাকে পাকিস্তান ও তাদের সহযোগীদের জাহাজ। কর্মক্ষমতা কমতে থাকে বন্দরের।

একই অবস্থা সৃষ্টি হতে থাকে মোংলা, চালনা, নারায়ণগঞ্জ, গোদনাইল, বরিশাল, দাউদকান্দিসহ সকল সমুদ্র ও নদীবন্দরে। দখলদার পাক বাহিনীর পরিবহন ব্যবস্থা হয়ে পড়ে সীমিত। 

মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে অবধারিত পরাজয়ের মুখামুখি হয়ে বর্বর পাক বাহিনী চট্টগ্রামসহ সকল বন্দর মাইন দিয়ে ছেয়ে দেয়, যাতে স্বাধীনতার পর বাংলাদেশের অর্থনৈতিক সাফল্য পেতে দেরি হয়।

ইউরি রেডকিনের কবর/ ছবি- এম্ব্যাসি অব রাশিয়া ইন বাংলাদেশ এর ফেসবুক পেজ থেকে সংগৃহীত

এই নাজুক অবস্থায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ এর মার্চে মস্কো সফরকালে সোভিয়েত ইউনিয়নের কাছে চট্টগ্রাম ও চালনা বন্দর মাইন ও ডুবে থাকা জাহাজ পরিষ্কার করে কার্যোপযোগী করে তোলার জন্য  সহযোগিতা চান। 

একই সহযোগিতা তিনি জাতিসংঘের কাছেও চেয়েছিলেন। তারা রাজিও হয়েছিল। তবে ব্যবস্থা নিতে অনেক সময় লাগবে বলে জানিয়েছিল। 

বন্ধুপ্রতিম সোভিয়েত সরকার সেই মার্চ মাসের মধ্যেই চুক্তি সই করে ১৯৭১ এর ২ এপ্রিল রিয়ার এডমিরাল সের্গেই জুয়েনকোর নেতৃত্বে ১০০ জনের প্রথম দল পাঠিয়ে দেয়। শুরু হয় উদ্ধার অপারেশন। 

এপ্রিলের মধ্যেই প্রায় ১০০০ নাবিক ও ২৪টি বিভিন্ন প্রকৃতির জাহাজ নিয়োজিত হয় রেসকিউ মিশনে। তিন মাসের মধ্যেই  প্রায় অচল বন্দরের একটি চ্যানেল চালু হয়। যুদ্ধবিধ্বস্ত দেশকে দুর্ভিক্ষ ও সংকট থেকে বাঁচাতে নির্বিঘ্নে আমদানি হতে থাকে খাদ্য ও অন্য  সামগ্রী। 

১৯৭৩ সালের মধ্যেই বন্দর তার স্বাভাবিক কার্যক্রম করতে সক্ষম হয়। বাংলাদেশের জলসীমা হয় মাইনমুক্ত। ২৬টি ডুবে থাকা জাহাজ তুলে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। 

ইউরির স্মরণে নির্মিত সৌধ/ ছবি- সৌজন্যে প্রাপ্ত

১৯৭৪ এর জুনে সোভিয়েত নাবিকদের নিয়ে দেশে ফেরেন এডমিরাল সের্গেই জুয়েনকো কিন্তু মায়ের কোলে ফিরতে পারেননি একজন। তিনি ২২ বছরের টগবগে যুবক ইউরি রেডকিন।

১৯৭৩ এর ১৩ জুলাই কর্মরত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পূর্ণ সামরিক মর্যাদায় তাঁকে সমাহিত করা হয় কর্ণফুলীর মোহনায়। সেখানেই সুসজ্জিত কবরে তিনি চিরনিদ্রায় শায়িত। জায়গাটি বাংলাদেশ নেভাল একাডেমির আওতায় হওয়ায়, সেখানে জনগণের অবাধ যাতায়াত সম্ভব নয়।

চট্টগ্রাম সিটি করপোরেশন ও রাশিয়ার চট্টগ্রামস্থ অনারারি  কনসাল স্থপতি আশিক ইমরানের উদ্যোগে পরবর্তীতে লালদীঘি প্রাঙ্গনে প্রয়াত রেডকিনের স্মরণে স্থাপিত হয় এক দৃষ্টিনন্দন সৌধ। 

স্বাধীনতার ৫১ বছর পর আজ শ্রদ্ধাভরে স্মরণ করছি আত্মত্যাগী, সাহসী এই ভিনদেশী নাবিককে। 

ঘুমাও শান্তিতে ইউরি রেডকিন। সালাম তোমায়!

Related Topics

টপ নিউজ

মুক্তিযুদ্ধ / ইউরি রেডকিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    খাদ্যপণ্যের নমুনার বেশিরভাগেই পাওয়া যাচ্ছে অতিরিক্ত ট্রান্স ফ্যাট, সতর্ক করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

Related News

  • পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল রেখেই সংসদে জামুকা বিল পাস
  • এলাকার সবাই জানে আমি মুক্তিযোদ্ধা, কিন্তু তালিকা থেকে নাম কেটে দিয়েছে: সংসদে গাজী নজরুল
  • একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • 'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 
  • সংসদের সভাপতিমণ্ডলীর প্যানেল থেকে এটিএম আজহারের অপসারণ দাবি গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খাদ্যপণ্যের নমুনার বেশিরভাগেই পাওয়া যাচ্ছে অতিরিক্ত ট্রান্স ফ্যাট, সতর্ক করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net