Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
কুমিল্লায় বিএনপির সমাবেশ: দু’দিন আগে থেকেই আসছেন নেতাকর্মীরা

বাংলাদেশ

কুমিল্লা প্রতিনিধি
25 November, 2022, 11:20 am
Last modified: 25 November, 2022, 11:24 am

Related News

  • চট্টগ্রামে বিএনপির সমাবেশ ঘিরে ড্রোন ও অস্ত্র বহনে সিএমপির নিষেধাজ্ঞা
  • রাজধানীতে একাধিক সমাবেশ-বিক্ষোভ, তীব্র যানজটে ভোগান্তি
  • আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে: মির্জা ফখরুল
  • ‘দেশের ১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না’: মির্জা ফখরুল
  • চট্টগ্রামে বিএনপির বিশাল সমাবেশ, তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের আহ্বান

কুমিল্লায় বিএনপির সমাবেশ: দু’দিন আগে থেকেই আসছেন নেতাকর্মীরা

ময়মনসিংহ ব্যতীত বিএনপির অন্যান্য বিভাগীয় সমাবেশগুলোতে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হলেও ২৪ নভেম্বর বিকেল পর্যন্ত কুমিল্লায় পরিবহন ধর্মঘটের ডাক দেয়নি মালিক ও শ্রমিক পরিবহনের কোনো পক্ষ। ভৌগোলিক অবস্থানের কারণে কুমিল্লায় কোনো পরিবহন ধর্মঘট কাজে আসবে না। জেলার রেললাইন ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, ময়মনসিংহ-চট্টগ্রাম, নোয়াখালী-ঢাকা ও চাঁদপুর-চট্টগ্রামের সাথে সংযুক্ত।
কুমিল্লা প্রতিনিধি
25 November, 2022, 11:20 am
Last modified: 25 November, 2022, 11:24 am
ছবি- টিবিএস

শনিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ জাতীয় পার্টির (বিএনপি) বিভাগীয় সমাবেশের দুই দিন আগে থেকেই কুমিল্লায় জড়ো হয়েছেন আশপাশের জেলা থেকে হাজার হাজার মানুষ।

সূত্র জানায়, আকস্মিক পরিবহন ধর্মঘটের আশঙ্কা থাকায় বৃহস্পতিবার (২৪ নভেম্বর) চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এবং অন্যান্য উপজেলা থেকে এক লাখের বেশি মানুষ এসেছেন নগরীতে।

পাশাপাশি জেলা শহরের সবগুলো হোটেলের সিট ২৩ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত বুকিং হয়ে গেছে।

সূত্র জানায়, হোটেল-মোটেল ছাড়াও আত্মীয়স্বজনদের বাসায় অবস্থান নিচ্ছেন নেতাকর্মীরা। জেলা বিএনপির একাধিক নির্ধারিত স্থানেও অনেকে অবস্থান নিয়েছেন।

শিক্ষা, চাকরি, চিকিৎসা ও সহজ যাতায়াত ব্যবস্থার কারণে চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রচুর মানুষের বসবাস কুমিল্লা শহরে। এ কারণে বাইরে থেকে আসা বিএনপির কর্মীদের কুমিল্লায় অবস্থান নিতে বেগ পেতে হচ্ছে না।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও গণসমাবেশের প্রধান সমন্বয়ক হাজি আমিন-উর-রশিদ ইয়াছিন বলেন, "এ সমাবেশ হবে আমজনতার। কারণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারের অনাচারে মানুষ আজ দিশেহারা। মানুষ পরিবর্তন চায়। তাই বিএনপির নেতা-কর্মীরা ছাড়াও সাধারণ মানুষের উপস্থিতি ব্যাপক থাকবে গণসমাবেশে।"

ছবি- টিবিএস

তার ধারণা, সমাবেশে চার লক্ষাধিক মানুষের সমাগম হবে।

ইয়াছিন আরো জানান, সমাবেশস্থল টাউন হলে মঞ্চ নির্মাণ করা হলেও, কর্মীরা অবস্থান নিবে কান্দিরপাড় হতে শুরু করে টমছমব্রিজ, শাসনগাছা, চকবাজার ও ফৌজদারী মোড় পর্যন্ত।

বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, "আইয়ুব খান পাকিস্তানে অনেক উন্নয়ন করেছেন। তারপরও মানুষের ভোটাধিকার হরণ করায় তার পতন হয়েছিল। এ সরকার মানুষের ভোটাধিকার হরণ করেছে। ব্যাংক থেকে কোটি কোটি টাকা পাচার করেছে। মানুষ আজ বিক্ষুব্ধ।"

"আমি ৬৯-এর গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া একজন ব্যক্তি। আমার মনে হচ্ছে বর্তমান পরিস্থিতি গণঅভ্যুত্থানকেও হার মানিয়েছে। মানুষ ওই সময়ের চেয়েও বেশি বিক্ষুব্ধ," বলেন তিনি।

এখনো ডাকা হয়নি পরিবহন ধর্মঘট

ময়মনসিংহ ব্যতীত বিএনপির অন্যান্য বিভাগীয় সমাবেশগুলোতে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হলেও ২৪ নভেম্বর বিকেল পর্যন্ত কুমিল্লায় পরিবহন ধর্মঘটের ডাক দেয়নি মালিক ও শ্রমিক পরিবহনের কোনো পক্ষ।

ছবি- টিবিএস

সূত্র বলছে, ভৌগোলিক অবস্থানের কারণে কুমিল্লায় কোনো পরিবহন ধর্মঘট কাজে আসবে না। জেলার রেললাইন ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, ময়মনসিংহ-চট্টগ্রাম, নোয়াখালী-ঢাকা ও চাঁদপুর-চট্টগ্রামের সাথে সংযুক্ত। এছাড়া দেশের লাইমলাইট খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১০৫ কিলোমিটার কুমিল্লার ওপর দিয়ে গেছে।

তাই কুমিল্লায় পরিবহন ধর্মঘট ডাকা হলে দেশের অর্থনীতির ওপর বিরাট আঘাত আসতে পারে। এ কারণে কুমিল্লায় ধর্মঘট ডাকার বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে পারেনি কর্তৃপক্ষ।

আরেকটি সূত্র বলছে, কুমিল্লা নগরীর সাথে সম্পৃক্ত বিষয়গুলোর বেশিরভাগের সিদ্ধান্ত আসে সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহারের নির্দেশনায়। সমাবেশের সময় কুমিল্লায় স্বাভাবিকভাবে গাড়ি চলাচল রাখতে নির্দেশনা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে দি মোটরস অ্যাসোসিয়েশন কুমিল্লার সভাপতি জামিল আহমেদ খন্দকার বলেন, "ধর্মঘটের ব্যাপারে পরিবহন সংশ্লিষ্ট কোনো পক্ষই এখন পর্যন্ত সিদ্ধান্ত নেননি। ধর্মঘট না হওয়ার সম্ভাবনা বেশি।"

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও গণসমাবেশের প্রধান সমন্বয়ক হাজি আমিন-উর-রশিদ ইয়াছিন বলেন, "আমরা শুনে আসছি পরিবহন ধর্মঘট হবে না। এমন হলে আমাদের কর্মীরা সমাবেশের দিনই আসতে পারতেন।"

"কিন্তু এই সরকারকে বিশ্বাস করা যায় না। তারা মুখে একটা বলে, অন্তরে অন্যটা ধারণ করে। সমাবেশের আগে তারা বাস চলাচল সীমিত করে দিতে পারে, বিভিন্ন মাধ্যমে আমরা এমন তথ্য পাচ্ছি," জানান তিনি।
 

 

Related Topics

টপ নিউজ / সারাদেশ

বিএনপির সমাবেশ / কুমিল্লায় বিএনপির সমাবেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • কিম জং উন। ছবি: রয়টার্স
    ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

Related News

  • চট্টগ্রামে বিএনপির সমাবেশ ঘিরে ড্রোন ও অস্ত্র বহনে সিএমপির নিষেধাজ্ঞা
  • রাজধানীতে একাধিক সমাবেশ-বিক্ষোভ, তীব্র যানজটে ভোগান্তি
  • আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে: মির্জা ফখরুল
  • ‘দেশের ১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না’: মির্জা ফখরুল
  • চট্টগ্রামে বিএনপির বিশাল সমাবেশ, তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের আহ্বান

Most Read

1
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

4
কিম জং উন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

6
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net