Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 07, 2026
পঞ্চগড়ে নামছে শীত, দুর্ভোগ বাড়ছে নিম্ন-আয়ের মানুষের

বাংলাদেশ

পঞ্চগড় প্রতিনিধি
14 November, 2022, 02:50 pm
Last modified: 14 November, 2022, 03:27 pm

Related News

  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়
  • বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: শিল্পমন্ত্রী
  • পঞ্চগড়ে বিএনপি নেতা খুলে দিলেন আ.লীগ কার্যালয়ের তালা, ভিডিও ঘিরে বিতর্ক
  • শীত নিয়ে পূর্বাভাসে যা বলছে আবহাওয়া অফিস
  • খেজুরের রস ও গুড়: এক মধুর আখ্যান

পঞ্চগড়ে নামছে শীত, দুর্ভোগ বাড়ছে নিম্ন-আয়ের মানুষের

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সোমবার (১৪ নভেম্বর) সর্বনিম্ন ১৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতবছর এই দিনে ১৩ দশমিক ৯ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। 
পঞ্চগড় প্রতিনিধি
14 November, 2022, 02:50 pm
Last modified: 14 November, 2022, 03:27 pm

পঞ্চগড়ে কমতে শুরু করেছে শীতের তাপমাত্রা; অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কারণে হিমশিম খাচ্ছেন দরিদ্র মানুষ। সংসার চালাবেন না শীতবস্ত্র কিনবেন এ নিয়ে শঙ্কায় আছেন তারা।

তবে, স্বচ্ছলরা শীত মোকাবেলায় এখন থেকেই লেপ তোষক বানানো শুরু করেছেন। 

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সোমবার (১৪ নভেম্বর) সর্বনিম্ন ১৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতবছর এই দিনে ১৩ দশমিক ৯ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। 

গতবারের তুলনায় এবার শীত একটু দেরিতে আসছে বলে জানিয়েছেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মো. রোকনুজ্জামান। 

গত কদিন ধরেই জেলায় শেষ বিকেল থেকে ঠান্ডা অনুভুত হচ্ছে। রাতে কোন কোন দিন কুয়াশা বেশি পড়ে, সে কুয়াশা সকাল ৮টা-৯টা পর্যন্ত থাকছে।

তবে, দিনের বেলা সূর্যের তাপে ঠান্ডা কমে গিয়ে গরম অনুভুত হয়। দিনের বেলা তাপমাত্রা ২৮ থেকে ৩০ ডিগ্রীতে উঠানামা করছে। 

শীত বাড়তে থাকায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ।

তেঁতুলিয়ার ভ্যান চালক ইসাহাক আলী বলেন, "সংসারের প্রয়োজনে ভোর থেকে ভ্যান নিয়ে ছুটতে হচ্ছে। চাল ডালসহ সব জিনিসের দাম বেড়েছে। সংসার চালাবো না শীতবস্ত্র কিনবো বুঝতে পারছি না।"

আরেক ভ্যান চালক সইরউদ্দিন বলেন, "শীতের কারণে আয় রোজগার কমে গেছে। সংসার চলে না। কিভাবে চলবো এটাই টেনশন।"

তেঁতুলিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন তেঁতুলিয়া ক্লিন তেঁতুলিয়ার পরিচালক কাজী মতিউর রহমান বলেন, "শীত মৌসুমের শুরুতেই সরকারি-বেসরকারিভাবে শীতার্তদের জন্য শীতবস্ত্র সরবরাহ করা উচিত। শীত শেষে শীতবস্ত্র বিতরণ শীতার্তদের কোন কাজে আসে না।"

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মো. রোকনুজ্জামান জানান, নভেম্বরের শেষদিকে তাপমাত্রা আরো কমবে, বাড়বে শীতের তীব্রতা। 

Related Topics

টপ নিউজ / সারাদেশ

পঞ্চগড় / শীত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ
  • ৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
    গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • টিবিএস ইলাস্ট্রেশন
    জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা
  • কোলাজ: টিবিএস
    ১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

Related News

  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়
  • বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: শিল্পমন্ত্রী
  • পঞ্চগড়ে বিএনপি নেতা খুলে দিলেন আ.লীগ কার্যালয়ের তালা, ভিডিও ঘিরে বিতর্ক
  • শীত নিয়ে পূর্বাভাসে যা বলছে আবহাওয়া অফিস
  • খেজুরের রস ও গুড়: এক মধুর আখ্যান

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ

2
৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের

3
টিবিএস ইলাস্ট্রেশন
বাংলাদেশ

জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

5
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
খেলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

6
কোলাজ: টিবিএস
ফিচার

১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net