Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
ট্রলারযোগে বিএনপির সমাবেশে যাওয়ার পথে হামলায় আহত অর্ধশতাধিক

বাংলাদেশ

খুলনা প্রতিনিধি
22 October, 2022, 10:05 pm
Last modified: 22 October, 2022, 10:08 pm

Related News

  • চট্টগ্রামে নালায় বিস্ফোরণ, আহত ১
  • মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন ফারহানা
  • অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর
  • দলকে চাঙ্গা করতে অক্টোবর-নভেম্বরে কাউন্সিল আয়োজনের পরিকল্পনা বিএনপির
  • তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু

ট্রলারযোগে বিএনপির সমাবেশে যাওয়ার পথে হামলায় আহত অর্ধশতাধিক

খুলনা প্রতিনিধি
22 October, 2022, 10:05 pm
Last modified: 22 October, 2022, 10:08 pm

খুলনার বিএনপির মহাসমাবেশে নদী পথে ট্রলারযোগে যাওয়ার সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কর্মীদের হামলায় ফুলতলা উপজেলা বিএনপির অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন।

আহতদেরকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ এ হামলা চালিয়েছে বলে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের অভিযোগ। 

দলীয় সূত্র জানায়, সড়ক পথে গণপরিবহন বন্ধ করে দেওয়ায় শনিবার সকাল ৯টায় বিএনপি নেতাকর্মীরা পুলিশী বাধা অতিক্রম করে ভৈরব নদীর ফুলতলা ও শিকিরহাট ঘাট দিয়ে ৯টি ট্রলারযোগে খুলনার মহাসমাবেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

ফুলতলা উপজেলা যুবদলের আহবায়ক এনামুল ভুইয়া পারভেজ বলেন, 'দুপুর আনুমানিক সোয়া ১২টার দিকে ট্রলার বহরটি খুলনার ৫নং ঘাট এলাকায় পৌছালে ৫/৬টি ট্রলার নিয়ে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের সশস্ত্র ক্যাডাররা দেশীয় অস্ত্রসস্ত্র, রাম দা, ইটের খোয়া ও রেলের পাথর দিয়ে সমাবেশগামী ট্রলারের ওপর অতর্কিত হামলা চালায়। 

তাদের হামলায় বিএনপির অর্ধশত নেতাকর্মী আহত হন। ঘটনার সময়ে আত্মরক্ষার্থে শতাধিক নেতাকর্মী নদীতে ঝাঁপিয়ে পড়েন।'

তিনি বলেন, 'আব্দুল্লাহর অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে স্থানাস্তর করা হয়। এছাড়া আহত  অন্যান্য নেতাকর্মীরা খুলনার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নেয়।'

খুলনা জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান বলেন, আওয়ামীলীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খুলনার মহাসমাবেশ ভুন্ডুল করার জন্য গত ৩দিন ধরে বিভিন্নভাবে চেষ্টা করছিল। তারাই ফুলতলা উপজেলা বিএনপির নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। 

তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। 

ফুলতলা থানার ওসি মোঃ ইলিয়াস তালুকদার বলেন,  'ঘটনাটি নদীতে ঘটেছে, ফলে আইনগত বিষয়টি আমাদের এখতিয়ারের বাইরে।'

খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেন,  'আমাদের কোন নেতাকর্মীরা, বিএনপির কাউকে হামলা করেনি।'

আহতদের মধ্যে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, যুগ্ম আহবায়ক শেখ লুৎফর রহমান, বিএনপি নেতা মোল্যা মনিরুল ইসলাম, আব্দুল্লাহ, সাজ্জাদুজ্জামান, জিয়াউর রহমা, মোঃ তাছির, জাহাঙ্গীর হোসেন, ইয়াছিন আলী, শেখ হাবিুবর রহমান , সোহরাব হোসেন , ইকরামুল বিশ্বাস, হারিুন মোল্য, ফেরদাউস মোলা, শেখ সিরাজুল ইসলাম, আঃ মজিদ, সুনিল দাস, সুমন সরদার, আঃ গফ্ফার শেখকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

Related Topics

টপ নিউজ

বিএনপি / সমাবেশ / খুলনা / হামলা / আহত / ট্রলার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’
  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
    লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    ৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি
  • ফাইল ছবি: সংগৃহীত
    যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ
  • ছবি: টিবিএস
    আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

Related News

  • চট্টগ্রামে নালায় বিস্ফোরণ, আহত ১
  • মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন ফারহানা
  • অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর
  • দলকে চাঙ্গা করতে অক্টোবর-নভেম্বরে কাউন্সিল আয়োজনের পরিকল্পনা বিএনপির
  • তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’

2
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

3
বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
আন্তর্জাতিক

লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প

4
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net