Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 03, 2026
ইন্টারনেট ব্যবহারে স্বাধীনতা সূচকে টানা ৩ বছর পর বাংলাদেশের উন্নতি

বাংলাদেশ

মহসিন ভুঁইয়া
20 October, 2022, 01:05 pm
Last modified: 22 October, 2022, 04:23 pm

Related News

  • সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীরও সমালোচনার সুযোগ চাই: হাসনাত আবদুল্লাহ  
  • সিম যাচাই অভিযান: টানা তৃতীয় মাসের মতো কমল মোবাইল ও ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা
  • স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশ: জরিপ
  • টেলিগ্রাম অ্যাপের সিইওকে গ্রেপ্তারের কড়া সমালোচনা মাস্কের
  • গ্রাহকরা কি অব্যবহৃত ইন্টারনেট ফেরত পাবেন?

ইন্টারনেট ব্যবহারে স্বাধীনতা সূচকে টানা ৩ বছর পর বাংলাদেশের উন্নতি

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় অনলাইনে সরকার, মন্ত্রী ও রাজনৈতিক নেতাদের সমালোচনাকারীদের প্রায়ই গ্রেপ্তার করা হয়ে থাকে, যা অনলাইনে স্বআরোপিত সেন্সরশিপ বাড়ানোয় ভূমিকা রাখছে।
মহসিন ভুঁইয়া
20 October, 2022, 01:05 pm
Last modified: 22 October, 2022, 04:23 pm
টিবিএস ইনফোগ্রাফ

বাংলাদেশে গত এক বছরে ইন্টারনেট ব্যবহারকারীদের স্বাধীনতা বেড়েছে। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক ফ্রিডম হাউজের প্রতিবেদন অনুসারে, টানা তিন বছর ধরে কমতে থাকার পর গত বছরের তুলনায় চলতি বছর ইন্টারনেট ব্যবহারকারীদের ওপর বিধিনিষেধ কমেছে।

'ফ্রিডম অন দ্য নেট ২০২২' শীর্ষক ওই প্রতিবেদন অনুযায়ী, ১০০ তে ৪৩ নাম্বার পেয়ে গত বছরের তুলনায় তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। বুধবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ইন্টারনেট ব্যবহারে 'আংশিক স্বাধীনতা' পেয়ে থাকে।

ফ্রিডম হাউজের ইন্টারনেট ফ্রিডম সূচকে বাংলাদেশ ২০১৩ সাল থেকে ধারাবাহিকভাবে 'আংশিকভাবে স্বাধীন' দেশের ক্যাটাগরিতে রয়েছে। কোনো সরকার কীভাবে কোনো দেশের ইন্টারনেট ও ডিজিটাল পরিসর নিয়ন্ত্রণ ও সেন্সর করে থাকে তার ভিত্তিতে এই সূচক প্রকাশ করা হয়ে থাকে।

২০২১ সালের ১ জুন থেকে ২০২২ সালের ৩১ মে পর্যন্ত বিশ্বের ৭০টি দেশে ইন্টারনেট অ্যাক্সেসে বাধা, কনটেন্ট সীমিতকরণ এবং ব্যবহারকারীর অধিকার লঙ্ঘন সম্পর্কিত ২১টি নির্দেশকের ওপর ভিত্তি করে ইন্টারনেট স্বাধীনতা সূচক প্রকাশিত হয়।

'দেশে ইন্টারনেট ব্যবহার পরিধি ও ইন্টারনেটের গতি বাড়লেও ব্যয়, ভৌগোলিক ও লিঙ্গভিত্তিক বিভাজনের কারণে এই ইন্টারনেট অ্যাক্সেস সীমাবদ্ধ', বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

'শারদীয় দুর্গাপূজার সময় সনাতন ধর্মাবলম্বীদের ওপর একের পর এক আক্রমণের মধ্যে কর্তৃপক্ষ ২০২১ সালের অক্টোবরে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়। অনলাইনে পোস্ট করা ভিডিওগুলো অনেকাংশেই উস্কানি হিসেবে কাজ করেছিল,' বলা হয় প্রতিবেদনে।

সেখানে আরও বলা হয়, 'বাংলাদেশি ইন্টারনেট ব্যবহারকারীরা বিগত বছরগুলোতে অনলাইন ক্যাম্পেইন আয়োজন করে, যা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিজমের উপযোগী পরিবেশ থাকার বিষয় নির্দেশ করে'।

ব্যবহারকারীরা অনলাইন বিচরণে খুব বেশি বিধিনিষেধের মধ্যে না পড়লেও বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা এখনও কম বলেই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এছাড়া বাংলাদেশে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট (ডিএসএ)-র অধীনে সরকার, মন্ত্রী ও রাজনৈতিক নেতাদের অনলাইনে সমালোচনাকারীদের প্রায়ই গ্রেপ্তার করা হয়, যা অনলাইনে স্বআরোপিত সেন্সরশিপ বাড়ানোয় ভূমিকা রাখে বলে মন্তব্য করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, 'নিরাপত্তা সংস্থাগুলোও নজরদারি সরঞ্জামের পেছনে বিনিয়োগ অব্যাহত রেখেছে ও কভারেজ সময়কালে প্রবর্তিত খসড়া আইনগুলো বাংলাদেশি ইন্টারনেট ব্যবহারকারীদের ডেটা অপব্যবহারের ঝুঁকি আরও বাড়াবে'।

'কর্মকর্তারা অনলাইন কনটেন্ট সেন্সর করতে প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি আইনি কর্তৃত্ব বাড়ানোর চেষ্টা করেছেন'।

ইন্টারনেট স্বাধীনতা রেটিংগুলো তিন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছ। এগুলো হলো- স্বাধীন, আংশিক স্বাধীন এবং স্বাধীন নয়। ৭০ থেকে ১০০ পর্যন্ত স্কোর তোলা দেশগুলো স্বাধীন, ৪০-৬৯ পর্যন্ত স্কোর করা দেশগুলো আংশিক স্বাধীন এবং ৩৯ এর নিচে স্কোর করা দেশগুলো ইন্টারনেট ব্যবহারে 'স্বাধীন নয়' ক্যাটাগরিতে জায়গা পেয়েছে।

দক্ষিণ এশিয়ার চারটি দেশের মধ্যে বাংলাদেশ শুধু পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে। পাকিস্তানে অনলাইন পরিসর কঠোরভাবে নিয়ন্ত্রণের কারণে বাংলাদেশ এগিয়ে আছে। পাকিস্তান মাত্র ২৬ নাম্বার পেয়ে ইন্টারনেট ব্যবহারে 'স্বাধীন নয়' তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।  

তবে বাংলাদেশ প্রতিবেশী ভারত ও শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে রয়েছে। ভারত ও শ্রীলঙ্কা যথাক্রমে ৫১ পয়েন্ট ও ৪৮ পয়েন্ট অর্জন করেছে।

টানা ১২ বছর ধরে কমছে ইন্টারনেট ব্যবহারকারীদের স্বাধীনতা

প্রতিবেদন অনুযায়ী টানা ১২ বছর ধরে বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবহারকারীদের স্বাধীনতা কমছে।

২৮ দেশে অনলাইনে মানবাধিকার পরিবেশের অবনতি হয়েছে। তবে সূচক প্রকাশের পর এবারই প্রথম সর্বোচ্চ ২৬টি দেশে অবস্থার উন্নতি ঘটতে দেখা গেছে।

সবচেয়ে বেশি অবনমন ঘটেছে রাশিয়ায়। অবনতিতে এরপরই ছিল যথাক্রমে মিয়ানমার, সুদান এবং লিবিয়া। তবে গাম্বিয়া এবং জিম্বাবুয়ে বড় উন্নতি করেছে।

ইন্টারনেট ব্যবহারে স্বাধীনতা সূচকে আবারও শীর্ষস্থান দখল করেছে আইসল্যান্ড। অন্যদিকে চীন টানা ৮ বছরের মতো এবারও ইন্টারনেট ব্যবহারে সবচেয়ে কম স্বাধীনতা পেয়েছে।

Related Topics

টপ নিউজ

ইন্টারনেট ব্যবহারকারী / ইন্টারনেট ব্যবহারে স্বাধীনতা / মত প্রকাশের অধিকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  • প্রতীকী ছবি। সংগৃহীত
    অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট
  • যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
    ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Related News

  • সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীরও সমালোচনার সুযোগ চাই: হাসনাত আবদুল্লাহ  
  • সিম যাচাই অভিযান: টানা তৃতীয় মাসের মতো কমল মোবাইল ও ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা
  • স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশ: জরিপ
  • টেলিগ্রাম অ্যাপের সিইওকে গ্রেপ্তারের কড়া সমালোচনা মাস্কের
  • গ্রাহকরা কি অব্যবহৃত ইন্টারনেট ফেরত পাবেন?

Most Read

1
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
প্রতীকী ছবি। সংগৃহীত
বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট

6
যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net