Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
বিদ্যুৎ বিভ্রাট: সারা দেশে পূজামণ্ডপে বাড়তি সতর্কতা জারির নির্দেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 October, 2022, 09:20 am
Last modified: 06 October, 2022, 12:30 pm

Related News

  • ২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন
  • পঞ্চগড়ে এনসিপির কর্মসূচিতে বিদ্যুৎ চলে যাওয়ায় নেসকোর কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে ফেলার হুমকি সারজিসের
  • সাতক্ষীরা পাওয়ার গ্রিডে আগুন, বিদ্যুৎ বিচ্ছিন্ন পুরো জেলা
  • ২১ জেলায় বিদ্যুৎ বিভ্রাট, গ্রিড বিপর্যয়ের কারণ জানতে তদন্ত কমিটি
  • এবার আগে লোডশেডিং ঢাকায় হবে, এরপর গ্রামে: বিদ্যুৎ উপদেষ্টা

বিদ্যুৎ বিভ্রাট: সারা দেশে পূজামণ্ডপে বাড়তি সতর্কতা জারির নির্দেশ

যেসব এলাকায় পূজামণ্ডপ বেশি এবং বড় বড় মণ্ডপ রয়েছে, সেখানে বেশি সংখ্যক পুলিশের উপস্থিতি ও নজরদারি রাখতে বলা হয়েছে।
টিবিএস রিপোর্ট
05 October, 2022, 09:20 am
Last modified: 06 October, 2022, 12:30 pm

জাতীয় গ্রিডের সঞ্চালন লাইনে বিভ্রাটের কারণে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় রাজধানীসহ সারাদেশে পূজামণ্ডপে গতকাল বাড়তি সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। 

মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের ডিআইজি (অপারেশনস আ্যন্ড প্ল্যানিং) হায়দার আলী খান টিবিএসকে এমন তথ্য জানান।

তিনি বলেন, 'যেসব এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে সংশ্লিষ্ট জেলার পুলিশকে পূজামণ্ডপে বাড়তি সতর্কতা নিতে বলা হয়েছে। বিদ্যুৎ সংযোগ না আসা পর্যন্ত সবাইকে সচেতন ও বাড়তি আলোর ব্যবস্থার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।' 

হায়দার আলী খান আরও জানান, যেসব মণ্ডপে জেনারেটর নেই সন্ধ্যার আগেই জেনারেটরের ব্যবস্থা করা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, সিসিটিভি সচল রাখার বিকল্প ব্যবস্থা করতে বলা হয়েছে। পোশাকে ও সাদা পোশাকে পুলিশের সার্বক্ষণিক টহল ও গোয়েন্দা নজরদারি বাড়াতে বলা হয় এ সময়। 

জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এ কে এম হাফিজ আক্তার বলেন, রাজধানীতে সকল পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। সার্বক্ষণিক টহল, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি রাখতে বলা হয়েছে। ডিএমপির প্রত্যেকটি থানা, ডিবি ও ক্রাইম ডিভিশনকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব এলাকায় পূজামণ্ডপ বেশি এবং বড় বড় মণ্ডপ রয়েছে, সেখানে বেশি সংখ্যক পুলিশের উপস্থিতি ও নজরদারি রাখতে বলা হয়েছে।

তিনি বলেন, পূজা কমিটিকে অনুরোধ করা হয়েছে জেনারেটরের ব্যবস্থা করতে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে।

সিলেট রেঞ্জ ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ বলেন, 'প্রত্যেক পূজামণ্ডপে বাড়তি নির্দেশনা দেওয়া হয়েছে। সকল পুলিশ সুপারকে (এসপি) নির্দেশনা প্রদান করা হয়েছে। পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েনসহ টহল পার্টি, প্রতি ইউনিয়নে বিট পুলিশ ও মণ্ডপকেন্দ্রিক টহল জোরদার করতে বলা হয়েছে। এছাড়া অতিরিক্ত আলোর ব্যবস্থা রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।'

কয়েকজন পুলিশ কর্মকর্তা জানান, 'বিদ্যুৎ না থাকায় বিভিন্ন এলাকায় রাস্তাঘাট অন্ধকার থাকায় চুরি, ছিনতাই এমনকি নারীর শ্লীলতাহানির ঘটনাও অস্বাভাবিক নয় তবে আমরা সর্বোচ্চ পেশাদারিত্ব পালন করছি।'

'এসব ঠেকাতে ট্রাফিক টহল জোরদার করছি, এক্ষেত্রে আমাদের সার্জেন্টদের সরকারি বাইকে ইমার্জেন্সি লাইট এবং হুটার অনেক বেশি কাজে আসছে।'
 
Related Topics

টপ নিউজ

বিদ্যুৎ বিচ্ছিন্ন / বিদ্যুৎ বিভ্রাট / পূজা মণ্ডপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • ২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন
  • পঞ্চগড়ে এনসিপির কর্মসূচিতে বিদ্যুৎ চলে যাওয়ায় নেসকোর কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে ফেলার হুমকি সারজিসের
  • সাতক্ষীরা পাওয়ার গ্রিডে আগুন, বিদ্যুৎ বিচ্ছিন্ন পুরো জেলা
  • ২১ জেলায় বিদ্যুৎ বিভ্রাট, গ্রিড বিপর্যয়ের কারণ জানতে তদন্ত কমিটি
  • এবার আগে লোডশেডিং ঢাকায় হবে, এরপর গ্রামে: বিদ্যুৎ উপদেষ্টা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net