Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 28, 2026
স্কুলের সামনে ময়লার ভাগাড়, ভোগান্তিতে শিক্ষার্থীরা

বাংলাদেশ

মো. জাহিদুল ইসলাম
25 September, 2022, 01:00 pm
Last modified: 25 September, 2022, 01:19 pm

Related News

  • ঈদযাত্রা: রাতভর গাজীপুরের দুই মহাসড়কে যানজটের সঙ্গে ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি-বাড়তি ভাড়া
  • প্যারিসের স্কুলগুলোতে শিশুদের ওপর একের পর এক যৌন হেনস্তার অভিযোগ, বাড়ছে ক্ষোভ
  • টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • অনলাইনেই দায়িত্ব পালন করছেন ডুয়েটের নতুন ভিসি; বিরোধীদের আন্দোলন অব্যাহত
  • বিছানাকান্দিতে নিখোঁজ শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ ৫ ঘণ্টা পর উদ্ধার

স্কুলের সামনে ময়লার ভাগাড়, ভোগান্তিতে শিক্ষার্থীরা

ময়লার ভাগাড়টি সরিয়ে নিতে একাধিকবার সিটি কর্পোরেশনকে অনুরোধ করেও কোনো লাভ হয়নি বলে জানান স্কুলের শিক্ষকরা।
মো. জাহিদুল ইসলাম
25 September, 2022, 01:00 pm
Last modified: 25 September, 2022, 01:19 pm
রাজধানীর শেরেবাংলা নগর শিশুশিক্ষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে অস্থায়ী ময়লার ভাগাড়। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: মোঃ জাহিদুল ইসলাম।

রাজধানীর শেরেবাংলা নগর শিশু শিক্ষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী সায়মা হককে প্রতিদিন সকালে স্কুলে নিয়ে আসেন তার মা শামসুন্নাহার বেগম। তিনি মেয়েকে নিয়ে বিদ্যালয়ের সামনের ফটক দিয়ে প্রবেশ না করে অন্য পাশের ফটক দিয়ে প্রবেশ করেন নাক চেপে। কারণ প্রধান ফটকের সামনের রাস্তার বিপরীতেই রয়েছে একটি ময়লার ভাগাড়, যেখান থেকে ছড়াচ্ছে উৎকট দূর্গন্ধ।

শামসুন্নাহার বেগম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "স্কুলের সামনেই ময়লার ভাগাড় হওয়ায় নাক চেপেই স্কুলে প্রবেশ করতে হয়। অনেক সময় এখানে বর্জ্য না থাকলেও দূর্গন্ধ আসে। স্কুলের ভিতরেও দূর্গন্ধ ছড়িয়ে পড়ে।"

এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রাক-প্রাথমিক থেকে ৮ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী রয়েছে প্রায় ১ হাজার ৩০০ জন। ভোর ৭ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত চলে বিদ্যালয়ের কার্যক্রম। শুধু তাই নয়, এর ১০০ মিটার সামনেই রয়েছে র‌্যাব-২ এর অফিস।

বিদ্যালয়ের শিক্ষার্থী সাব্বির হোসেন টিবিএসকে বলেন, "আমরা মাঠে সবসময় খেলতে পারি না। অধিকাংশ সময়ই দূর্গন্ধ থাকে। ক্লাসে বসেও অনেক সময় টেকা যায় না। আর রাস্তার এ অংশ পার হতে গেলে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়।"

এ অভিযোগ শুধু সাব্বিরের নয়, এ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী প্রত্যেকেরই, পাশপাশি এলাকায় বসবাসকারী এবং রাস্তা দিয়ে চলাচলকারী পথচারীদেরও।

আশপাশের আবাসিক এলাকার ভবনগুলো থেকে বর্জ্য সংগ্রহ করে স্কুলের সামনেই জমিয়ে রাখা হয় বলে জানান স্থানীয়রা। 

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলছে, রাস্তার উন্নয়ন কাজে ওই এলাকায় থাকা স্থায়ী ময়লার ভাগাড়টি ভাঙ্গা পড়ায় স্কুলের সামনে অস্থায়ী কন্টেইনারে বর্জ্য রাখা হয়। নতুন একটি এসটিএস (সেকেন্ডারি বর্জ্য স্থানান্তর কেন্দ্র) নির্মাণের কাজ চলছে এবং ওই এলাকার জন্য জমিও খোঁজা হচ্ছে। অন্য কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে এখানেই ময়লা রাখতে হচ্ছে তাদের।

বিদ্যালয়টির শিক্ষকরা বলছেন, তারা সিটি কর্পোরেশনে বারবার অভিযোগ জানানোর পরেও এখান থেকে ময়লার ভাগাড় সরানো হয়নি। লিখিত আবেদন করেও মেলেনি পরিত্রাণ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আম্রপালী বসাক টিবিএসকে বলেন, "আমরা স্কুলের সামনে থেকে ময়লার এই ভাগাড় সরাতে গত এক বছর ধরে বলে আসছি; সিটি কর্পোরেশনের অফিসে চিঠিও দিয়েছি, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।" 

"স্থানীয় কাউন্সিলরের স্ত্রী আমাদের স্কুলের সভাপতি হওয়ায় তাকেও বারবার বলেছি বিষয়টি, কিন্তু কোনো ফল পাইনি। এখন বাধ্য হয়ে রাস্তার পাশের গেইট বন্ধ রাখতে হচ্ছে," যোগ করেন তিনি। 

স্থানীয় কাউন্সিলর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর ফরিদুর রহমান খান টিবিএসকে বলেন, "আমরা ওই এলাকার মানুষের আবেদনের পরিপ্রেক্ষিতেই অস্থায়ী ভাগাড়টি দিয়েছিলাম। কিন্তু পরে দেখলাম আমাদের স্থান নির্বাচন ভুল হয়েছে। এখন সিটি কর্পোরেশন থেকে ওখানে বর্জ্য ফেলা বন্ধ রয়েছে, কিন্তু স্থানীয় লোকজন ওখানে বর্জ্য ফেলছে, সেগুলো আমরা রাতে সংগ্রহ করে নিয়ে যাচ্ছি।"

তিনি আরও বলেন, "আমরা খুব শীঘ্রই ওই স্থান থেকে অস্থায়ী ভাগাড়টি সরিয়ে ফেলবো। নতুন করে ভাগাড় তৈরির জন্য জমিও খুঁজছি।"

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মফিজুর রহমান ভূঁইয়া টিবিএসকে বলেন, "আমরাও চাই বর্জ্য মানুষের সমস্যা সৃষ্টি না করুক, কিন্তু সম্প্রতি ওই এলাকার একটি এসটিএস ভাঙতে হয়েছে রাস্তার উন্নয়নের কাজের জন্য। তাই অন্য কোথাও জায়গা না থাকায় স্কুলের সামনে অস্থায়ী কন্টেইনারে বর্জ্য রাখতে হচ্ছে।"

"আমাদের ওই এলাকার বর্জ্য সমস্যা সমাধানের জন্য একটি আন্ডারগ্রাউন্ড এসটিএস নির্মাণের কাজ এগিয়ে চলছে। এটি তৈরি হয়ে গেলে আশাকরি সমস্যা কেটে যাবে," যোগ করেন তিনি।
 

Related Topics

টপ নিউজ

ময়লার ভাগাড় / স্কুল / ভোগান্তি / শিক্ষার্থী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
    নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের
  • ছবি: টিবিএস
    গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • ২০১৯ সালে গ্যাবনের ইভিন্ডো ন্যাশনাল পার্কে তোলা ছবিতে আফ্রিকান বনহাতি দেখা যাচ্ছে। ছবি: অ্যামারি হ্যাচার্ড/এএফপি ভায়া গেটি
    হাতির মলের ওপর নির্ভর করছে আপনার গিটারের ভবিষ্যৎ, কিন্তু কেন? 
  • ছবি: সংগৃহীত
    এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

Related News

  • ঈদযাত্রা: রাতভর গাজীপুরের দুই মহাসড়কে যানজটের সঙ্গে ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি-বাড়তি ভাড়া
  • প্যারিসের স্কুলগুলোতে শিশুদের ওপর একের পর এক যৌন হেনস্তার অভিযোগ, বাড়ছে ক্ষোভ
  • টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • অনলাইনেই দায়িত্ব পালন করছেন ডুয়েটের নতুন ভিসি; বিরোধীদের আন্দোলন অব্যাহত
  • বিছানাকান্দিতে নিখোঁজ শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ ৫ ঘণ্টা পর উদ্ধার

Most Read

1
চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
আন্তর্জাতিক

নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক

5
২০১৯ সালে গ্যাবনের ইভিন্ডো ন্যাশনাল পার্কে তোলা ছবিতে আফ্রিকান বনহাতি দেখা যাচ্ছে। ছবি: অ্যামারি হ্যাচার্ড/এএফপি ভায়া গেটি
আন্তর্জাতিক

হাতির মলের ওপর নির্ভর করছে আপনার গিটারের ভবিষ্যৎ, কিন্তু কেন? 

6
ছবি: সংগৃহীত
বিনোদন

এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net