Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
সাফ চ্যাম্পিয়নদের স্বাগত জানাতে ছাদখোলা বাস প্রস্তুত করা হচ্ছে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 September, 2022, 03:50 pm
Last modified: 20 September, 2022, 03:55 pm

Related News

  • নারী ও পুরুষ ফুটবলারদের বেতন-ভাতায় বৈষম্য কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল
  • যেভাবে ব্রিটিশ ফুটবলাররা এগিয়ে নিয়ে যাচ্ছেন পাকিস্তানের নারী ফুটবলকে
  • প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন ৪ নারী ক্রীড়াবিদ
  • অবশেষে বিদ্রোহ শেষ, অনুশীলনে ফিরতে রাজি নারী ফুটবলাররা
  • নারী ফুটবলারদের নিজেদের জায়গায় দাঁড়িয়ে কাঁদতে হচ্ছে কেন?

সাফ চ্যাম্পিয়নদের স্বাগত জানাতে ছাদখোলা বাস প্রস্তুত করা হচ্ছে

ইতিমধ্যে বিআরটিসির মতিঝিল ডিপোর একটি ডাবল ডেকার বাসের ছাদ কাটতে শুরু করেছে সংস্থাটি।
টিবিএস রিপোর্ট
20 September, 2022, 03:50 pm
Last modified: 20 September, 2022, 03:55 pm
ছবি-সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী নারী ফুটবল দলকে দেশে স্বাগত জানাতে বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) মিলে ছাদখোলা বাসের ব্যবস্থা করছে।

বিআরটিসি সূত্রে জানা গেছে,  ক্রীড়া মন্ত্রণালয় গতকালই তাদের সাথে এ ব্যাপারে যোগাযোগ করে এবং তারা কোনো রকম দ্বিধা না করেই রাজি হয়ে যায়।  

ইতিমধ্যে বিআরটিসির মতিঝিল ডিপোর একটি ডাবল ডেকার বাসের ছাদ কাটতে শুরু করেছে সংস্থাটি।

বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, "যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা কাজ শুরু করে দিয়েছি।"

রাতের মধ্যেই বাসটি পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে বলে তিনি আশাবাদী।

ছবি-সংগৃহীত

তাদের এই প্রচেষ্টা বিজয়ী নারী ফুটবল দল এবং ক্রীড়ামোদীদের আনন্দ যোগাবে বলেই তার বিশ্বাস। 

তাজুল ইসলাম বলেন, "নারী ফুটবল দল আমাদের জাতিকে অনেক বড় উপহার দিয়েছে। জাতি তাদের প্রতি কৃতজ্ঞ। আমরাও তাদের এই উদযাপনের সঙ্গী হতে পেরে গর্বিত।"

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জয়ী দলটি আগামীকাল (২১ সেপ্টেম্বর) দেশে ফিরছে।

ছবি-সংগৃহীত

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর নারী দলের অন্যতম সেরা ফুটবলার সানজিদা আখতার ফেসবুকে লেখেন, "ছাদখোলা চ্যাম্পিয়ন বাসে ট্রফি নিয়ে না দাঁড়ালেও চলবে, সমাজের টিপ্পনীকে একপাশে রেখে যে মানুষগুলো আমাদের সবুজ ঘাস ছোঁয়াতে সাহায্য করেছে, তাদের জন্য জিততে চাই। আমাদের এই সাফল্য হয়তো আরো নতুন কিছু সাবিনা, কৃষ্ণা, মারিয়া পেতে সাহায্য করবে। অনুজদের বন্ধুর এই রাস্তাটুকু কিছু হলেও সহজ করে দিয়ে যেতে চাই।"

তার এই আবেগঘন পোস্ট বহু মানুষের মন ছুঁয়ে যায়। 

পোস্টটির সূত্র ধরে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, "সানজিদা ফেসবুকে লিখেছেন, তারা বিজয়ী হলে হয়তো কোনো ছাদখোলা বাসে তাদের আসা হবে না। তার এ আক্ষেপে আমরা ব্যথিত হয়েছি।"

প্রতিমন্ত্রী বলেন, "দেশে সেভাবে ছাদখোলা কোনো বাস নেই। তারপরেও আমরা তাদের জন্য বিশেষ ব্যবস্থা করেছি। ছাদখোলা বাসেই বিমানবন্দর থেকে সরাসরি বাফুফে ভবনে তাদের নিয়ে এসে সংবর্ধনা দেওয়া হবে।"   

Related Topics

টপ নিউজ

নারী ফুটবলার / উইমেন সাফ চ্যাম্পিয়নশিপ / সাফ চ্যাম্পিয়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ
  • ছবি: রয়টার্স
    গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার
  • প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
    বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ
  • ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

Related News

  • নারী ও পুরুষ ফুটবলারদের বেতন-ভাতায় বৈষম্য কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল
  • যেভাবে ব্রিটিশ ফুটবলাররা এগিয়ে নিয়ে যাচ্ছেন পাকিস্তানের নারী ফুটবলকে
  • প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন ৪ নারী ক্রীড়াবিদ
  • অবশেষে বিদ্রোহ শেষ, অনুশীলনে ফিরতে রাজি নারী ফুটবলাররা
  • নারী ফুটবলারদের নিজেদের জায়গায় দাঁড়িয়ে কাঁদতে হচ্ছে কেন?

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার

5
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
বাংলাদেশ

বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ

6
ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
বাংলাদেশ

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net