Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 04, 2026
৮ জেলায় ১৭০০ মানুষের কাছে সর্পদংশন সচেতনতা পৌঁছে দিল ডিইএসআরএফ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 September, 2022, 07:40 pm
Last modified: 19 September, 2022, 07:47 pm

Related News

  • বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • চট্টগ্রামে আইন ভঙ্গ করে বৈশাখী মেলায় সাপের খেলা  
  • ‘অনুপ্রবেশ’ ঠেকাতে বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির ছাড়ার চিন্তা ভারতের
  • নিরীহ পিঁপড়াই কি একসময় সাপের ভয়ানক শত্রু ছিল?
  • ‘একদম নড়াচড়া কোরো না’: অস্ট্রেলিয়ায় ঘুম ভাঙতেই নারী দেখলেন গায়ের ওপর বিশাল অজগর!

৮ জেলায় ১৭০০ মানুষের কাছে সর্পদংশন সচেতনতা পৌঁছে দিল ডিইএসআরএফ

ক্যাম্পেইনে ব্যানার, পোস্টার, ভিডিও প্রেজেন্টেশন ও লিফলেটের মাধ্যমে সাপে কাটলে করণীয়, সাপেকাটা থেকে বাঁচার উপায়, প্রকৃতিতে সাপের প্রয়োজনীয়তা ইত্যাদি নিয়ে বিজ্ঞাননির্ভর তথ্য উপস্থাপন করা হয়
টিবিএস রিপোর্ট
19 September, 2022, 07:40 pm
Last modified: 19 September, 2022, 07:47 pm

আজ (১৯ সেপ্টেম্বর) বিশ্ব সর্পদংশন সচেতনতা দিবস। এ বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিশ্ব সর্পদংশন সচেতনতা দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে— 'Challenges and barriers to accessing effective treatment.'

বিশ্ব সর্পদংশন সচেতনতা দিবস উপলক্ষে দেশের আট জেলার নয়টি উপজেলায় প্রান্তিক পর্যায়ে ১ হাজার ৭০০ শিক্ষক-শিক্ষার্থীর অংশগ্রহণে সচেতনতা ক্যাম্পেইন করেছে দেশের প্রথম সাপ সচেতনতা বিষয়ক সংগঠন ডিপ ইকোলজি এন্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশন (ডিইএসআরএফ)।

ডিইএসআরএফের স্বেচ্ছাসেবকদের সম্মিলিত প্রয়াসে সিলেট, ফেনী, কুষ্টিয়া, মাওয়া, রাজশাহী, দিনাজপুর, মানিকগঞ্জ, ঢাকার গাজীপুর ও কেরানীগঞ্জে উচ্চ সর্পদংশনপ্রবণ এলাকার স্কুলগুলোতে ক্যাম্পেইন করা হয়। 

ডিইএসআরএফের এ ক্যাম্পেইনে ব্যানার, পোস্টার, ভিডিও প্রেজেন্টেশন ও লিফলেটের মাধ্যমে সাপে কাটলে করণীয়, সাপেকাটা থেকে বাঁচার উপায়, প্রকৃতিতে সাপের প্রয়োজনীয়তা ইত্যাদি নিয়ে বিজ্ঞাননির্ভর তথ্য উপস্থাপন করা হয়।

উল্লেখ্য, ড. এম এ ফয়েজের গবেষণালব্ধ ডাটাবেজ অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর ৬ হাজার মানুষ সর্পদংশনে মারা যান। মাত্র ৩ শতাংশ সাপেকাটা রোগী সরাসরি ডাক্তারের কাছে যায়, যেখানে ওঝামুখী হওয়ার প্রবণতা ৮৬ শতাংশ। এ কারণে সর্পদংশন দেশে দ্বিতীয় সর্বোচ্চ অকালমৃত্যুর কারণ।

ডিপ ইকোলজি এন্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশন বাংলাদেশের প্রথম আরজেএসসি রেজিস্টার্ড সোসাইটি হিসেবে ২০১৮ সাল থেকে সাপ উদ্ধার, সর্পদংশন সচেতনতা ও প্রকৃতি সংরক্ষণ নিয়ে কাজ করছে। বর্তমানে সংগঠনটির সাড়ে ৫০০ স্বেচ্ছাসেবী সারা দেশে সাপসমস্যা নিয়ে কাজ করছে। সংগঠনটির হটলাইন নম্বর: 01718414517 এবং ওয়েবসাইট: www.desrf.org.

Related Topics

টপ নিউজ

ডিইএসআরএফ / সাপ / সাপ নিয়ে সচেতনতা / সর্পদংশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের
  • নরসিংদী জেলার পলাশে স্থাপিত সরকারি মালিকানাধীন দেশের সবচেয়ে বড় ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি। ছবি: বাসস
    উৎপাদন শুরুর প্রথম বছরেই ২৩৩ কোটি টাকা মুনাফা করেছে ঘোড়াশাল-পলাশ সার কারখানা
  • ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
    খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার
  • ছবি: টিবিএস
    রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

Related News

  • বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • চট্টগ্রামে আইন ভঙ্গ করে বৈশাখী মেলায় সাপের খেলা  
  • ‘অনুপ্রবেশ’ ঠেকাতে বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির ছাড়ার চিন্তা ভারতের
  • নিরীহ পিঁপড়াই কি একসময় সাপের ভয়ানক শত্রু ছিল?
  • ‘একদম নড়াচড়া কোরো না’: অস্ট্রেলিয়ায় ঘুম ভাঙতেই নারী দেখলেন গায়ের ওপর বিশাল অজগর!

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের

4
নরসিংদী জেলার পলাশে স্থাপিত সরকারি মালিকানাধীন দেশের সবচেয়ে বড় ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি। ছবি: বাসস
বাংলাদেশ

উৎপাদন শুরুর প্রথম বছরেই ২৩৩ কোটি টাকা মুনাফা করেছে ঘোড়াশাল-পলাশ সার কারখানা

5
ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
আন্তর্জাতিক

খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net