Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে দেশব্যাপী বিএনপির সমাবেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 September, 2022, 04:15 pm
Last modified: 18 September, 2022, 04:17 pm

Related News

  • অপরাধের বিরুদ্ধে দলের কঠোর অবস্থান, আতঙ্কে বিএনপি নেতাদের একাংশ
  • কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৩৫
  • রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
  • চাঁদাবাজি ও দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে দেশব্যাপী বিএনপির সমাবেশ

রাজনৈতিক দলের কর্মসূচিতে সাম্প্রতিক হামলার প্রতিবাদে রোববার (১৮ সেপ্টেম্বর) দেশব্যাপী সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
টিবিএস রিপোর্ট
18 September, 2022, 04:15 pm
Last modified: 18 September, 2022, 04:17 pm
ছবি: টিবিএস

রাজনৈতিক দলের কর্মসূচিতে সাম্প্রতিক হামলার প্রতিবাদে রোববার (১৮ সেপ্টেম্বর) দেশব্যাপী সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ ঢাকা মহানগরীসহ প্রত্যেক জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) মির্জা ফখরুল জানিয়েছিলেন, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও বিক্ষোভ করা হবে। বিএনপি মহাসচিব আরও বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। 'তাই হামলা-মামলা, গ্রেপ্তার, হত্যা-নির্যাতন করেও বিএনপির আন্দোলনকে দমানো যাবে না।'

এদিকে বিক্ষোভ সমাবেশের আগে রোববার রাজধানীর পল্টন এলাকায় দলীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত সভায় অংশ নেন বিএনপির নেতাকর্মীরা। সেখানে অনেক বিএনপি নেতাকর্মীর হাতে লাঠিসোঁটা ও স্টাম্প দেখা গেছে। আশপাশে কড়া পুলিশি প্রহরা দেখা গেছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বনানীতে বিএনপির মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় বিএনপি নেতা তাবিথ আউয়ালসহ বেশ কয়েকজন আহত হন।

ছবি: টিবিএস

একই দিনে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসারে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর ওপরও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলায় বরকত উল্লাহ বুলুর মাথা ফেটে যায়। এছাড়া আহত হন বুলুর স্ত্রী, বিপুলাসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরীফ হোসেনও।

এর আগে ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল বের করার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ছাত্রদলের এক কর্মী নিহত হন। একই দিনে মানিকগঞ্জ ও সিরাজগঞ্জসহ দেশের আট জেলায় বিএনপির অন্যান্য মিছিল ও সমাবেশে হামলা হয়।

বিএনপি জানায়, আগস্টে তাদের ৫ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার ও ৪০টির বেশি মামলা হয়েছে। এর পর থেকে বিএনপির অন্তত ২০টি কর্মসূচিতে পুলিশ ও ক্ষমতাসীন দলের কর্মীরা আক্রমণ করেছে বলে দাবি বিএনপির।

ক্ষমতাসীন আওয়ামী লীগ বলেছে, বিএনপি আন্দোলনের নামে নৈরাজ্য ছড়াচ্ছে।

ছবি: টিবিএস

বিএনপির আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে জামায়াতে ইসলামী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও নাগরিক ঐক্য। আওয়ামী লীগ সরকার পতনের পরবর্তী আন্দোলনে বিএনপির সঙ্গে মাঠে নামার ঘোষণা দিয়েছে তিন দল। একইসঙ্গে বিএনপি আন্দোলনের যে রূপরেখা দেবে সে বিষয়ে ইতিমধ্যেই একমত হয়েছে তারা।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এলডিপি আয়োজিত 'দেশের সার্বিক পরিস্থিতি' শীর্ষক আলোচনায় দলগুলোর নেতারা এ ঘোষণা দেন।

Related Topics

টপ নিউজ

বিএনপি / প্রতিবাদ / বিক্ষোভ কর্মসূচি / বিক্ষোভ সমাবেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

Related News

  • অপরাধের বিরুদ্ধে দলের কঠোর অবস্থান, আতঙ্কে বিএনপি নেতাদের একাংশ
  • কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৩৫
  • রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
  • চাঁদাবাজি ও দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

4
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net