Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
বনানীতে বিএনপির কর্মসূচিতে আ. লীগের হামলায় বেশ কয়েকজন আহত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 September, 2022, 09:30 am
Last modified: 18 September, 2022, 12:19 pm

Related News

  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • বিএনপির পদ ছাড়লেন স্পিকার মেজর হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল
  • '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি

বনানীতে বিএনপির কর্মসূচিতে আ. লীগের হামলায় বেশ কয়েকজন আহত

বিএনপির মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় বিএনপি নেতা তাবিথ আউয়ালসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
টিবিএস রিপোর্ট
18 September, 2022, 09:30 am
Last modified: 18 September, 2022, 12:19 pm

রাজধানীর বনানীতে শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে বিএনপির মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় বিএনপি নেতা তাবিথ আউয়ালসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও পুলিশের গুলিতে দলের তিন নেতাকর্মীর মৃত্যুর প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি।

হামলায় আহত বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন জানান, কাকলী থেকে গুলশান-২ গোলচত্বর পর্যন্ত সন্ধ্যা ৭ থেকে রাত ৮টা পর্যন্ত এ কর্মসূচি হওয়ার কথা ছিল।

'আমাদের কর্মসূচি শুরুর আগে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা উল্টোদিক থেকে মিছিল নিয়ে আসে', বলেন তিনি।

তিনি আরো বলেন, 'কর্মসূচিতে প্রধান অতিথি খন্দকার মোশাররফ হোসেনের বক্তব্য শেষ হওয়ার পরপরই আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালায়।'

মোয়াজ্জেম আরও জানান, হামলায় বিএনপির নারী কর্মী ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী তাবিথ আউয়ালসহ বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী গুরুতর আহত হয়েছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আজম মিয়ার সঙ্গে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'অনুষ্ঠান শেষে বিএনপি ও আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর মধ্যে সংঘর্ষ হয়।

তিনি আরও বলেন, কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং আর কোনো সংঘর্ষ হয়নি।

এর আগে গতকাল সন্ধ্যায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও তাঁর স্ত্রী রাজধানী থেকে নোয়াখালী যাওয়ার পথে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার শিকার হন বলে অভিযোগ মিলে।

গতকাল (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লার মনোহরগঞ্জের বিপুলাসার বাজারে হওয়া এই হামলায় বিপুলাসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরীফ হোসেনও আহত হন।

হামলায় বিএনপির ভাইস চেয়ারম্যানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দলের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।

বরকত উল্লাহর ছেলে সানিয়াতের বরাত দিয়ে বিএনপি নেতা বলেন, 'তাকে কুমিল্লার একটি হাসপাতালে নেওয়া হয়েছে।'

এর আগে  গত ১৫ সেপ্টেম্বর রাজধানীর পল্লবীর মুকুল ফৌজ মাঠে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়।

Related Topics

টপ নিউজ

বিএনপি / তাবিথ আউয়াল / বরকত উল্লাহ বুলু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • টিবিএস কোলাজ
    এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • ছবি: স্ক্রিনগ্র‍্যাব
    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা
  • ফাইল ছবি: রয়টার্স
    অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Related News

  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • বিএনপির পদ ছাড়লেন স্পিকার মেজর হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল
  • '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

3
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

4
টিবিএস কোলাজ
বাংলাদেশ

এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

5
ছবি: স্ক্রিনগ্র‍্যাব
বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net