Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 20, 2026
নেত্রকোনায় জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন ছিনতাই

বাংলাদেশ

নেত্রকোনা প্রতিনিধি
11 September, 2022, 07:15 pm
Last modified: 12 September, 2022, 05:56 pm

Related News

  • রাজধানীর উত্তরায় পেট্রোল পাম্পের টাকা ছিনতাই: অস্ত্র মামলায় ২ জন কারাগারে
  • উত্তরায় অস্ত্রের মুখে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই
  • ২১ বছর আগে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ২ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
  • সঞ্চিত ২০ হাজার টাকা লুট করতেই নরসিংদীর বাকপ্রতিবন্ধী বৃদ্ধাকে পিটিয়ে হত্যা: র‍্যাব
  • রাজধানীতে বেপরোয়া ছিনতাইয়ে জনমনে আতঙ্ক বাড়ছে 

নেত্রকোনায় জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন ছিনতাই

‘ঘটনার পর আমি জেলা প্রেসক্লাবে যেতে চাইলে আবারও ওই যুবকরা এসে মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এরপর আমি ৯৯৯-এ ফোন করে নিরাপত্তা চাই।’ 
নেত্রকোনা প্রতিনিধি
11 September, 2022, 07:15 pm
Last modified: 12 September, 2022, 05:56 pm

নেত্রকোনা জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করতে যাবার সময় মনোনয়নপত্র ছিনতাই হওয়ার অভিযোগ করেছেন জাতীয় পার্টির নেত্রী আসমা আশরাফ।

নেত্রকোনা জেলা নির্বাচন অফিসের নিচ তলায় রোববার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। 

ঘটনার পর বিষয়টি নিয়ে তিনি ফেসবুক লাইভে এসে বক্তব্য দেন। 

আসমা আশরাফ জানান, রোববার দুপুরে তিনি মনোনয়নপত্র জমা দিতে একটি অটোরিক্সায় চড়ে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যাচ্ছিলেন। শহরের মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় যেতেই আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কয়েক নেতাকর্মী তার অটোরিক্সায় উঠেন। এরপর তিনি অটোরিক্সা থেকে নেমে নির্বাচন অফিসে ঢোকার সময় অফিসের নিচতলায় ওই যুবকরা তার হাত থেকে তিন সেট মনোনয়নপত্র ছিনিয়ে নেয় বলে জানান তিনি। 

আসমা আশরাফ আরও বলেন, 'ঘটনার পর আমি জেলা প্রেসক্লাবে যেতে চাইলে আবারও ওই যুবকরা এসে মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এরপর আমি ৯৯৯-এ ফোন করে নিরাপত্তা চাই।' 

এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ বলেন, 'আসমা আশরাফ আমাকে ঘটনাটি জানিয়েছেন। এটি পুলিশি বিষয়। আমি পুলিশের শরণাপন্ন হতে বলেছি।' 

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, 'মনোনয়নপত্র ছিনতাই হয়েছে কি না জানি না। তবে তিনি নিরাপত্তা চেয়েছিলেন। আমরা নিরাপত্তার ব্যবস্থা করেছি।' 

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, 'আসমা আশরাফ আমার কাছে এসেছিলেন। আমি তাকে থানায় গিয়ে সাধারণ ডায়েরি করতে বলেছি। তিনি চাইলে আমার কাছেও মনোনয়নপত্র জমা দিতে পারবেন।' 

জাতীয় পাটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসমা আশরাফ গত মেয়াদে নেত্রকোনা জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য ছিলেন। 

এ জেলায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির জাতীয় পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা অসিত কুমার সরকার। 

Related Topics

টপ নিউজ

নেত্রকোনা / জাতীয় পার্টি / মনোনয়ন / ছিনতাই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
    তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি
  • অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
    ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
    পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ইউনিট প্রতি ২৩.৯৩ ডলার দরে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন
  • এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)। ছবি: সংগৃহীত
    এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ, তীব্র হচ্ছে গ্যাস সংকট
  • বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের সাবেক সিইও বিশাল গার্গ। ছবি: বেটারডটকম
    জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি

Related News

  • রাজধানীর উত্তরায় পেট্রোল পাম্পের টাকা ছিনতাই: অস্ত্র মামলায় ২ জন কারাগারে
  • উত্তরায় অস্ত্রের মুখে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই
  • ২১ বছর আগে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ২ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
  • সঞ্চিত ২০ হাজার টাকা লুট করতেই নরসিংদীর বাকপ্রতিবন্ধী বৃদ্ধাকে পিটিয়ে হত্যা: র‍্যাব
  • রাজধানীতে বেপরোয়া ছিনতাইয়ে জনমনে আতঙ্ক বাড়ছে 

Most Read

1
ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

2
অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ

3
পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
অর্থনীতি

পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইউনিট প্রতি ২৩.৯৩ ডলার দরে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন

5
এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ, তীব্র হচ্ছে গ্যাস সংকট

6
বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের সাবেক সিইও বিশাল গার্গ। ছবি: বেটারডটকম
আন্তর্জাতিক

জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net