Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 17, 2026
রংপুরে সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 September, 2022, 07:15 pm
Last modified: 11 September, 2022, 10:35 am

Related News

  • ৪৪ কোম্পানিকে ৯.২০ লাখ টন সার আমদানির অনুমোদন, সরকার কিনবে ১.৫৫ লাখ টন
  • সরকারের ইউরিয়া আমদানিতে যুক্ত হচ্ছে ব্র্যাক ও প্রাইম ব্যাংক; ১,০০০ কোটি টাকার রাষ্ট্রীয় গ্যারান্টি চায় বিসিআইসি
  • পর্যাপ্ত মজুত থাকার পরেও সার সংকট, নতুন ডিলার নীতি বাস্তবায়নে ব্যাহত হচ্ছে সরবরাহ
  • সরকার বলছে ‘সরবরাহ পর্যাপ্ত’, তবু সার সংকটের অভিযোগ বাড়ছেই
  • মহাখালীতে পরিবহন শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু

রংপুরে সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

'এমনিতেই অনাবৃষ্টির কারণে আমন চাষ পিছিয়েছে ২০-২২ দিন। কষ্ট করে স্যালেমিশিন দিয়ে সেচে চারা রোপণ করতে পারলেও এখন সার পাওয়া যাচ্ছে না। দু’একদিনের মধ্যে জমিতে সার দিতে না পারলে ফসল পুষ্ট হবে না। ফলে এর প্রভাব পড়বে ফসলে।'
টিবিএস রিপোর্ট
10 September, 2022, 07:15 pm
Last modified: 11 September, 2022, 10:35 am

রংপুরের পীরগঞ্জে ইউরিয়া সারের দাবিতে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। ন্যায্য মূল্য দিয়েও ভরা মৈৗসুমে ইউরিয়া সার কিনতে না পারায় বিক্ষোভ করেন তারা। 

এসময় সার সংকট হলে চাষাবাদে অনেক বড় ক্ষতি হবে। এ জন্য সরকারের কাছে অতিদ্রুত কৃষকদের সমস্যা সমাধান করার দাবি জানান তারা।

শনিবার সকালে রংপুর -ঢাকা মহাসড়ক অবরোধ ও পীরগঞ্জ বাজারে বিক্ষোভ সমাবেশ করেন শতশত কৃষক। সমাবেশ চলাকালীন সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।

এ সময় প্রায় এক ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখেন কৃষকরা। পরে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশের অনুরোধে অবরোধ ও বিক্ষোভ সমাবেশ তুলে নেন তারা।

রংপুরের পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত কর্মকর্তা) মাহবুব রহমান জানান, স্থানীয় কয়েকশ কৃষক উপজেলা পরিষদের সামনে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন সাধারণ মানুষও।

কৃষক নুরুল ইসলাম, শফিউল করিম, আনোয়ারুল ইসলামসহ আন্দোলনকারী কৃষকরা বলছেন, গত ১০-১২ দিন ধরে খুচরা দোকান ও ডিলারের কাছে ধর্ণা দিয়েও এক কেজি ইউরিয়া সার মিলছে না। দেড় হাজার টাকা দিয়েও ইউরিয়া সারের বস্তা পাওয়া যাচ্ছে না ডিলার ও খুচরা দোকানে।

কৃষকরা আরও বলেন, 'এমনিতেই অনাবৃষ্টির কারণে আমন চাষ পিছিয়েছে ২০-২২ দিন। কষ্ট করে স্যালেমিশিন দিয়ে সেচে চারা রোপণ করতে পারলেও এখন সার পাওয়া যাচ্ছে না। দু'একদিনের মধ্যে জমিতে সার দিতে না পারলে ফসল পুষ্ট হবে না। ফলে এর প্রভাব পড়বে ফসলে।' 

তাই বাধ্য হয়ে রাস্তায় নামে আন্দোলন করছেন তারা। এ সময় সার সংকট হলে জমির আবাদ নষ্ট হয়ে যাবে, বড় ধরনের ক্ষতিতে পড়তে হবে কৃষকদের।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিরোদা রানী রায়ের আশ্বাসে অবরোধ তুলে নিলেও সার না পেলে পরবর্তীতে বড় আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন কৃষকরা।

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলার নিবার্হী বিরোদা রানী রায় বলেন, 'কৃষকরা সারের দাবিতে মহাসড়কে আন্দোলন করছেন।এ দাবি তাদের সঠিক।তবে সড়ককে অবরোধ করে আন্দোলন নয়। সরকার কৃষকের জন্য সব সময় কাজ করছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃষকের দাবি জেলা অফিসে জানানো হবে। অল্প সময়ের মধ্যে এর সমাধান হবে।' 

এর আগে, গত ৪ সেপ্টেম্বর ইউরিয়া সারের সংকটের কারণে জামালপুর-ময়মনসিংহ সড়কের শরিফপুর বাজার সড়ক অবরোধ করেন কৃষকরা। এর আগের মাসে, গত ১৭ আগস্ট বগুড়ার ধুনট উপজেলায় সারের দাবিতে  ধুনট-বগুড়া বাইপাস সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ কৃষকরা। 

Related Topics

টপ নিউজ

রংপুর / সার / বিক্ষোভ / সড়ক অবরোধ / মহাসড়ক অবরোধ / কৃষক / সার সংকট / সারের দাবিতে বিক্ষোভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: আরব নিউজ
    মক্কাকে লক্ষ্যবস্তু করার চেষ্টা, হুথিদের ড্রোন ভূপাতিত করল সৌদি আরব
  • ছবি-সাদ আবদুল্লাহ/ফাইল
    ২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা
  • ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    বেশি বেতনে হাজার হাজার ইলেক্ট্রিশিয়ান ও কাঠমিস্ত্রী নিয়োগ দিচ্ছে এআই কোম্পানিগুলো
  • (বাঁ থেকে) আব্দুল জব্বার, জীবন শেখ, জলিল আক্তার, ইব্রাহিম শেখ ও সাহিন শেখ। তাদের সবাইকে তুলে নিয়ে ডিটেনশন সেন্টারে আটকে রাখা হয়েছে। ছবি: স্ক্রল
    পশ্চিমবঙ্গে মুসলমানদের মাঝরাতে বাড়ি থেকে তুলে নিচ্ছে পুলিশ, ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে পাঠাচ্ছে ডিটেনশন সেন্টারে
  • ছবি: এএফপি
    প্রথমবারের মতো জাপানে ১০০ বছর বয়সি মানুষের সংখ্যা ১ লাখ ছাড়াল, ৮৮ শতাংশই নারী

Related News

  • ৪৪ কোম্পানিকে ৯.২০ লাখ টন সার আমদানির অনুমোদন, সরকার কিনবে ১.৫৫ লাখ টন
  • সরকারের ইউরিয়া আমদানিতে যুক্ত হচ্ছে ব্র্যাক ও প্রাইম ব্যাংক; ১,০০০ কোটি টাকার রাষ্ট্রীয় গ্যারান্টি চায় বিসিআইসি
  • পর্যাপ্ত মজুত থাকার পরেও সার সংকট, নতুন ডিলার নীতি বাস্তবায়নে ব্যাহত হচ্ছে সরবরাহ
  • সরকার বলছে ‘সরবরাহ পর্যাপ্ত’, তবু সার সংকটের অভিযোগ বাড়ছেই
  • মহাখালীতে পরিবহন শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু

Most Read

1
ছবি: আরব নিউজ
আন্তর্জাতিক

মক্কাকে লক্ষ্যবস্তু করার চেষ্টা, হুথিদের ড্রোন ভূপাতিত করল সৌদি আরব

2
ছবি-সাদ আবদুল্লাহ/ফাইল
বাংলাদেশ

২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা

4
ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বেশি বেতনে হাজার হাজার ইলেক্ট্রিশিয়ান ও কাঠমিস্ত্রী নিয়োগ দিচ্ছে এআই কোম্পানিগুলো

5
(বাঁ থেকে) আব্দুল জব্বার, জীবন শেখ, জলিল আক্তার, ইব্রাহিম শেখ ও সাহিন শেখ। তাদের সবাইকে তুলে নিয়ে ডিটেনশন সেন্টারে আটকে রাখা হয়েছে। ছবি: স্ক্রল
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলমানদের মাঝরাতে বাড়ি থেকে তুলে নিচ্ছে পুলিশ, ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে পাঠাচ্ছে ডিটেনশন সেন্টারে

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

প্রথমবারের মতো জাপানে ১০০ বছর বয়সি মানুষের সংখ্যা ১ লাখ ছাড়াল, ৮৮ শতাংশই নারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net