Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো ৩০০ টন গম

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
24 August, 2022, 07:35 pm
Last modified: 24 August, 2022, 07:36 pm

Related News

  • বিশ্ববাজারে দরপতন ও নীতিগত সমন্বয়হীনতায় চাহিদার তুলনায় অনেক বেশি গম আমদানি; বন্দরে জাহাজ জট
  • যুক্তরাষ্ট্র থেকে আরও ৫৭ হাজার টন গম এল মোংলা বন্দরে
  • যুক্তরাষ্ট্র থেকে ৫৮,৩৫৯ মেট্রিক টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল জাহাজ
  • যুক্তরাষ্ট্রের ৫৭,২০৩ টন গম নিয়ে বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে এমভি ক্লিপার ইসাডোরা
  • যুক্তরাষ্ট্র থেকে চট্টগ্রাম বন্দরে এল ৬০ হাজার ৯৫০ মেট্রিক টন গম

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো ৩০০ টন গম

বুধবার (২৪ আগস্ট) বিকেল ৫টা থেকে সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত ভারত থেকে ১১টি ট্রাকে করে প্রায় ৩০০ টন গম এসে পৌঁছায় আখাউড়া স্থলবন্দরে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
24 August, 2022, 07:35 pm
Last modified: 24 August, 2022, 07:36 pm

১৬ দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারও গম আমদানি শুরু হয়েছে। 

বুধবার (২৪ আগস্ট) বিকেল ৫টা থেকে সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত ভারত থেকে ১১টি ট্রাকে করে প্রায় ৩০০ টন গম এসে পৌঁছায় আখাউড়া স্থলবন্দরে। 

এদিন ১ হাজার টন গম আসার কথা থাকলেও সন্ধ্যায় হয়ে যাওয়ায় আগরতলা স্থলবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এর ফলে বাকি গমের ট্রাকগুলো সেখানে আটকা পড়ে। 

তবে আটকে পড়া গমের ট্রাকগুলো আগামীকাল বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

এসব গম আমদানি করেছে ইসলাম এগ্রোভেট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। আর গমগুলোর কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ করছে আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স খলিফা এন্টারপ্রাইজ। প্রতি টন গম আমদানি হয়েছে ৩৭০ মার্কিন ডলারে। 

মেসার্স খলিফা এন্টারপ্রাইজের প্রতিনিধি মো. মোজাম্মেল হক বলেন, গম রপ্তানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞা জারির পূর্বে ২ হাজার ৫০০ মেট্রিক টন গম আমদানির জন্য ঋণপত্র (এলসি) খুলেছিল ইসলাম এগ্রোভেট লিমিটেড। 

ওই এলসির প্রথম চালানে ১ হাজার টনের মধ্যে ৩০০ টন গম এসেছে আজ। সন্ধ্যা হয়ে যাওয়ায় বাকি ৭০০ টন গম বোঝাই ট্রাকগুলো আগরতলা স্থলবন্দরে আটকা পড়ে। এগুলো আগামীকাল সকালে আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছাবে। এরপর দুপুর থেকে গমগুলো খালাসের কার্যক্রম শুরু হবে।

এর আগে দুই মাস বন্ধের পর গত ১ আগস্ট ভারত থেকে গম আসে আখাউড়া স্থলবন্দরে। তবে ৭ আগস্টের পর আর কোনো গমের চালান আসেনি।

Related Topics

অর্থনীতি / টপ নিউজ

গম / গম আমদানি / ভারত থেকে গম আমদানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • বিশ্ববাজারে দরপতন ও নীতিগত সমন্বয়হীনতায় চাহিদার তুলনায় অনেক বেশি গম আমদানি; বন্দরে জাহাজ জট
  • যুক্তরাষ্ট্র থেকে আরও ৫৭ হাজার টন গম এল মোংলা বন্দরে
  • যুক্তরাষ্ট্র থেকে ৫৮,৩৫৯ মেট্রিক টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল জাহাজ
  • যুক্তরাষ্ট্রের ৫৭,২০৩ টন গম নিয়ে বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে এমভি ক্লিপার ইসাডোরা
  • যুক্তরাষ্ট্র থেকে চট্টগ্রাম বন্দরে এল ৬০ হাজার ৯৫০ মেট্রিক টন গম

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net