Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
মোমেন কেন্দ্রীয় কমিটির কেউ নন, দল তার বক্তব্যের দায় নেবে না: তথ্যমন্ত্রী  

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 August, 2022, 03:30 pm
Last modified: 22 August, 2022, 02:11 pm

Related News

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী
  • পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুয়েত–বাহরাইন–আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী ও কাতারের প্রতিমন্ত্রীর ফোনালাপ
  • বাংলাদেশ-যুক্তরাষ্ট্রকে আরও সমৃদ্ধ করতে যৌথভাবে কাজ করার অঙ্গীকার মার্কিন রাষ্ট্রদূতের
  • পারস্পরিক স্বার্থের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে কাজ করার অঙ্গীকার ভারতের
  • খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা নিয়ে বিএনপিতেও 'বিস্ময়'

মোমেন কেন্দ্রীয় কমিটির কেউ নন, দল তার বক্তব্যের দায় নেবে না: তথ্যমন্ত্রী  

'পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নন। তাই আওয়ামী লীগের পক্ষ থেকে বিদেশের সঙ্গে আলোচনার দায়িত্ব তাকে দেয়া হয়নি।'
টিবিএস রিপোর্ট
21 August, 2022, 03:30 pm
Last modified: 22 August, 2022, 02:11 pm
ফাইল ছবি/ইউএনবি

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কেউ নন এবং তার বক্তব্যের জন্য দল কোনো দায় নেবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

তিনি বলেন, দেশের বাইরে কেউ যা বলেন বা করেন তার কোন দায় দল বা সরকার বহন করবে না।

রোববার সচিবালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

'পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নন। তাই আওয়ামী লীগের পক্ষ থেকে বিদেশের সঙ্গে আলোচনার দায়িত্ব তাকে দেয়া হয়নি', যোগ করেন তিনি। 

তথ্যমন্ত্রী আরও বলেন, 'আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে জনগণ। আমি মনে করি, আপনি যদি গুরুত্বপূর্ণ পদে থাকেন, তাহলে আপনাকে দায়িত্বের সাথে কথা বলতে হবে। তবে মন্ত্রী বলেছেন, তার বক্তব্যকে বিকৃত করা হয়েছে।'

গত বৃহস্পতিবার (১৮ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জে এম সেন হলে জন্মাষ্টমী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, 'শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে পারলে আমাদের দেশ উন্নয়নের দিকে যাবে এবং সত্যিকারের সাম্প্রদায়িকতামুক্ত, অসাম্প্রদায়িক একটা দেশ হবে। শেখ হাসিনার সরকার টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারতবর্ষের সরকারকে সেটা করতে অনুরোধ করেছি।'

তার এ বক্তব্য নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়, বিএনপির নেতারা বলছেন সরকার টিকিয়ে রাখতে বিদেশি শক্তির দ্বারস্থ হচ্ছে ক্ষমতাসীন দল।

তবে পররাষ্ট্রমন্ত্রীর দাবি, তার বক্তব্যকে 'ভুলভাবে' উপস্থাপন করে 'ইচ্ছাকৃতভাবে' ছড়িয়ে দেওয়া হয়েছে।

এর কয়েকদিন আগেই বাংলাদেশের মানুষ অন্যান্য দেশের তুলনায় বেহেশতে আছে এমন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। সে ঘটনার রেশ না যেতেই আবার বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন পররাষ্ট্রমন্ত্রী।  
 
Related Topics

টপ নিউজ

পররাষ্ট্রমন্ত্রী / পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য / তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’
  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
    লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    ৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি
  • ফাইল ছবি: সংগৃহীত
    যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ
  • ছবি: টিবিএস
    আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

Related News

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী
  • পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুয়েত–বাহরাইন–আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী ও কাতারের প্রতিমন্ত্রীর ফোনালাপ
  • বাংলাদেশ-যুক্তরাষ্ট্রকে আরও সমৃদ্ধ করতে যৌথভাবে কাজ করার অঙ্গীকার মার্কিন রাষ্ট্রদূতের
  • পারস্পরিক স্বার্থের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে কাজ করার অঙ্গীকার ভারতের
  • খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা নিয়ে বিএনপিতেও 'বিস্ময়'

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’

2
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

3
বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
আন্তর্জাতিক

লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প

4
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net