Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 23, 2026
হাতিরঝিল থানা হেফাজতে যুবকের মৃত্যু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 August, 2022, 10:00 am
Last modified: 22 August, 2022, 01:37 pm

Related News

  • আত্মহত্যা নয়, এপস্টিনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে: ময়নাতদন্ত পর্যবেক্ষণকারী চিকিৎসক
  • কোরিয়ান সংস্কৃতিতে আসক্তি: ভারতে ডায়েরিতে ‘মার খাওয়ার চেয়ে মৃত্যুই ভালো’ লিখে ৩ বোনের আত্মহত্যা
  • প্যারোল মুক্তি মেলেনি, কারাফটকে ৫ মিনিটের জন্য স্ত্রী-সন্তানের লাশ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম
  • জিগাতলায় ছাত্রীনিবাস থেকে এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • বগুড়ায় মা ও ২ সন্তানের লাশ উদ্ধার, পুলিশের ধারণা ‘হত্যার পর আত্মহত্যা’

হাতিরঝিল থানা হেফাজতে যুবকের মৃত্যু

এ ঘটনায় রাতে থানায় থাকা ডিউটি অফিসার ও হাজতের প্রহরীকে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
21 August, 2022, 10:00 am
Last modified: 22 August, 2022, 01:37 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

রাজধানীর হাতিরঝিল থানায় এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। নিহত সুমন শেখকে (২৫) শনিবার (২০ আগস্ট) পিটিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। তবে পুলিশের দাবি, নিহত সুমন আত্মহত্যা করেছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি, তেজগাঁও বিভাগ) উপ-কমিশনার (ডিসি) আজিমুল হক জানান, শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে চুরির মামলায় সুমনকে গ্রেপ্তার করা হয় এবং শুক্রবার রাতেই ঢাকার রামপুরায় তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৩ লাখ ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

রামপুরা টিভি সেন্টারের পাশে ইউনিলিভারের পিউরইট নামের বাণিজ্যিক প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন সুমন শেখ। ওই অফিস থেকে ৫৩ লাখ টাকা চুরি হলে ১৫ আগস্ট হাতিরঝিল থানায় একটি মামলা হয়।

ডিসি জানান, তিন সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্য এবং অফিসের সিসিটিভি ক্যামেরা ফুটেজের ভিত্তিতে সুমনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, "বাড়িতে অভিযানের পর শনিবার সকালে সুমনকে আদালতে হাজির করার কথা থাকায় তাকে থানা হাজতে রাখা হয়।"

"ভোররাত ৩ টায় সুমন তার পরনে থাকা ট্রাউজার দিয়ে গলায় ফাঁস দেন, যা সিসিটিভি ফুটেজে দেখা গেছে। এই ফুটেজ নিহতের স্ত্রীসহ স্বজনদেরও দেখানো হয়েছে", যোগ করেন ডিসি। 

এ ঘটনায় রাতে থানায় থাকা ডিউটি অফিসার হেমায়েত হোসেন ও হাজতের প্রহরী মো. জাকারিয়াকে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার তদন্তে একটি কমিটিও গঠন করা হয়েছে।

এদিকে, সুমনের জন্য বিচারের দাবিতে শনিবার হাতিরঝিল থানার সামনে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ স্বজনরা। এতে বিকাল ৫টা থেকে হাতিরঝিল থানার সামনের সড়কে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।

সুমনের স্ত্রী জান্নাত আরা সাংবাদিকদের বলেন, "আমার স্বামীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই। আমরা এই ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের শাস্তি চাই।"

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

সুমনের পৈতৃক বাড়ি নবাবগঞ্জের দক্ষিণকান্দিতে। ছয় বছরের একটি সন্তান রয়েছে তার।
 

Related Topics

টপ নিউজ

পুলিশের হেফাজতে মৃত্যু / হাজতে মৃত্যু / আত্মহত্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
    শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির
  • ছবি: সংগৃহীত
    ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন
  • জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: বাসস
    নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন
  • বিটিএসের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা ব্যাং সি-হিউক (মাঝখানে)। ছবি: ব্যাং সি-হিউকের ইনস্টাগ্রাম
    বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ

Related News

  • আত্মহত্যা নয়, এপস্টিনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে: ময়নাতদন্ত পর্যবেক্ষণকারী চিকিৎসক
  • কোরিয়ান সংস্কৃতিতে আসক্তি: ভারতে ডায়েরিতে ‘মার খাওয়ার চেয়ে মৃত্যুই ভালো’ লিখে ৩ বোনের আত্মহত্যা
  • প্যারোল মুক্তি মেলেনি, কারাফটকে ৫ মিনিটের জন্য স্ত্রী-সন্তানের লাশ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম
  • জিগাতলায় ছাত্রীনিবাস থেকে এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • বগুড়ায় মা ও ২ সন্তানের লাশ উদ্ধার, পুলিশের ধারণা ‘হত্যার পর আত্মহত্যা’

Most Read

1
পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

3
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: বাসস
বাংলাদেশ

নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন

4
বিটিএসের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা ব্যাং সি-হিউক (মাঝখানে)। ছবি: ব্যাং সি-হিউকের ইনস্টাগ্রাম
আন্তর্জাতিক

বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net