Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 15, 2026
‘জ্বালানি তেলের দাম বৃদ্ধি জনজীবনে কষ্ট বাড়িয়ে তুলছে’ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 August, 2022, 10:05 am
Last modified: 11 August, 2022, 10:12 am

Related News

  • জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: পরিবহন খরচ বাড়ায় ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার, বেড়েছে সবজি-মাছ-ডিমের দাম
  • জ্বালানি তেলের দামের প্যারাডাক্স: চড়া কর ডেকে আনছে ভর্তুকি
  • যুদ্ধের তীব্রতা বৃদ্ধি: বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম, এশিয়ায় শেয়ারে দরপতন
  • বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ছাড়া ভোজ্যতেলের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা: বাণিজ্য উপদেষ্টা
  • লিটারে সর্বোচ্চ ১৩ টাকা বাড়ল ভোজ্যতেলের দাম

‘জ্বালানি তেলের দাম বৃদ্ধি জনজীবনে কষ্ট বাড়িয়ে তুলছে’ 

অর্থনীতিতে মূল্যস্ফীতির চাপ বেড়েছে, যা দ্রুতই দুই অঙ্কের ঘরে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
টিবিএস রিপোর্ট
11 August, 2022, 10:05 am
Last modified: 11 August, 2022, 10:12 am
ফাইল ছবি

বিদ্যুতের সংকট যে দেশকে আবার ২০০৬-০৭ সালের অবস্থায় নিয়ে গেছে, তার জন্য মূলত সঠিক পরিকল্পনার অভাব দায়ী। অন্যদিকে জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি পরিবহন ও উৎপাদন ব্যয় বাড়িয়ে জনজীবনে কষ্ট বাড়িয়ে তুলছে।

বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম আয়োজিত 'নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: জনজীবনে চ্যালেঞ্জ' শীর্ষক সংলাপে বক্তারা এসব তথ্য তুলে ধরেন।

অনুষ্ঠানে কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সভাপতি গোলাম রহমান বলেন, "বিদ্যুৎ যাওয়া আসার যে সংকটটা ২০০৬-০৭ সালে ছিল, এখন আবার আমরা সেই পর্যায়ে নেমে গেছি। সে সময়ে সংকট উত্তরণে সরকার বিদ্যুতের উৎপাদন বাড়ানোর যে উদ্যোগ নিয়েছিল রেন্টাল, কুইক রেন্টাল করে, তখনকার জন্য ভালো ছিল।"

"কিন্তু যখন এগুলো বন্ধ করে বড় উৎপাদনকেন্দ্র স্থাপনে মনোযোগী হওয়া উচিত ছিল সেটা হয় নাই। অনেক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ না নিয়েই টাকা দিতে হয়েছে।"

তিনি আরও বলেন, "গ্যাসের উন্নয়নে কোন সরকারই পদক্ষেপ নেয়নি, সবাই আমদানিতে গুরুত্ব দিয়েছে। গ্যাস উন্নয়ন তহবিলের অর্থ সঠিকভাবে ব্যবহার হয়নি। অনুসন্ধান না করে এলএনজি আমদানি করা ছিল দূরদর্শীতার অভাব।"

যে কারণে এখন তেলের দাম বাড়ানোর পর পরিবহন ও উৎপাদনে প্রভাব পড়ছে। জনজীবনে ভোগান্তি বাড়ছে বলে জানান তিনি। 

অনুষ্ঠানে কি-নোট পেপার উপস্থাপন করেন সিনিয়র সাংবাদিক অরুণ কর্মকার। এতে বলা হয়, সরকারের চলতি ব্যয় মেটানোর মত অর্থের ঘাটতি পড়েছে। বিপিসির হাতে আগস্ট মাসের পর তেল কেনার টাকা নেই বলেই এই দাম বাড়ানো হয়েছে। এর প্রভাব পড়ছে আমজনতার উপর। চাল, ডাল, তেল, মাছ, নুন, তরকারি থেকে সব জিনিসের দাম বাড়ছে। অর্থনীতিতে মূল্যস্ফীতির চাপ বেড়েছে, যা দ্রুতই দুই অঙ্কের ঘরে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. রিয়াজুল হক বলেন, "সার ও ডিজেলের দাম বৃদ্ধি করায় কৃষকের খরচ বেড়েছে। জুলাইয়ে রেকর্ড কম বৃষ্টিপাতের কারণে সেচ ইঞ্জিন বসাতে হচ্ছে। উত্তরাঞ্চলে ধান কমিয়ে বছরে তিনবার ভুট্টা উৎপাদনে যাচ্ছে কৃষক। এটা খাদ্য উৎপাদনে নেতিবাচক প্রভাব তৈরি করবে।"

প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, "এখন ফুয়েলের দাম বাড়ানোর পর ইনফ্ল্যাশন আমদানি করে আনার অভিযোগ তোলা হচ্ছে। ইনফ্ল্যাশন আমদানি করা হয়নি, বাই ফোর্স এখানে ঢুকেছে। শুধু এখানে না, সব জায়গায়, সব দেশে ঢুকেছে। বরং আমাদের এখানে আরও কম ঢুকছে।" 

Related Topics

টপ নিউজ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি / ভোজ্যতেলের দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গণপিটুনির শিকার ওয়াহিদুজ্জামান শামীম (৪০)। ছবি: সংগৃহীত
    সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃত্যু; ‘মানসিক ভারসাম্যহী’ ছিলেন, বলছে পরিবার
  • প্রতীকী ছবি: মিনা ডে লা ও
    ‘কয়েক মাসে’ নিজে নিজেই রেপ্লিকা তৈরি করে স্মার্ট টিভি-ফ্রিজে ছড়িয়ে পড়তে পারে এআই: অ্যানথ্রপিক
  • ছবি: টিবিএস
    ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন
  • কেটি যাকারায়া। ছবি: সিএনপি
    ‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি
  • চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ছবি: টিবিএস
    না ফেরার শর্তে নয়, অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি; সুস্থ হয়েই আবার ফিরব: চুয়েটের নতুন উপাচার্য

Related News

  • জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: পরিবহন খরচ বাড়ায় ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার, বেড়েছে সবজি-মাছ-ডিমের দাম
  • জ্বালানি তেলের দামের প্যারাডাক্স: চড়া কর ডেকে আনছে ভর্তুকি
  • যুদ্ধের তীব্রতা বৃদ্ধি: বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম, এশিয়ায় শেয়ারে দরপতন
  • বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ছাড়া ভোজ্যতেলের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা: বাণিজ্য উপদেষ্টা
  • লিটারে সর্বোচ্চ ১৩ টাকা বাড়ল ভোজ্যতেলের দাম

Most Read

1
গণপিটুনির শিকার ওয়াহিদুজ্জামান শামীম (৪০)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃত্যু; ‘মানসিক ভারসাম্যহী’ ছিলেন, বলছে পরিবার

2
প্রতীকী ছবি: মিনা ডে লা ও
আন্তর্জাতিক

‘কয়েক মাসে’ নিজে নিজেই রেপ্লিকা তৈরি করে স্মার্ট টিভি-ফ্রিজে ছড়িয়ে পড়তে পারে এআই: অ্যানথ্রপিক

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন

4
কেটি যাকারায়া। ছবি: সিএনপি
আন্তর্জাতিক

‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

6
চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ছবি: টিবিএস
বাংলাদেশ

না ফেরার শর্তে নয়, অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি; সুস্থ হয়েই আবার ফিরব: চুয়েটের নতুন উপাচার্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net