Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি-ধর্ষণ: আসামীরা সবাই মহাসড়কে ডাকাতি করত  

বাংলাদেশ

টাঙ্গাইল প্রতিনিধি
08 August, 2022, 12:45 pm
Last modified: 08 August, 2022, 12:56 pm

Related News

  • ঈদযাত্রা: রাতভর গাজীপুরের দুই মহাসড়কে যানজটের সঙ্গে ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি-বাড়তি ভাড়া
  • ঈদযাত্রা: ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে মানুষের ঢল, বৃষ্টি-বাড়তি ভাড়ায় ভোগান্তি
  • ঈদযাত্রা: শিল্প কারখানায় ছুটি শুরু, ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ
  • ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুন
  • ঈদের ছুটি শেষে ঢাকামুখী মানুষের ঢল, পথে পথে ভোগান্তি

টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি-ধর্ষণ: আসামীরা সবাই মহাসড়কে ডাকাতি করত  

গ্রেপ্তার হওয়া রাজা মিয়া ডাকাতি ও ধর্ষণ উভয় অপরাধে অংশ নেন। অপর দুই আসামী মো. আওয়াল ও নুরনবী শুধু লুণ্ঠনে অংশ নেয়ার কথা স্বীকার করেছেন।
টাঙ্গাইল প্রতিনিধি
08 August, 2022, 12:45 pm
Last modified: 08 August, 2022, 12:56 pm
ফাইল ছবি

টাঙ্গাইলে ঈগল এক্সপ্রেস পরিবহনের বাসে ডাকাতি ও গণধর্ষণের মামলায় গ্রেপ্তারকৃত আসামীরা সকলেই ছিঁচকে ডাকাত ছিলো। তারা মহাসড়কে ডিম ও গ্যাস সিলিন্ডার বহনকৃত গাড়িসহ ছোট ছোট ডাকাতির কাজে জড়িত ছিলো। তবে ডিম ও গ্যাস সিলিন্ডার বিক্রি করলেও তারা বহনকৃত গাড়ি বিক্রি করতো না। 

ঘটনার দিনও তারা এ ধরনের ছোট ডাকাতি করার জন্য বের হয়েছিলো। তাদের ডাকাতি এতো বড় মোড় নিবে সেদিন ডাকাতির আগে তারা নিজেরাও কল্পনাও করেনি। বিষয়টি পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছেন। মামলার বাকি চিহ্নিত আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে গত শনিবার রাতে গ্রেপ্তারকৃত তিন আসামী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। রাজা মিয়া ঈগল পরিবহনের বাসে ডাকাতি ও ধর্ষণ উভয় অপরাধে অংশ নেন। অপর দুই আসামী মো. আওয়াল ও নুরনবী শুধু লুণ্ঠনে অংশ নেন। পরে তাদের তিনজনকেই কারাগারে নিয়ে যাওয়া হয়।

গত মঙ্গলবার কুষ্টিয়ার দৌলতপুর থেকে ছেড়ে আসা ঈগল পরিবহনের একটি বাসে ডাকাতি ও গণধর্ষণের ঘটনা ঘটে। পরে বাসটি টাঙ্গাইলের মধুপুর উপজেলার রক্তিপাড়া নামক স্থানে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় ওই বাসের যাত্রী হেকমত আলী বাদি হয়ে বুধবার মধুপুর থানায় ডাকাতি ও ধর্ষণের মামলা করেন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজা মিয়াকে (৩২) গত বৃহস্পতিবার ভোরে টাঙ্গাইল শহরের দেওলা এলাকার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। মো. আওয়াল (৩০) ও নুরনবীকে (২৬) শুক্রবার সকালে গাজীপুর জেলার কালিয়াকৈর থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। রাজা মিয়াকে বৃহস্পতিবার আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, তারা ডাকাতি ও ধর্ষণের ঘটনার পুরো বিবরণ এবং ঘটনার সাথে জড়িতদের নাম প্রকাশ করেছেন। তারা আদালতে জবানবন্দি দিতেও সম্মত হয়। পরে তাদের জবানবন্দি লিপিবদ্ধ করার জন্য শনিবার বিকেলে টাঙ্গাইল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে যাওয়া হয়। রাজা মিয়া ও নুরনবীর জবানবন্দি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শামসুল আলম লিপিবদ্ধ করেন। মো. আওয়ালের জবানবন্দি লিপিবদ্ধ করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুমি খাতুন।

মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, আসামী রাজা মিয়া ধর্ষণ এবং লুণ্ঠন উভয় অপরাধে অংশ নেয়ার কথা স্বীকার করেছেন। অপর দুইজন আওয়াল ও নুরনবী জবানবন্দিতে শুধু ডাকাতিতে অংশ নেয়ার কথা স্বীকার করেছেন। বাকি আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। 

Related Topics

টপ নিউজ

চলন্ত বাসে ডাকাতি / চলন্ত বাসে ধর্ষণ / ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • ঈদযাত্রা: রাতভর গাজীপুরের দুই মহাসড়কে যানজটের সঙ্গে ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি-বাড়তি ভাড়া
  • ঈদযাত্রা: ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে মানুষের ঢল, বৃষ্টি-বাড়তি ভাড়ায় ভোগান্তি
  • ঈদযাত্রা: শিল্প কারখানায় ছুটি শুরু, ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ
  • ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুন
  • ঈদের ছুটি শেষে ঢাকামুখী মানুষের ঢল, পথে পথে ভোগান্তি

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net