Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
ডিবি পরিচয়ে ৩৮ ভরি স্বর্ণ ডাকাতি মামলার ৪ আসামি গ্রেপ্তার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 July, 2022, 02:40 pm
Last modified: 21 July, 2022, 02:45 pm

Related News

  • একজন ডাকাতি করে নিয়ে গেছে, আরেকজন ষড়যন্ত্র করছে; সজাগ থাকতে হবে: নারায়ণগঞ্জে তারেক রহমান
  • সাংবাদিক সোহেলকে ডিবির জিজ্ঞাসাবাদের ঘটনায় ফয়েজ তৈয়্যবকে জড়ানো ভিত্তিহীন: তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়
  • প্যারিসের ল্যুভ জাদুঘরে সাত মিনিটের ডাকাতি,লুট হলো 'অমূল্য' গয়না
  • নারায়ণগঞ্জে স্থানীয়দের মারধরে ডাকাত নিহত
  • তদন্ত প্রতিবেদন জমা দিতে দেরি হওয়ায় আসামিরা জামিন পেয়ে যাচ্ছে: আদালত

ডিবি পরিচয়ে ৩৮ ভরি স্বর্ণ ডাকাতি মামলার ৪ আসামি গ্রেপ্তার

গ্রেপ্তারকৃতরা হলেন-  সোহেল আহম্মেদ পল্লব (৪৮), পলাশ শেখ (৩৪), মাসুদ রানা (৪৬) ও রবিন হালদার পরেশ (৫০)। এসময় লুণ্ঠনকৃত স্বর্ণ, বিক্রয়লব্ধ ৫ লাখ টাকা ও আনুমানিক ২০ ভরি গয়না উদ্ধার করা হয়।
টিবিএস রিপোর্ট
21 July, 2022, 02:40 pm
Last modified: 21 July, 2022, 02:45 pm
ছবি-সংগৃহীত

রাজধানীতে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পরিচয়ে ৩৮ ভরি স্বর্ণ ডাকাতি মামলার ৪ আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। বুধবার দিবাগত রাতে রাজধানীর সদরঘাট ও মেরাদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-  সোহেল আহম্মেদ পল্লব (৪৮), পলাশ শেখ (৩৪), মাসুদ রানা (৪৬) ও রবিন হালদার পরেশ (৫০)। এসময় লুণ্ঠনকৃত স্বর্ণ, বিক্রয়লব্ধ ৫ লাখ টাকা ও আনুমানিক ২০ ভরি গয়না উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২১ জুলাই) রাজধানীর মিন্টু রোডে ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন আর রশিদ এ তথ্য জানান। 

তিনি বলেন, গত ১৭ জুলাই রাতে ভিকটিম টিটু প্রধানীয়াকে ডিবি পরিচয় দিয়ে রাজধানীর গাবতলী থেকে ৩৮ ভরি স্বর্ণ ডাকাতি করে। ওই ঘটনায় ১৮ জুলাই রাতে মামলা হলে ডিবি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে ডাকাতি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার হয়। এছাড়াও ওই ঘটনায় পুলিশের এএসআই জাহিদের সম্পৃক্ততা পাওয়া গেলে তাকেও গ্রেপ্তার ও রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঘটনার বর্ণনা দিয়ে ডিবি প্রধান বলেন, ওই ঘটনার মামলার বাদী টিটু প্রধানীয়া ডিএমপির কোতয়ালী থানাধীন তাঁতিবাজারস্থ ধানসিঁড়ি চেইন এবং বল হাউজ নামক স্বর্ণের দোকানের একজন কর্মচারী। সে স্বর্ণের দোকানে দেশি স্বর্ণ দ্বারা তৈরিকৃত গয়না দেশের বিভিন্ন জুয়েলারী দোকানে ডেলিভারি দেয়।

গত ১৭ জুলাই সকাল আনুমানিক সাড়ে ৬টায় ৩৮ ভরি স্বর্ণের গহনা নিয়ে ডিএমপি ঢাকার তাঁতিবাজার হতে টাঙ্গাইল জেলার মির্জাপুর ও সখিপুর থানাধীন বিভিন্ন জুয়েলারী দোকানে ডেলিভারি দেওয়ার জন্য মোটর সাইকেলযোগে গাবতলী বাস টার্মিনালে পৌঁছায় টিটু। টার্মিনালে বাসের জন্য অপেক্ষারত অবস্থায় আসামী পলাশ শেখ নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাদীর নাম-ঠিকানা ও পেশা সম্পর্কে জিজ্ঞেস করে। তৎক্ষণাৎ গ্রেপ্তারকৃত আসামীরা বাদীর নিকট থাকা গহনা ও মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নেয়। পরে আসামীরা বাদীকে থানায় নিয়ে যাওয়ার কথা বলে মোটর সাইকেলযোগে গাবতলী বেড়িবাঁধ এলাকায় নিয়ে যায়। সেখান থেকে আসামীরা বাদীকে তেজগাঁও থানায় নিয়ে যাওয়ার কথা বলে সিএনজিযোগে বিজয় স্মরণী এলাকায় রেখে কৌশলে পালিয়ে যায়। 
 
Related Topics

টপ নিউজ

ডাকাতি / ডিবি পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • একজন ডাকাতি করে নিয়ে গেছে, আরেকজন ষড়যন্ত্র করছে; সজাগ থাকতে হবে: নারায়ণগঞ্জে তারেক রহমান
  • সাংবাদিক সোহেলকে ডিবির জিজ্ঞাসাবাদের ঘটনায় ফয়েজ তৈয়্যবকে জড়ানো ভিত্তিহীন: তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়
  • প্যারিসের ল্যুভ জাদুঘরে সাত মিনিটের ডাকাতি,লুট হলো 'অমূল্য' গয়না
  • নারায়ণগঞ্জে স্থানীয়দের মারধরে ডাকাত নিহত
  • তদন্ত প্রতিবেদন জমা দিতে দেরি হওয়ায় আসামিরা জামিন পেয়ে যাচ্ছে: আদালত

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net