Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
রাজশাহীর সংসদ সদস্যের বিরুদ্ধে পিটিয়ে কলেজ শিক্ষককে আহত করার অভিযোগ

বাংলাদেশ

রাজশাহী প্রতিনিধি
13 July, 2022, 07:20 pm
Last modified: 13 July, 2022, 07:21 pm

Related News

  • ২০ বছরে মাদক ব্যবসা করে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ১,০০০ কোটিপতি: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর ৩ পরিত্যক্ত মিল ফের চালু, ৫ হাজার কর্মসংস্থান তৈরি করল প্রাণ-আরএফএল
  • কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
  • রাজশাহীতে গুটি আম পাড়া শুরু
  • রাজশাহীর আম সংগ্রহ শুরু ১৫ মে

রাজশাহীর সংসদ সদস্যের বিরুদ্ধে পিটিয়ে কলেজ শিক্ষককে আহত করার অভিযোগ

আহত অধ্যক্ষ সেলিম রেজা অভিযোগ করেন, সংসদ সদস্য নিজে তাকে লাঠি দিয়ে পেটান। তার বাম চোখের নিচে, ডান হাতে, বাম পেটে, পেছন দিকে চামড়ায় কালশিটে সাংবাদিকদের দেখান।
রাজশাহী প্রতিনিধি
13 July, 2022, 07:20 pm
Last modified: 13 July, 2022, 07:21 pm

ছবি: সংগৃহীত

গত ৭ জুলাই রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সরকার দলীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে এক কলেজ অধ্যক্ষকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। 

আহত সেলিম রেজা গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ। ঘটনার পর তিনি একজন চিকিৎসকের চেম্বারে চিকিৎসা নেন এবং তারপর থেকে তার বাসায় পরিবারের সঙ্গে অবস্থান করছেন। 

গতকাল নগরীর রায়পাড়ার নিজ বাসায় সেলিম রেজা অভিযোগ করে বলেন যে, সংসদ সদস্য নিজে তাকে লাঠি দিয়ে পেটান। তার বাম চোখের নিচে, ডান হাতে, বাম পেটে, পেছন দিকে চামড়ায় কালশিটে সাংবাদিকদের দেখান।

তবে সাংসদ ওমর ফারুক চৌধুরী তার বিরুদ্বে অভিযোগ অস্বীকার করে বলেন, সেলিম রেজা অধ্যক্ষদের নিজেদের মধ্যে ধাক্কাধাক্কিতে আহত হয়েছেন। 

বুধবার এই প্রতিনিধিকে ওমর ফারুক চৌধুরী ফোনে বলেন, ঘটনার দিন কয়েকজন কলেজ অধ্যক্ষ ওমর থীম প্লাজায় তার ব্যক্তিগত চেম্বারে যান তাদের সুবিধা-অসুবিধা নিয়ে কথা বলতে। 

তিনি বলেন, সেখানে তাদের নিজেদের মধ্যে ঝামেলা হয়। "তারা ধাক্কাধাক্কি করছিলেন, আমি গিয়ে থামিয়েছি। আমার চেম্বারে ঘটেছে বলে আমার নামে দোষ দিচ্ছে।"

"আমার রাজনৈতিক জীবনে কারো গায়ে হাত তোলার কোন ইতিহাস নেই। তাকেও আমি মারিনি। স্থানীয় রাজনৈতিক প্রতিহিংসার কারনে আমার বিরুদ্ধ পরিকল্পিত অভিযোগ আনা হচ্ছে।" 

ঘটনার দিন প্রায় ৯ জন অধ্যক্ষ সাংসদের চেম্বারে যান। সেখানে সংসদ সদস্য ফারুক প্রথমেই অধ্যক্ষ সেলিম রেজার কাছে জানতে চান তার কলেজের কতিপয় শিক্ষক একজন অধ্যক্ষ ও দলীয় নেতার স্ত্রীকে জড়িয়ে কথোপকথনের বিষয়ে জানতে চান। 

এ নিয়ে এক পর্যায়ে সেলিম রেজাকে মারতে শুরু করেন সংসদ সদস্য ফারুক। 

প্রথমদিকে সাহস না পেলেও পরে অন্য অধ্যক্ষরা সেলিম রেজাকে অন্যত্র সরিয়ে নেন। 

এমপির হাতে নির্দয় পিটুনির শিকার হলেও অধ্যক্ষ সেলিম রেজা লজ্জা ও আতঙ্কে কোথাও অভিযোগ করেননি।

সেলিম রেজা জানান, তারা গোদাগাড়ীর মাটিকাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুল আউয়াল রাজুর কথামতো ঘটনার দিন সাংসদের চেম্বারে যান। 

ঘটনার দিন উপস্থিত অন্য অধ্যক্ষদের তিনজনের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তারা কেউই কোনো মন্তব্য করতে রাজি হননি।

Related Topics

টপ নিউজ

রাজশাহী / শিক্ষক হেনস্তা / শিক্ষককে মারধর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • ২০ বছরে মাদক ব্যবসা করে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ১,০০০ কোটিপতি: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর ৩ পরিত্যক্ত মিল ফের চালু, ৫ হাজার কর্মসংস্থান তৈরি করল প্রাণ-আরএফএল
  • কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
  • রাজশাহীতে গুটি আম পাড়া শুরু
  • রাজশাহীর আম সংগ্রহ শুরু ১৫ মে

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net