Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
সবজি ও ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 July, 2022, 10:45 am
Last modified: 02 July, 2022, 10:50 am

Related News

  • রাজধানীর বাজারে সয়াবিন তেলের সংকট কাটেনি, বেড়েছে আটা-ময়দার দাম
  • বাজারে সবজির দাম কমেছে, বেড়েছে চিনি ও ময়দার; চড়া ডিম, মাছ-মুরগি
  • মরিচ কীভাবে ‘ঝাল’ হলো
  • রাজধানীর বাজারে তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী, সবজি-ডিম ও মাছের দামও চড়া
  • বন্যায় ১৪০.৮২ কোটি টাকার সবজি নষ্ট, চট্টগ্রামে কেজিতে দাম বেড়েছে ২০-৫০ টাকা

সবজি ও ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে

তবে টমেটোর দাম বেড়েছে কেজিতে ৮০ টাকা। কেজিপ্রতি ১০০-১২০ টাকায় গাজর বিক্রি হচ্ছে।
টিবিএস রিপোর্ট
02 July, 2022, 10:45 am
Last modified: 02 July, 2022, 10:50 am
ছবি- টিবিএস

সরবরাহ ভালো থাকায় ঢাকার কাঁচাবাজারে সবজি ও ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে। 

তবে চাল, মসুর, আটা এবং গরুর মাংসের দাম আগের মতোই আছে, রাজধানীর কারওয়ান বাজার, নয়াটোলা বাজার ঘুরে দেখা গেছে। 

সব সবজির দাম গড়ে কেজিতে ৫-১০ টাকা কমেছে। এক সপ্তাহের ব্যবধানে ১০-১৫ টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম। 

তবে টমেটোর দাম বেড়েছে কেজিতে ৮০ টাকা। কেজিপ্রতি ১০০-১২০ টাকায় গাজর বিক্রি হচ্ছে।

দ্রব্যমূল্যের এই উর্ধগতির সময় সবজি ও মুরগির দাম কিছুটা কমে আসা স্বস্তি দিচ্ছে ক্রেতাদের। 

 দাম বাড়ার পর গত এক সপ্তাহে কমেনি চাল-ডাল-আটা ও গরুর মাংস।

কারওয়ান বাজারে এক সপ্তাহের তুলনায় কেজিপ্রতি ১০ টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৪০ টাকা। পাকিস্তানি কক মুরগির কেজিপ্রতি বিক্রি হচ্ছে ২৫০ টাকায়, যেটা গত সপ্তাহে ছিল ২৮০ টাকা।

মগবাজারের প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ১৪৫-১৫০ টাকা যেটা গত সপ্তাহে ছিল ১৫০-১৫৫ টাকা। 

কারওয়ান বাজারের মুরগি বিক্রেতা মোহম্মদ মনির বলেন, ঈদ উল আযহার এই সময় ব্রয়লার মুরগির চাহিদা কম থাকে। তাই এ সময় দাম কম হয়।

কারওয়ান বাজারে কথা হয় জয়তুন বেগমের সঙ্গে। তিনি বলেন, "মুরগির দাম ও সবজির দাম কম থাকায় কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। তবে এগুলো রান্না করতে তেল প্রয়োজন সেটা তো কমছে না। এখনও সয়াবিন তেল কেজি ২০০ টাকা কেজি। আয়ের সঙ্গে ব্যয় সমন্বয় করে চলতে আমাদের কষ্ট হয়।" 

সবজির বাজার ঘুরে দেখা গেছে পটল, ঢেঁড়স, ঝিঙে, চিচিঙ্গার কেজি বিক্রি হচ্ছে ৩০- ৪০ টাকা। যেটা গত সপ্তাহে ছিল ৪০- ৫০ টাকা। 

মগবাজারে সবজি বিক্রেতা মোহম্মদ আক্কাস বলেন, "বেশিরভাগ সবজির দাম এখন কেজিপ্রতি ৪০ টাকার মধ্যে। তবে টমেটোর দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে ৮০ টাকা বেড়ে ২২০ টাকা বিক্রি হচ্ছে।" 

বিক্রেতারা বলছেন ভারত থেকে টমেটো আমদানি বন্ধ থাকায় দাম বেড়েছে। 

গত ১৫ দিন ধরে পেঁয়াজের দাম ধাপে ধাপে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। এখন ৫০ টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ। গত এক সপ্তাহ ধরে খুচরা বাজারে ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে পেঁয়াজ। 

অন্যদিকে, আলুর দাম কেজিতে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩০ টাকা। আদা ১০০ টাকা, চায়না রসুন ১১০ টাকা, দেশি রসুন ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। 
 
Related Topics

টপ নিউজ

সবজি / মুরগি / ব্রয়লার মুরগি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘বিহারি বগা’কে গ্রেপ্তারচেষ্টা নিয়ে চট্টগ্রামের মেয়র শাহাদাতের ক্ষোভ, কয়েক ঘণ্টার মধ্যে খুলশীর ওসি বদলি
  • প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
    বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
  • অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
    সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • প্রতীকী ছবি: এপি
    যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের চাকরির জন্য ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৫ টাকার ডিজেলে শুল্ক-কর ৩৬ টাকা: সরকারের রাজস্ব বৃদ্ধিতে মূল্যস্ফীতির আগুনে ঘি
  • ক্রিস্টা পাইক ছবি: রয়টার্স
    'আমি কোথায়? আপনারা কে?': দুবার ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ‘ক্ষুব্ধ ও বিভ্রান্ত’ ক্রিস্টা পাইক

Related News

  • রাজধানীর বাজারে সয়াবিন তেলের সংকট কাটেনি, বেড়েছে আটা-ময়দার দাম
  • বাজারে সবজির দাম কমেছে, বেড়েছে চিনি ও ময়দার; চড়া ডিম, মাছ-মুরগি
  • মরিচ কীভাবে ‘ঝাল’ হলো
  • রাজধানীর বাজারে তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী, সবজি-ডিম ও মাছের দামও চড়া
  • বন্যায় ১৪০.৮২ কোটি টাকার সবজি নষ্ট, চট্টগ্রামে কেজিতে দাম বেড়েছে ২০-৫০ টাকা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘বিহারি বগা’কে গ্রেপ্তারচেষ্টা নিয়ে চট্টগ্রামের মেয়র শাহাদাতের ক্ষোভ, কয়েক ঘণ্টার মধ্যে খুলশীর ওসি বদলি

2
প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
অর্থনীতি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

3
অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

4
প্রতীকী ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের চাকরির জন্য ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১৩৫ টাকার ডিজেলে শুল্ক-কর ৩৬ টাকা: সরকারের রাজস্ব বৃদ্ধিতে মূল্যস্ফীতির আগুনে ঘি

6
ক্রিস্টা পাইক ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'আমি কোথায়? আপনারা কে?': দুবার ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ‘ক্ষুব্ধ ও বিভ্রান্ত’ ক্রিস্টা পাইক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net