‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২১’ পেলেন টিবিএসের দুই সাংবাদিক
'নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২১' পেয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের (টিবিএস) দুজন সাংবাদিক।
টিবিএসের স্পেশাল কোরেসপন্ডেন্ট জেবুন নেসা আলো ব্যাংকিং ক্যাটাগরিতে ও সিনিয়র স্টাফ কোরেসপন্ডেন্ট আব্বাস উদ্দিন নয়ন শিক্ষা ক্যাটাগরিতে এ অ্যাওয়ার্ড পেয়েছেন।
মঙ্গলবার রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে এ সম্মাননা তুলে দেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
'মালিকদের অর্থ বের করে নেওয়ার সুযোগ দিতে আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য প্রকাশ ওয়ান ব্যাংকের' ও 'শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার প্রভাব পড়েছে অন্যান্য খাতেও' শীর্ষক প্রতিবেদনের জন্য তারা এ অ্যাওয়ার্ড পেয়েছেন।
এ বছর ২২টি ক্যাটাগরিতে ২২ জন সাংবাদিককে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
দেশের ১০ জন সিনিয়র সম্পাদকের ভোটে যাচাই-বাছাই করে প্রতিবেদনগুলো নির্বাচন করা হয়।
