Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
‘দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে’

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 October, 2021, 05:05 pm
Last modified: 18 October, 2021, 05:43 pm

Related News

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ই-মেইল যাচাইয়ের প্রতীকী প্রশিক্ষণ দিল শিক্ষার্থীরা
  • স্মরণ: অধ্যাপক আরেফিন সিদ্দিক
  • ‘তুমি কে আমি কে, হাদি হাদি’ স্লোগানে শাহবাগ অবরোধ
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩০ নভেম্বর থেকে অনলাইন ক্লাস শুরু
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবৈধ ও ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ নিয়ে বিতর্ক কেন?

‘দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে’

সকাল সাড়ে ১০টায় ঢাকার প্রধান অবরোধ করে মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন বিক্ষোভকারীরা। তবে কর্তৃপক্ষের আশ্বাসে দুপুর ২টার দিকে তারা বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেন।
টিবিএস রিপোর্ট
18 October, 2021, 05:05 pm
Last modified: 18 October, 2021, 05:43 pm

দেশের বিভিন্ন স্থানে মন্দির ও পূজামণ্ডপে হামলার প্রতিবাদে আজ রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন সনাতন ধর্মাবলম্বী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ।

সকাল সাড়ে ১০টায় ঢাকার প্রধান অবরোধ করে মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন বিক্ষোভকারীরা।

অবরোধের কারণে শাহবাগ, পল্টন, সায়েন্স ল্যাব, এলিফ্যান্ট রোড, বাংলামোটর ও তৎসংলগ্ন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গিয়ে তীব্র যানজট সৃষ্টি হয়।

#Hindu community blocked Shahbagh intersection in #Dhaka protesting recent attacks on them in some districts of #Bangladesh

Read more- https://t.co/WQht6m5vh6 pic.twitter.com/zw9ncQjm5v— The Business Standard (@tbsnewsdotnet) October 18, 2021

বিক্ষোভকারীরা সংখ্যালঘুদের জন্য একটি পৃথক মন্ত্রণালয়ের দাবিতে স্লোগান দিতে থাকেন এবং হামলা কেন চালানো হলো, তার জবাব চাইতে থাকেন প্রশাসনের কাছে।

তবে কর্তৃপক্ষের আশ্বাসে দুপুর ২টার দিকে তারা বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেন।

বিক্ষোভকারীরা বলেন, একটি মহল দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে।

তাদের দাবি অচিরেই পূরণ না হলে ফের রাস্তায় নামার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে:

  • বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে স্থানীয় প্রশাসনের অবহেলা তদন্ত করা
  • হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা
  • দেশের সংখ্যালঘুদের জন্য আলাদা মন্ত্রণালয় ও কমিশন গঠন করা
  • লুটপাটের শিকার হওয়া ব্যবসাপ্রতিষ্ঠান ও পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া
  • হামলায় আহতদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা
  • অবিলম্বে ক্ষতিগ্রস্ত মন্দির, বাড়ি ও অন্যান্য স্থাপনা পুনর্নির্মাণ করা
  • সাম্প্রদায়িক হামলার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে নতুন আইন পাস করা
  • দেশের জিডিপির ১৫ শতাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য বরাদ্দ করা
  • হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সংস্কার করা
  • ১৩ অক্টোবরের ঘটনার পর থেকে গ্রেপ্তারকৃত সব হিন্দুকে মুক্তি ও ক্ষতিপূরণ দেওয়া
  • সাম্প্রদায়িকতার বিস্তার রোধে ব্যবস্থা নেওয়া
  • উগ্রবাদী ও স্বাধীনতাবিরোধী শক্তিকে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা থেকে বিরত রাখা

এর আগে ১৩ অক্টোবর পবিত্র কোরআনের অবমাননার অভিযোগে কুমিল্লায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সেই ঘটনার জেরে দেশের অন্তত ১০টি জেলায় হিন্দু সম্প্রদায়ের পূজামণ্ডপ, মন্দির, বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানো হয়।

বেশ কয়েকটি জেলায় মন্দির ও পূজা উদযাপন অনুষ্ঠানে হামলা চালানো হলে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

রোবববার পর্যন্ত সাম্প্রদায়িক দাঙ্গার অভিযোগে বেশ কয়েকটি জেলায় অন্তত ৫০ হাজার ব্যক্তিকে আসামি করে প্রায় ৪৬টি মামলা দায়ের করা হয়েছে। তবে বুধবার কুমিল্লায় 'পবিত্র কোরআন অবমাননা'র ফলে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার পেছনে কোনো নির্দিষ্ট ধর্মীয় সংগঠন বা রাজনৈতিক দল থাকার কথা উল্লেখ নেই মামলাগুলোতে।

বেশ কয়েকটি রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন এসব হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এবং তীব্র নিন্দা জানিয়েছে। রোববার পৃথক বিবৃতিতে তারা ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানায়।

এদিকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম রাজনীতি ও নির্বাচনে ধর্মীয় ও সাম্প্রদায়িক বিষয় ব্যবহারে নিষেধাজ্ঞাসহ ছয় দফা দাবি পেশ করেছে।
 

Related Topics

টপ নিউজ

সাম্প্রদায়িক সহিংসতা / সংখ্যালঘু নির্যাতন / পূজামণ্ডপে হামলা / শাহবাগ মোড় / ঢাবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ই-মেইল যাচাইয়ের প্রতীকী প্রশিক্ষণ দিল শিক্ষার্থীরা
  • স্মরণ: অধ্যাপক আরেফিন সিদ্দিক
  • ‘তুমি কে আমি কে, হাদি হাদি’ স্লোগানে শাহবাগ অবরোধ
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩০ নভেম্বর থেকে অনলাইন ক্লাস শুরু
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবৈধ ও ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ নিয়ে বিতর্ক কেন?

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net