Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 22, 2026
‘আমাকে একদম শেষ করে দিয়ে গেল’- অসহায় কৃষকের আহাজারি 

বাংলাদেশ

বাগেরহাট প্রতিনিধি
17 November, 2021, 07:10 pm
Last modified: 17 November, 2021, 07:13 pm

Related News

  • কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর কমাল সরকার
  • কৃষিঋণের লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকা, প্রকৃত কৃষকের কাছে পৌঁছানোর নির্দেশ
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • চাঁদা না পেয়ে কৃষকের ১২০০ ফলদ গাছ কেটে ফেলার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে, তদন্তে প্রশাসন
  • অতিবৃষ্টিতে ২৮,৬১০ হেক্টর ফসলি জমি আক্রান্ত; আমনের চারা ও সবজি সরবরাহ নিয়ে শঙ্কা

‘আমাকে একদম শেষ করে দিয়ে গেল’- অসহায় কৃষকের আহাজারি 

স্থানীয়দের অভিযোগ, গত দুই বছর ধরে রাতের আঁধারে কৃষকের ফলন্ত গাছ কেটে ফেলছে দূর্বৃত্তরা
বাগেরহাট প্রতিনিধি
17 November, 2021, 07:10 pm
Last modified: 17 November, 2021, 07:13 pm
ছবি: টিবিএস

মাথায় হাত দিয়ে বসেছিলেন কৃষক দাউদ মৃধা । চারপাশে কেটে ফেলা টমেটো গাছের সাড়ি। গত মঙ্গলবার গভীর রাতে কচুয়া উপজেলার বিশারখোলা মাঠে কৃষক দাউদ মৃধার ক্ষেতের এসব গাছ কাটে দূর্বৃত্তরা। 

এতে ৭-৮ লাখ টাকার ক্ষতির দাবি করেছেন এ কৃষক। 

গেল বছরও দাউদ মৃধা ও তার ভাইয়ের টমেটো গাছ কেটেছিল দূর্বৃত্তরা। গেল দুই বছর ধরে বিশারখোলা ও গজালিয়া এলাকার অন্তত ২০ জন কৃষকের টমেটো গাছ কেটে ফেলছে অজ্ঞাত এই চক্র। 

দাউদ বলেন, ৭৪ শতক জমি ইজারা নিয়ে খেয়ে না খেয়ে অনেকে কষ্ট করে তিন হাজার টমেটো গাছ লাগিয়েছি। জমি প্রস্তুত, ঘুরি দেওয়া, রোপন ও সারে দুই লাখ টাকার উপর ব্যয় হয়েছে। ১৫ দিন পরেই এসব গাছ থেকে টমেটো বিক্রি করতে পারতাম। 

"তিন হাজার গাছে অন্তত ৮ লাখ টাকার টমেটো বিক্রি করতে পারতাম। আমাকে একদম শেষ করে দিয়ে গেল।" 

কে বা কারা কেটেছে এমন প্রশ্নের জবাবে দাউদ মৃধা বলেন, 'এই টমেটোই আমার সব। রাত জেগে পাহারা দেই। ঠাণ্ডা লাগার কারণে মঙ্গলবার রাত আড়াইটার দিকে বাড়িতে যাই। বুধবার সকালে এসে দেখি সব গাছ কাটা। কে কাটছে জানি না। আমাকে আর্থিকভাবে শেষ করে দেওয়ার জন্যই এই কাজ করেছে তারা।' 

স্থানীয় মোস্তফা দরানী ও আলী আকবর দরানী বলেন, 'শুধু এবার নয়, দুই বছর ধরে গজালিয়া ও বিশারখোলা এলাকার একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন লোকের ফলন্ত গাছ কেটে নষ্ট করছে। গেল বছরও দাউদ ও তার ভাই ওয়াদুদ মৃধাসহ অন্তত ২০ জনের টমেটো গাছ কেটেছে চক্রটি।' 

কৃষি শ্রমিক মো. রুহুল আমিন বলেন, দাউদ ভাইয়ের টমেটো খেতে অন্যান্য শ্রমিকদের সাথে আমিও বেশ কয়েকদিন কাজ করেছি। একটি টমেটো গাছে ফল আসা পর্যন্ত ৭০- ৮০ টাকা পর্যন্ত খরচ হয়ে যায়। যখন ফল বিক্রির সময় আসল তখনই এই কাজ করল। যারা এমন নির্দয় কাজ করেছে তাদের বিচার চাই।

দাউদের প্রতিবেশী কৃষক আলী আকবর বলেন, গাছ একজন কৃষকের সন্তানের মতন। যার গাছ কেটেছে একমাত্র সেই ক্ষতি বুঝছে।  স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনের কাছে এই দুষ্টচক্রকে খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, একজন কৃষকের টমেটো গাছ কাটার খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ক্ষতিগ্রস্থ কৃষক অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

Related Topics

টপ নিউজ

গাছ কাটা / কৃষক / টমেটো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ছবি: সংগৃহীত
    একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ; ইনভেস্ট বাংলাদেশ-এর যাত্রা শুরু 
  • ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য
  • জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
    সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

Related News

  • কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর কমাল সরকার
  • কৃষিঋণের লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকা, প্রকৃত কৃষকের কাছে পৌঁছানোর নির্দেশ
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • চাঁদা না পেয়ে কৃষকের ১২০০ ফলদ গাছ কেটে ফেলার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে, তদন্তে প্রশাসন
  • অতিবৃষ্টিতে ২৮,৬১০ হেক্টর ফসলি জমি আক্রান্ত; আমনের চারা ও সবজি সরবরাহ নিয়ে শঙ্কা

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী

2
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ; ইনভেস্ট বাংলাদেশ-এর যাত্রা শুরু 

5
ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য

6
জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net