Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
‘অভিভাবক হিসেবে আমরা ব্যর্থ’

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 October, 2019, 09:25 pm
Last modified: 08 October, 2019, 09:39 pm

Related News

  • আবরার ফাহাদ স্মরণে আগ্রাসনবিরোধী আট স্তম্ভ উদ্বোধন
  • সড়ক দুর্ঘটনায় বুয়েট শিক্ষার্থী নিহত: রিমান্ড শেষে ৩ আসামি কারাগারে
  • গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তিন আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর
  • সমাজের উচ্চপর্যায়ের কেউ দুর্ঘটনায় জড়িত থাকলে বিচার হয় না: উপদেষ্টা নাহিদ
  • সড়ক দুর্ঘটনায় বুয়েট শিক্ষার্থী নিহত: গ্রেপ্তার ৩ জনের মধ্যে দুজনের শরীরে মিলেছে অ্যালকোহল

‘অভিভাবক হিসেবে আমরা ব্যর্থ’

আবরারের মতো বয়সের সন্তান আমাদের অনেকেরই রয়েছে। মনে হচ্ছে যেন নিজের সন্তানকে হারিয়েছি...
টিবিএস রিপোর্ট
08 October, 2019, 09:25 pm
Last modified: 08 October, 2019, 09:39 pm
আবরার হত্যার প্রতিবাদে সারাদেশে উত্তাল হয়ে ওঠে শিক্ষাঙ্গন/ দ্য বিজনেস স্ট্যান্টার্ড

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগেরে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের নির্মম হত্যাকাণ্ড ঠেকাতে না পারায় নিজেদের কাঁধে দায় তুলে নিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। 

বুয়েটের শিক্ষক সমিতির প্রেসিডেন্ট অধ্যাপক এ কে এম মাসুদ বললেন, “অভিভাবক হিসেবে আমরা ব্যর্থ। আমরা সবাই-- শিক্ষকরা এবং কর্তৃপক্ষও। আমরা দায়িত্ব পালন করতে পারিনি।”

মঙ্গলবার সন্ধ্যায় ক্যাম্পাসে বিক্ষোভরত শিক্ষার্থীদের উদ্দেশে কথাগুলো বলেন তিনি। এ সময় তিনি বিক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন।

বুয়েটের শহীদ মিনার প্রাঙ্গনে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে অধ্যাপক মাসুদ আরও বলেন, “আমাদের একজন ছাত্রকে পিটিয়ে মেরে ফেলা হল। আবরারের মতো বয়সের সন্তান আমাদের অনেকেরই রয়েছে। ওর মৃত্যুটা আমাদের এতই কষ্ট দিয়েছে যেন মনে হচ্ছে নিজের সন্তানকে হারিয়েছি।”

বুয়েট কর্তৃপক্ষ ক্যাম্পাসে র‌্যাগিংয়ের মতো বিষয়গুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। আবরারের মৃত্যু এই ব্যর্থতার বিষয়টি স্পষ্ট করেছে বলেও মনে করেন তিনি। 

তিনি জানালেন, “র‌্যাগিং বুয়েট ক্যাম্পাসে নতুন বিষয় নয়। অতীতেও অনেক শিক্ষার্থী নির্যাতন ও হয়রানির শিকার হয়েছে। কিন্তু কর্তপক্ষ কিছু করতে পারেনি।”

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই শিক্ষার্থীদের নিরাপত্তা দেবার দায়িত্বে, এ কথার উল্লেখ করে প্রফেসর মাসুদ বলেন, “আবরারের মৃত্যু তাদের সম্পূর্ণ ব্যর্থতার প্রমাণ দিচ্ছে।”

এ সময়, বুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর মোহাম্মদ মোস্তফা আলীও আবরারের খুনীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। 

ভিন্নমত প্রকাশের দায়েই আবরারকে শিবির সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ

বুধবার সকালে তাঁরা নতুন কর্মসূচি ঘোষণা করবেন বলেও জানান অধ্যাপক মোস্তফা।

উল্লেখ্য যে, বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ট্রিপল-ই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে (২১) রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলের সিঁড়ি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে বুয়েটের মেডিকেল কর্মকর্তা ডা. মোহাম্মদ মাসুক এলাহী তাকে মৃত ঘোষণা করেন। 

পরে জানা যায়, ছাত্র শিবিরের সঙ্গে আরবারের সম্পর্ক রয়েছে এ সন্দেহ থেকে আবরারকে হলের ২০১১ নম্বর কক্ষে নিয়ে মারধর করেন ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী।

ময়না তদন্তে জানা যায়, আবরারের শরীরে অসংখ্য জখমের দাগ রয়েছে। অভ্যন্তরীণ রক্তক্ষরণের ফলে মারা যান তিনি। 

গত  ৩০ সেপ্টেম্বর এবং শনিবার (৫ অক্টোবর) বিকেলে ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে নিজের ফেসবুক ওয়ালে দু'টি সমালোচনামূলক পোস্ট দেন আবরার। ভিন্নমত প্রকাশের দায়েই আবরারকে শিবির সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ। 

আবরারের নির্মম মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তাল হযে ওঠে বুয়েট ক্যাম্পাস। হত্যা মামলায় অভিযুক্ত সবাইকে গ্রেপ্তার ও অবিলম্বে শাস্তি দেওয়াসহ আট দফা দাবিতে আন্দোলন শুরু করেন বুয়েট শিক্ষার্থীরা।দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে তারা জানিয়েছেন।

Related Topics

টপ নিউজ

আবরার হত্যা / বুয়েট শিক্ষার্থী / বুয়েট শিক্ষক সমিতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
    আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের
  • ছবি: আইএইএ
    পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

Related News

  • আবরার ফাহাদ স্মরণে আগ্রাসনবিরোধী আট স্তম্ভ উদ্বোধন
  • সড়ক দুর্ঘটনায় বুয়েট শিক্ষার্থী নিহত: রিমান্ড শেষে ৩ আসামি কারাগারে
  • গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তিন আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর
  • সমাজের উচ্চপর্যায়ের কেউ দুর্ঘটনায় জড়িত থাকলে বিচার হয় না: উপদেষ্টা নাহিদ
  • সড়ক দুর্ঘটনায় বুয়েট শিক্ষার্থী নিহত: গ্রেপ্তার ৩ জনের মধ্যে দুজনের শরীরে মিলেছে অ্যালকোহল

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

3
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

4
মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
আন্তর্জাতিক

আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের

6
ছবি: আইএইএ
আন্তর্জাতিক

পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net