Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
সড়ক দুর্ঘটনায় বুয়েট শিক্ষার্থী নিহত: গ্রেপ্তার ৩ জনের মধ্যে দুজনের শরীরে মিলেছে অ্যালকোহল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 December, 2024, 09:00 pm
Last modified: 20 December, 2024, 11:10 pm

Related News

  • ঈদের আট দিনে সড়কে নিহত ২০৪, আহত ছয় শতাধিক: রোড সেফটি ফাউন্ডেশন
  • সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু নিহত
  • হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
  • বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪
  • বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

সড়ক দুর্ঘটনায় বুয়েট শিক্ষার্থী নিহত: গ্রেপ্তার ৩ জনের মধ্যে দুজনের শরীরে মিলেছে অ্যালকোহল

শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. এএফএম মুশিউর রহমান।
টিবিএস রিপোর্ট
20 December, 2024, 09:00 pm
Last modified: 20 December, 2024, 11:10 pm
ছবি: সংগৃহীত

বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহতের ঘটনায় গ্রেপ্তার তিনজনের মধ্যে দুজনের ডোপ টেস্টের রেজাল্ট পজিটিভ এসেছে। তাদের শরীরে অ্যালকোহলের উপস্থিতি পাওয়া গেছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. এএফএম মুশিউর রহমান।

তিনি বলেন, 'গ্রেপ্তার তিন আসামিকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ডোপ টেস্ট করানো হয়। এদের মধ্যে মুবিন আল মামুন এবং মিরাজুল করিমের ডোপ টেস্টের রেজাল্ট পজিটিভ এসেছে।'

এর আগে শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাফিয়া শারমিনের আদালত তিন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে রাজধানীর ৩০০ ফিট সড়কে সাবেক সেনা কর্মকর্তার নামে নিবন্ধিত ব্যক্তিগত গাড়ির ধাক্কায় চেকপোস্টে দাঁড়িয়ে থাকা বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যু হয়। 

এ দুর্ঘটনায় তার দুই সহপাঠী আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, নিহতের বাবা সড়ক পরিবহন আইনে রূপগঞ্জ থানায় মামলা করেছেন। 'দুর্ঘটনাস্থল থেকে গাড়িটি জব্দ করা হয়েছে। এটির ভেতর থেকে বিয়ার এবং মদের বোতল পাওয়া গেছে।'

পুলিশের তথ্য অনুযায়ী, সাবেক সেনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের নামে গাড়িটির রেজিস্ট্রেশন রয়েছে। দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন তার ছেলে মুবিন।

মামলার এজাহারে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত আটটার দিকে মুহতাসিম তার দুই বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ৩০০ ফিট সড়কে যান। নীলা মার্কেটে রাতের খাবার শেষে বাসায় ফেরার পথে পুলিশ চেকপোস্টে তাদের থামানো হয়। রাত তিনটার দিকে চেকপোস্টে দাঁড়ানো অবস্থায় বেপরোয়া গতির একটি প্রাইভেট কার তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মুহতাসিম ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় আহত মেহেদী হাসান স্কয়ার হাসপাতালে এবং অমিত সাহা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার বিকেলে তিন আসামীকে নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হয়। এ সময় মুবিনের পরিবারের সদস্য এবং নিহত মুহতাসিমের বন্ধুরা আদালতে উপস্থিত ছিলেন। আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Related Topics

টপ নিউজ

বুয়েট শিক্ষার্থী / সড়ক দুর্ঘটনা / ডোপ টেস্ট / ৩০০ ফিট সড়ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • ঈদের আট দিনে সড়কে নিহত ২০৪, আহত ছয় শতাধিক: রোড সেফটি ফাউন্ডেশন
  • সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু নিহত
  • হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
  • বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪
  • বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net