Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 27, 2026
৬০০ বছরের মধ্যে দীর্ঘতম চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
19 November, 2021, 01:50 pm
Last modified: 19 November, 2021, 11:44 pm

Related News

  • চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে প্রতিযোগিতায় নেমেছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া
  • নাসা গ্রুপের নজরুল ও তার স্ত্রীর বিদেশে থাকা সম্পদ-ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
  • যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা
  • আকাশে রহস্যময় বস্তু, ইউএফও'র নতুন ভিডিও ও নথি প্রকাশ করল পেন্টাগন
  • ফেব্রুয়ারির শেষে মঙ্গল, বুধ, বৃহস্পতিসহ এক সারিতে থাকবে ৬ গ্রহ; দেখবেন যেভাবে

৬০০ বছরের মধ্যে দীর্ঘতম চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও

বাংলাদেশ সময় শুক্রবার দুপুর ১টা ১৯ মিনিট থেকে মূল চন্দ্রগ্রহণ হয়েছে। এটি চলতি বছরের দ্বিতীয় এবং সর্বশেষ চন্দ্রগ্রহণ।
টিবিএস ডেস্ক
19 November, 2021, 01:50 pm
Last modified: 19 November, 2021, 11:44 pm
ছবি- সংগৃহীত

এ শতাব্দীর দীর্ঘতম আংশিক চন্দ্রগ্রহণ আজ (১৯ নভেম্বর)। প্রায় ৬ ঘণ্টা ধরে চলবে এই চন্দ্রগ্রহণ। গত ৬০০ বছরেও এতো দীর্ঘ সময় ধরে চন্দ্রগ্রহণের ঘটনা ঘটেনি। এতটা সময় ধরে আর ঘটবেনা এই শতাব্দীতেও।

চন্দ্রগ্রহণের সময় চাঁদের রঙ হবে প্রায় রক্তের মতো লাল। একে 'ব্লাড মুন' বা 'বিভার মুন' বলা হয়।

বাংলাদেশ সময় শুক্রবার দুপুর ১টা ১৯ মিনিট থেকে মূল চন্দ্রগ্রহণ হয়েছে। ৬ ঘণ্টা আংশিক চন্দ্রগ্রহণ চললেও প্রায় পূর্ণ-চন্দ্রগ্রহণ চলবে ৩ ঘণ্টা ২৮ মিনিট ২৩ সেকেন্ড।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকেও দেখা যাবে এই বিরল ঘটনা। সেক্ষেত্রে ঢাকায় বিকেল ৫: ১৩ থেকে ৬: ০৫ পর্যন্ত দেখা যাবে আংশিক চন্দ্রগ্রহণ।

এটি চলতি বছরের দ্বিতীয় এবং সর্বশেষ চন্দ্রগ্রহণ। প্রথমটি হয় ২৬ মে। এছাড়া, এবছর সূর্যগ্রহণও হবে দুটি। প্রথমটি হয়েছিল জানুয়ারিতে, দ্বিতীয়টি হবে ডিসেম্বরে।

ছবি- সংগৃহীত

সূর্য, পৃথিবী এবং চাঁদ যখন একই সরলরেখায় চলে আসে তখনই চন্দ্রগ্রহণ ঘটে। চাঁদের নিজস্ব আলো না থাকায় সূর্যের আলোয় আলোকিত হয় সে। যখন পৃথিবী চাঁদ ও সূর্যের মাঝে চলে আসে, তখনই চন্দ্রগ্রহণ ঘটে। অর্থাৎ, চন্দ্রগ্রহণের সময় পৃথিবী চাঁদের আলোয় নিজের ছায়া দেখতে পায়।

৬০০ বছরে দীর্ঘতম আংশিক চন্দ্রগ্রহণ

আমেরিকার ইন্ডিয়ানায় বাটলার বিশ্ববিদ্যালয়ের হলকোম্ব অবজারভেটরি ও নাসা জানিয়েছে, ৬০০ বছরের মধ্যে দীর্ঘতম আংশিক চন্দ্রগ্রহণটি শুক্রবার চিন, জাপান, উত্তর ও দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, হংকং, মঙ্গোলিয়া, ম্যাকাও-সহ গোটা পূর্ব এশিয়ায় দেখা যাবে। এছাড়া, অস্ট্রেলিয়া, উত্তর ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগরের আশেপাশের দেশগুলোতেও দেখা যাবে এটি।

Why longest PartialEclipse in 580yrs? It's a MicroMoon, near apogee, meaning furthest from Earth. Orbital laws-Moon will move slower in orbit thus taking longer to traverse through Earth's shadow & just misses totality by meager 3%, meaning will be partial for much longer time. pic.twitter.com/J0DTnfYNBr— Holcomb Observatory (@holcombobserv) November 15, 2021

পূর্ণিমার চাঁদের আকারের চেয়ে কিছুটা ছোট হবে শুক্রবারের চাঁদ। পৃথিবীর ছায়ায় সেই চাঁদের ৯৭.৪ শতাংশই ঢাকা পড়ে যাবে বলে জানান তারা। ফলে, আক্ষরিক অর্থে আংশিক হলেও শুক্রবারের চন্দ্রগ্রহণ অনেকটা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণই।

শুক্রবারের পূর্ণিমার চাঁদের রং অবশ্য পুরোপুরি লাল হবে না। চাঁদের মাত্র ৩ শতাংশ আলোকিত হবে সূর্যালোকে।

পৃথিবীকে চাঁদ যে কক্ষপথে প্রদক্ষিণ করে, তার আকারের উপর নির্ভর করে চন্দ্রগ্রহণের সময়। পৃথিবীকে একটি উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে চাঁদ। প্রদক্ষিণের সময় চাঁদ পৃথিবীর কাছে চলে এলে পূর্ণিমার চাঁদের আকার বড় হয়। দূরে গেলে হয়ে যায় ছোট। শুক্রবারের পূর্ণিমার চাঁদ পৃথিবী থেকে এ বছরের মধ্যে সবচেয়ে দূরে অবস্থান করছে। ফলে শুক্রবারের পূর্ণিমার চাঁদ হবে এ বছরে সবচেয়ে ছোট আকারের।

পৃথিবী থেকে দূরে থাকায় চাঁদের উপর পৃথিবীর যে ছায়াটা পড়বে তার আকার অনেকটাই বড়। এই কারণেই দীর্ঘক্ষণ স্থায়ী হবে চন্দ্রগ্রহণ।

পূর্ণ চন্দ্রগ্রহণের সময় রক্তলাল চাঁদ/ ছবি- সংগৃহীত

চাঁদের রং হবে রক্তের মতো লাল

সূর্যালোকের সাদা আলোর মধ্যেই রয়েছে লাল থেকে নীল সাতটি রঙের বর্ণালী। এদের মধ্যে তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম নীল আলোর। কিন্তু এই নীল আলোর মধ্যে রয়েছে আরও দুটি রঙ- বেগুনি ও আসমানী। অন্যদিকে সবচেয়ে বেশি তরঙ্গদৈর্ঘ্য সম্পন্ন আলো লাল। এই রঙের মধ্যেও রয়েছে দুটি রঙ- লাল ও কমলা।

লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি হওয়ায় তা বায়ুমণ্ডল ভেদ করে সহজেই পৃথিবীতে আসতে পারে। তাই আংশিক গ্রহণের সময় চাঁদকে লাল রঙেই বেশি দেখা যায়। 

 

Related Topics

টপ নিউজ

চন্দ্রগ্রহণ / নাসা / আংশিক চন্দ্রগ্রহণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত
    পুলিশ হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান নিয়ে ১০১ নাগরিকের বিবৃতি; যা বললেন আইজিপি
  • খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
    খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
  • ফাইল ছবি: সংগৃহীত
    জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি
  • ছবি:  টিবিএস
    অর্থবছরের প্রথম প্রান্তিকে মিথ্যা ঘোষণার আমদানি থেকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ৮৩.৬ শতাংশ
  • আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ছবি: স্ক্রিনগ্র্যাব
    ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব: আইজিপি
  • ছবি: সংগৃহীত
    সুনামগঞ্জে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বিক্ষোভ, পুলিশ হেফাজতে যুবক

Related News

  • চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে প্রতিযোগিতায় নেমেছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া
  • নাসা গ্রুপের নজরুল ও তার স্ত্রীর বিদেশে থাকা সম্পদ-ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
  • যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা
  • আকাশে রহস্যময় বস্তু, ইউএফও'র নতুন ভিডিও ও নথি প্রকাশ করল পেন্টাগন
  • ফেব্রুয়ারির শেষে মঙ্গল, বুধ, বৃহস্পতিসহ এক সারিতে থাকবে ৬ গ্রহ; দেখবেন যেভাবে

Most Read

1
আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশ হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান নিয়ে ১০১ নাগরিকের বিবৃতি; যা বললেন আইজিপি

2
খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
অর্থনীতি

খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি

4
ছবি:  টিবিএস
অর্থনীতি

অর্থবছরের প্রথম প্রান্তিকে মিথ্যা ঘোষণার আমদানি থেকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ৮৩.৬ শতাংশ

5
আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব: আইজিপি

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সুনামগঞ্জে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বিক্ষোভ, পুলিশ হেফাজতে যুবক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net