Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
৩০০ কিলোমিটার জার্নি করে চিতাবিড়ালের জীবন বাঁচালেন দুই তরুণ 

বাংলাদেশ

মৌলভীবাজার প্রতিনিধি
07 January, 2021, 03:20 pm
Last modified: 07 January, 2021, 03:25 pm

Related News

  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • মৌলভীবাজারে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু
  • মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩
  • রমজানের আগে ঢাকার বাজারে বেড়েছে নিত্যপণ্যের দাম
  • একটি দল ‘মামলা বাণিজ্য’ করে এখন প্রত্যাহারের প্রলোভন দেখিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে: নাহিদ ইসলাম

৩০০ কিলোমিটার জার্নি করে চিতাবিড়ালের জীবন বাঁচালেন দুই তরুণ 

বিড়ালটি বর্তমানে অসুস্থ রয়েছে, ওকে কয়েকদিন সেবা দিয়ে সুস্থ করে বনে অবমুক্ত করা হবে।
মৌলভীবাজার প্রতিনিধি
07 January, 2021, 03:20 pm
Last modified: 07 January, 2021, 03:25 pm
চিতাবিড়ালটিকে উদ্ধার করেন এই দুই যুবক। ছবি: টিবিএস

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে সিলেট হয়ে সুনামগঞ্জের দুরত্ব ১৫৪ কিলোমিটার। আসতে যেতে ৩০৮ কিলোমিটার। এই ৩০০ কিলোমিটারের বেশি পথ জার্নি করে বিপন্ন একটি চিতাবিড়াল উদ্ধার করেছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দুই প্রাণিপ্রেমি সোহেল শ্যাম ও খোকন থৌনাউজম।

জানা যায়, বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে বন্যপ্রানীপ্রেমি সোহেল শ্যাম জানতে পারেন, শ্রীমঙ্গল থেকে ১৫৪ কিলোমিটার দূরে সুনামগঞ্জের জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামে এক ব্যক্তি একটি চিতাবিড়ালকে ৬-৭ দিন ধরে খাচায় বন্ধি করে রেখেছেন। কিন্তু বন্দি রাখলেও ঠিকমতো খাবার না দেওয়ায় সেটি অসুস্থ হয়ে যাচ্ছে।

বিষয়টি জেনে সোহেল তার দীর্ঘদিনের প্রাণিসেবার সঙ্গী ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার খোকন থৌনাউজমকে জানান। দুজন মিলে সিদ্ধান্ত নেন, বনবিভাগকে জানিয়ে তারা নিজেরাই চিতাবিড়ালটি উদ্ধারে যাবেন।

খোকন থৌনাউজম বলেন, 'উদ্ধারের সিদ্ধান্ত নিয়ে আমরা যোগাযোগ করি বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরীর সঙ্গে। বনকর্মকর্তা আমাদের আগ্রহ ও ঘটনা শুনে উৎসাহ দেন এবং মৌলভীবাজার অফিস থেকে বনবিভাগের ৪ জন প্রতিনিধিকে সঙ্গে পাঠান। আমরা ৬ জন মিলে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেই। সুনামগঞ্জ থেকে যুক্ত হন বনবিভাগের আরেকজন স্থানীয় স্টাফ। সবাই মিলে চিতা বিড়াল উদ্ধার করতে গিয়ে দেখি, ওর বয়স ৬-৭ মাস হবে। খাঁচার ভেতর ভাত দিয়ে রাখা হয়েছে। মাংসাশী প্রাণী বলে এসব খাবারে অভ্যস্ত না থাকায় সে অসুস্থ হয়ে পড়েছে।'

'চিতাবিড়ালটি উদ্ধারের পর সেবা করে সুস্থ করার উদ্দেশ্যে শ্রীমঙ্গল নিয়ে আসি মধ্যরাতে। রাস্তায় বিড়ালকে কোয়েল পাখি খেতে দেওয়া হয়। বর্তমানে বিড়ালটি লাউয়াছর জানকিছড়া রেসকিউ সেন্টারে রয়েছে,' বলেন তিনি।

এদিকে, সোহেল শ্যাম বলেন, 'বিড়ালটি উদ্ধার করতে পেরে আমরা আনন্দিত। আমরা জানতে পেরেছি, এই বিড়ালের একজন সঙ্গী ছিল, তাকে গ্রামবাসী পিটিয়ে মেরে ফেলেছে। আমরা বনবিভাগের সহযোগিতায় সেবা দিয়ে সুস্থ করে তুলে ওকে লাউয়াছড়া বনে অবমুক্ত করে দেব। লাউয়াছড়া বনে এমন বিড়াল আরও দেখেছি; তাই এটি সেখানে সঙ্গী পাবে।'

দুই যুবকের এমন উদ্যোগ প্রশংসনীয় দাবি করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মৌলভীবাজার জেলা সমন্বয়ক আ স ম সালে সুহেল জানান, 'এই শীতের দিনে ৩০০ কিলোমিটার জার্নি করে স্বেচ্ছায় যারা যেতে পারেন, তাদের প্রানীপ্রেম আমাদের জন্য উদাহরণ। এমন কিছু মানুষের হাত ধরেই বন্যপ্রাণীরা রক্ষা পাবে।'

এদিকে, বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, 'এই দুই যুবকের প্রানীপ্রেম প্রশংসনীয়। তারা আমাদের কাছে সহযোগিতা চেয়েছেন, আমরাও করেছি। বনবিভাগের লোকজন তাদেরকে সঙ্গে নিয়েও গেছে। এভাবে বনবিভাগ আর সাধারণ মানুষ মিলেমিশে কাজ করলে এই দেশের বন্যপ্রাণী রক্ষা করা সহজ হবে।'

তিনি আরও জানান, বিড়ালটি বর্তমানে অসুস্থ রয়েছে, ওকে কয়েকদিন সেবা দিয়ে সুস্থ করে বনে অবমুক্ত করা হবে।

Related Topics

অফবিট / টপ নিউজ

বনবিড়াল / মৌলভীবাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’
  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
    লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    ৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি
  • ফাইল ছবি: সংগৃহীত
    যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ
  • ছবি: টিবিএস
    আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

Related News

  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • মৌলভীবাজারে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু
  • মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩
  • রমজানের আগে ঢাকার বাজারে বেড়েছে নিত্যপণ্যের দাম
  • একটি দল ‘মামলা বাণিজ্য’ করে এখন প্রত্যাহারের প্রলোভন দেখিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে: নাহিদ ইসলাম

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’

2
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

3
বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
আন্তর্জাতিক

লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প

4
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net