Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
২০২২ শিক্ষাবর্ষের এসএসসি, এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট স্থগিত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 July, 2021, 02:00 pm
Last modified: 25 July, 2021, 03:26 pm

Related News

  • সর্বনিম্ন পাসের হার: শিক্ষাব্যবস্থার জন্য ‘সতর্ক সংকেত’
  • এসএসসিতে আশানুরূপ ফল না পেয়ে রাজশাহীতে স্কুলছাত্রীর আত্মহত্যা
  • বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 
  • রাজশাহী শিক্ষা বোর্ডের ৫ স্কুলের সব শিক্ষার্থীই ফেল
  • একাদশ শ্রেণিতে সাড়ে ১৩ লাখের বেশি আসন ফাঁকা থাকার সম্ভাবনা

২০২২ শিক্ষাবর্ষের এসএসসি, এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট স্থগিত

শনিবার (২৪ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী পরবর্তী নির্দেশনা আসার আগ পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।
টিবিএস রিপোর্ট
25 July, 2021, 02:00 pm
Last modified: 25 July, 2021, 03:26 pm
ফাইল ফটো। ছবি: ইউএনবি

দেশব্যাপী চলমান লকডাউনের কারণে ২০২২ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের এসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছে। 

শনিবার (২৪ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী পরবর্তী নির্দেশনা আসার আগ পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।

গত ১৪ জুন থেকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত অ্যসাইনমেন্ট কার্যক্রম চালু ছিল। এরমধ্যেই গ্রেডভিত্তিক চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে।  

এদিকে, শিক্ষামন্ত্রী দীপুমনি গত ১৫ জুলাই এ বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা দেন । ঘোষণা অনুযায়ী, দেশের করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি অনুকূলে এলে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে চলতি বছরের এসএসসি ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে।

স্বাস্থ্যবিধি মেনে গ্রুপ ভিত্তিক তিনটি বিষয়ের ওপর শুধু নৈর্বাচনিক পরীক্ষার মাধ্যমে পরীক্ষাগুলো নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী জানান, এ মাস থেকে শুরু করে আগামী ১২ সপ্তাহের মধ্যে এসএসসি পরীক্ষার্থীদের ২৪টি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। এইচএসসি পরীক্ষার্থীদের দেয়া হবে ৩০টি অ্যাসাইনমেন্ট। 

তবে এ বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলমান থাকবে। ইতোমধ্যে ঈদুল আজহার আগে প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট কাজ দেওয়া হয়েছে। 

তবে নির্ধারিত তারিখেও পরীক্ষা নেওয়ার মত পরিস্থিতি তৈরি না হলে পূর্ববর্তী পরীক্ষার সাবজেক্ট ম্যাপিংয়ের ভিত্তিতে ফলাফল ঘোষণা করা হবে।

কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতিতে গত বছরের ১৭ মার্চ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার।

পরবর্তী সময়ে একাধিকবার এই ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে। সর্বশেষ গত ২৯শে জুন প্রজ্ঞাপন জারি করে দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং ইবতেদায়ি ও কওমি মাদ্রাসাসমূহের চলমান ছুটি আগামী ৩১ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়।

সাধারণত প্রতিবছর ফেব্রুয়ারির শুরুতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু মহামারির কারণে গত বছরের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয় নি।

গত বছর সরকার প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষাও নেয়নি। 

এই দুটি শ্রেণির শিক্ষার্থীদের স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করা হয়; অন্যদিকে গত বছরের এইচএসসি পরীক্ষার্থীদের জেএসসি এবং এসএসসি ফলাফলের ভিত্তিতে মূল্যায়ন করা হয়।   

প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থীকেই অটোপাস প্রক্রিয়ায় পরবর্তী শ্রেণিতে পদোন্নতি দেওয়া হয়।   

Related Topics

টপ নিউজ

এসএসসি / এইচএসসি / অ্যাসাইনমেন্ট / স্থগিত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: এএফপি
    ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ছবি: ইউএস নেভি
    মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান
  • গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্তমানে বাংলাদেশের বান্দরবান, ঢাকা, ময়মনসিংহ ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় বসবাস করছেন। ছবি: সৌজন্যপ্রাপ্ত
    বাংলাদেশের গুর্খারা: লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য, থেকে গেছেন স্বাধীন দেশে, ভুলে গেছে দু-পক্ষই
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
    হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

Related News

  • সর্বনিম্ন পাসের হার: শিক্ষাব্যবস্থার জন্য ‘সতর্ক সংকেত’
  • এসএসসিতে আশানুরূপ ফল না পেয়ে রাজশাহীতে স্কুলছাত্রীর আত্মহত্যা
  • বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 
  • রাজশাহী শিক্ষা বোর্ডের ৫ স্কুলের সব শিক্ষার্থীই ফেল
  • একাদশ শ্রেণিতে সাড়ে ১৩ লাখের বেশি আসন ফাঁকা থাকার সম্ভাবনা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

3
ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান

4
গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্তমানে বাংলাদেশের বান্দরবান, ঢাকা, ময়মনসিংহ ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় বসবাস করছেন। ছবি: সৌজন্যপ্রাপ্ত
ফিচার

বাংলাদেশের গুর্খারা: লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য, থেকে গেছেন স্বাধীন দেশে, ভুলে গেছে দু-পক্ষই

5
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

6
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net