Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
১০ দিনে ভারত গেল ৯০ টন ইলিশ

বাংলাদেশ

যশোর প্রতিনিধি
04 November, 2021, 08:15 pm
Last modified: 04 November, 2021, 08:15 pm

Related News

  • সংকটময় এক সপ্তাহ: বর্ধিত মাশুল, ভয়াবহ আগুনের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বাণিজ্য শৃঙ্খল
  • ভারতে গেল মাত্র ১০৭ টন ইলিশ, রপ্তানির অনুমতি ছিল ১২০০ টন
  • ২০২৫ সালে ভারতে ১৪৫ টন ইলিশ রপ্তানি, ৭ বছরে সর্বনিম্ন; ১ বছরে দাম বেড়েছে ২৮-৫২%
  • আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে গেল ১২শ' কেজি ইলিশ
  • সরাসরি জাহাজ চলাচল, আমদানি শর্ত শিথিল: পাকিস্তান থেকে আমদানি বেড়েছে ১০%

১০ দিনে ভারত গেল ৯০ টন ইলিশ

এর আগে ১,১০৮ মেট্রিক টন ইলিশ ভারতে গিয়েছিল।
যশোর প্রতিনিধি
04 November, 2021, 08:15 pm
Last modified: 04 November, 2021, 08:15 pm
ছবি: সংগৃহীত

বর্ধিত সময়ে গত দশ দিনে বাংলাদেশ থেকে ৯০ দশমিক ৫ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানি করা হয়েছে। নয়টি প্রতিষ্ঠান ৯ লাখ ৫ হাজার ডলার মূল্যমানের এই মাছ রপ্তানি করে। 

এর আগে ১,১০৮ মেট্রিক টন ইলিশ ভারতে গিয়েছিল। বৃহস্পতিবার ছিল মাছ রপ্তানির শেষ সময়। গত ২৬ অক্টোবর সরকার ভারতে ইলিশ রপ্তানির সময় বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করে। 

বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তানিয়া ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১৫টি প্রতিষ্ঠানকে ৪০ টন করে রপ্তানির অনুমোদন দেয়া হয়েছিল। তবে গত ৪ থেকে ২৫ অক্টোবর ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, বিক্রয় নিষিদ্ধ ছিল। ফলে অনুমোদন পাওয়া রপ্তানি প্রতিষ্ঠানগুলো ইলিশ রপ্তানি করতে পারেনি। এ বিষয়টি বিবেচনা করে অবশিষ্ট ইলিশ রপ্তানির সময় ৫ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়।

বেনাপোল ফিশারিজ কোয়ারেন্টিন অফিসার মাহবুবুর রহমান জানান, বর্ধিত সময়ে বৃহস্পতিবার পর্যন্ত ভারতে ৯০ দশমিক ৫ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানি করা হয়েছে। সরকারের বিশেষ অনুমতিতে ১১৫টি প্রতিষ্ঠান ৪,৬০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন পায়। প্রতি কেজি ইলিশের দাম ধরা হয় ১০ ডলার। গত ৩ অক্টোবর পর্যন্ত ৫১টি প্রতিষ্ঠান ইলিশ মাছ রপ্তানি করে ১,১০৮ মেট্রিক টন। 

গত ২২ সেপ্টেম্বর বেনাপোল দিয়ে প্রথম চালানে ৪টি ট্রাকে ২৩ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়।
 
রপ্তানিকারক আবদুল কুদ্দুস জানান, দেশে ইলিশের উৎপাদন ঘাটতি থাকায় ২০১২ সাল থেকে দেশের বাইরে ইলিশ রপ্তানি বন্ধ করে দেয় সরকার। পরবর্তীতে বন্ধুত্ব ও সৌহার্দ্যের সম্পর্কের সূত্র ধরে সরকার ২০১৯ সাল থেকে প্রতি বছর পূজার আগে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়ে আসছে।

Related Topics

টপ নিউজ

ভারতে ইলিশ রপ্তানি / আমদানি-রপ্তানি বাণিজ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • সংকটময় এক সপ্তাহ: বর্ধিত মাশুল, ভয়াবহ আগুনের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বাণিজ্য শৃঙ্খল
  • ভারতে গেল মাত্র ১০৭ টন ইলিশ, রপ্তানির অনুমতি ছিল ১২০০ টন
  • ২০২৫ সালে ভারতে ১৪৫ টন ইলিশ রপ্তানি, ৭ বছরে সর্বনিম্ন; ১ বছরে দাম বেড়েছে ২৮-৫২%
  • আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে গেল ১২শ' কেজি ইলিশ
  • সরাসরি জাহাজ চলাচল, আমদানি শর্ত শিথিল: পাকিস্তান থেকে আমদানি বেড়েছে ১০%

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net