Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 23, 2026
হাট ভরা গরুতে, রাজধানীতে লাভের আশায় বসে রয়েছেন ব্যাপারীরা

বাংলাদেশ

জহির রায়হান
19 July, 2021, 10:05 am
Last modified: 19 July, 2021, 01:10 pm

Related News

  • ফাঁকা গরুর হাট, নেই ক্রেতা: পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু জবাইয়ে নিষেধাজ্ঞাকে ঘিরে ‘আতঙ্ক’
  • দেড় বছরে বন্ধ ৫০০ খামার, কোরবানির আগে চট্টগ্রামে ৩৫ হাজার পশুর ঘাটতি
  • ছোট ও মাঝারি গরুর চাহিদা বাড়ায় দাম ঊর্ধ্বমুখী, বিক্রি হচ্ছে না বড় ষাঁড়
  • বরিশালের কামারপট্টিতে কোরবানির সরঞ্জামের ব্যস্ততা, জমে উঠেছে দা-বটি বিক্রি
  • ঈদের আগে ক্রেতা সঙ্কট ও দাম কম, শঙ্কায় ঢাকার গরু বিক্রেতারা

হাট ভরা গরুতে, রাজধানীতে লাভের আশায় বসে রয়েছেন ব্যাপারীরা

গরু ব্যবসায়ীরা বলছেন, ঈদের আগের দিন সবচেয়ে বেশি গরু বিক্রি হবে। পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী, যে গরু আছে তা বিক্রি হয়ে যাবে বলে আশা করছেন তারা।
জহির রায়হান
19 July, 2021, 10:05 am
Last modified: 19 July, 2021, 01:10 pm
ছবি: বিজনেস স্ট্যান্ডার্ড

হাটে প্রচুর গরু থাকার পরও লাভের আশায় এখনও তেমন বিক্রি করছেন না ব্যপারিরা। তারা বলছেন এ বছর বেশি দামে গরু কিনতে হলেও ক্রেতারা গত বছরের চেয়েও কম দাম বলছেন। দাম শুনে ক্রেতারা চলে যাওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন তারা।

অন্যদিকে ক্রেতারা বলছেন, বিক্রেতারা চড়া দাম হাঁকিয়ে বসে রয়েছেন। তাই সামর্থ্য অনুযায়ী পশু কিনতে হিমশিম খাচ্ছেন তারা।

হারুনুর রশিদ নাটোরের বড়াইগ্রাম থেকে ৪০টি গরু এনেছেন আফতাব নগর হাটে। ৩ দিন হয় তিনি এসেছেন, কিন্তু এখন পর্যন্ত একটি গরুও বিক্রি করেননি।

হারুনুর রশিদ বলেন, "কেনা দামও বলছেন না ক্রেতারা। কীভাবে বিক্রি করবো। একটু লাভের আশার বসে রয়েছি। আগামীকাল দেখি কী হয়।"

আশা নিয়ে তিনি বলেন, "বেচা শুরু হলে শেষ হয়ে যাবে।"

রামপুরার মেরাদিয়া বাজারসংলগ্ন আশপাশের খালি জায়গা ও বাড্ডা ইস্টার্ন হাউজিং (আফতাবনগর) অস্থায়ী কোরবানির পশুর হাট ‍ঘুরে দেখা গেছে এ হাটগুলো গরুতে ভরে গেছে।

মাইকে বার বার ব্যাপারিদের গরু চেপে বাঁধার ঘোষণা দেওয়া হচ্ছে। হাটে আরও গরু আসছে।

মেরুল বাড্ডা থেকে মো. নাজমুল আফতাবনগর হাটে এসেছেন। দুপুর থেকে ঘুরছেন হাটে। এরপর তিনি দুটি লাল রঙের ষাড়  কিনেছেন দুই লাখ ৩০ হাজার টাকা দিয়ে।

নাজমুল বলেন, দাম একটু বেশি মনে হয়েছে। কোরবানি দেয়ার জন্য তাই এটা নিয়ে ভাবছি না।

পাবনা থেকে মো.মনসুর দুই দিন আগে ৩৪ টি গরু এনেছেন আফতাবনগর হাটে। একটি গরু বিক্রি হয়েছে।

মনছুর বলেন, "যে গরু কেনা  এক লাখ ৭০ হাজার টাকায়, সেই গরুর দাম বলছে এক লাখ ৫০ হাজার। আমরা ১১ জন লোক এসেছি। একটু লাভে বিক্রি না করলে কীভাবে চলবে।"

মেরাদিয়া হাটে সকাল থেকেই ক্রেতার উপস্থিতি ছিল। তবে বিকেলে বৃষ্টির সময় কিছুটা কম ক্রেতা ছিল। রাস্তায় হাট বসায় গরুর গোবরের সঙ্গে ধানের খড় মিসে রাস্তা কাঁদা হয়ে গিয়েছিল। বিক্রেতারা সেটা পরিস্কারে ব্যস্ত ছিলেন। তারা বলছেন বৃষ্টি না হলে আরও ক্রেতা আসতো।

জামালপুর থেকে হাটে গরু নিয়ে এসেছেন জহুরুল । তিনি বলেন, "বৃষ্টি না হলে ভাল হতো। হাটে লোক সমাগম বাড়তো। এখন বাকি সময় বৃষ্টি না হলেই হয়।"

রাজবাড়ি থেকে মনজুরুর ইসলাম ১০০ টি গরু এনেছেন । তিন দিন হয়েছে তিনি হাটে এসেছেন ।

মনজুরুল বলেন, "ক্রেতারা কেনা দামও বলছে না তাই বিক্রি করি নি এখনও। প্রতি গরুতে ৫ থেকে ১০ হাজার টাকা কম বলছে।"

রামপুরা থেকে রাসেল এসেছেন মেরাদিয়া হাটে গরু কিনতে। তিনি বলেন, "এত দাম হলে মানুষ গরু কিনবে কীভাবে। এমনিতেই তো করোনায় অর্থনৈতিক অবস্থা কাহিল।"

রাসেল বলেন, "যে গরু গত বছর ৮৫ থেকে ৯০ হাজার ছিল, সেই গরু এখন বলছে এক লাখ টাকা।"

মগবাজার থেকে গরু কিনতে এসেছেন জুয়েল । তিনি বলেন, তার গরু কেনার বাজেট ৮৫ হাজার টাকা। কিন্তু যে গরু পছন্দ হচ্ছে তার দাম এক রাখ ৪০ হাজারের নিচে না। জুয়েল বলেন, একটু বড় সেটার দামই লাখ ছাড়িয়ে। এমন হলে মধ্যবিত্তরা কীভাবে গরু কিনবে। 

হাট ঘুরে দেখা গেছে যে গরুর দাম দেড় লাখের উপরে সে গরুগুলো কম বিক্রি হচ্ছে। তবে হাটে ছোট গরু বিক্রি ভালোই হয়েছে।   

রামপুরা থেকে বশির ৬৫ হাজার টাকা দিয়ে মেরাদিয়া হাট থেকে একটি গরু কিনেছেন। তিনি বলেন, "দাম গতবারের মতোই মনে হয়েছে। আসলে ছোট গরুর দাম ৬০ থেকে ৬৫ হাজারের মধ্যেই থাকে।"

আফতাবনগর হাটে কয়েক লাখ গরু এসেছে। এখানে রাস্তা প্রসস্ত ও রাস্তায় পাশে বালু থাকায় বিকালে একটু বৃষ্টিতে বরং ভালই হয়েছে।  ব্যাপারিরা বলাছেন, "ভাল হয়েছে। একটু ঠান্ডা হয়ে ধুলো কমেছে।"

আফতাব নগর হাটে রেজাউল কমির শেরপুর থেকে ১৩ টি গরু এনেছেন। তিনটি গরু বিক্রি করেছেন যথাক্রমে ৬০ হাজার , ৭০ হাজার ও এক লাখ টাকা মূল্যে। 

তিনি বলেন, "গত বছরের চেয়ে এ বছর দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজা করতে খরচ বেশি হয়েছে। তাই কোরবানির হাটে পশুগুলোর দাম একটু বেশি রয়েছে। কিন্তু আমরা যদি গরুর দাম  এক লাখ ২৮ হাজার চাই ক্রেতারা তার দাম বলেন এক লাখ। আর ৯০ হাজার টাকা কেনা গরুর দাম ক্রেতারাও বলেন ৯০ হাজার। ক্রেতারা দাম শুনে চলে যান। দুশ্চিন্তায় পড়েছি। কাল যদি বিক্রি করতে না পারি কী হবে।"

সন্ধ্যার পর আফতাবনগর গরুর হাটে ক্রেতার আনাগোনা বেড়েছে। তারা ঘুরে ঘুরে দরদামে ব্যস্ত ছিল। কেউ কেউ কিনেছেন তাদের পছন্দের গরু।

গরু ব্যবসায়ীরা বলছেন, ঈদের আগের দিন সবচেয়ে বেশি গরু বিক্রি হবে। তাদের পূর্ব অভিজ্ঞতা এটাই বলে তাই আশায় রয়েছেন যে গরু আছে সেটা বিক্রি হয়ে যাবে।

Related Topics

টপ নিউজ

গরুর হাট / রাজধানী গরুর হাট / কোরবানির গরু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেহন: টিবিএস
    প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
    সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো
  • আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির
  • পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
    ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি
  • ছবি: সংগৃহীত
    ভারতের রাজনীতিতে নতুন সুপারস্টার—তেলাপোকা!—যেভাবে অনলাইনে ঝড় তুলল
  • ছবি: বিএসএস
    বাস্তবায়িত হয়নি সরকারের প্রতিশ্রুতি: ঈদের আগে এসি বাসের ভাড়া নিয়ে নৈরাজ্যের শিকার যাত্রীরা

Related News

  • ফাঁকা গরুর হাট, নেই ক্রেতা: পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু জবাইয়ে নিষেধাজ্ঞাকে ঘিরে ‘আতঙ্ক’
  • দেড় বছরে বন্ধ ৫০০ খামার, কোরবানির আগে চট্টগ্রামে ৩৫ হাজার পশুর ঘাটতি
  • ছোট ও মাঝারি গরুর চাহিদা বাড়ায় দাম ঊর্ধ্বমুখী, বিক্রি হচ্ছে না বড় ষাঁড়
  • বরিশালের কামারপট্টিতে কোরবানির সরঞ্জামের ব্যস্ততা, জমে উঠেছে দা-বটি বিক্রি
  • ঈদের আগে ক্রেতা সঙ্কট ও দাম কম, শঙ্কায় ঢাকার গরু বিক্রেতারা

Most Read

1
ইলাস্ট্রেহন: টিবিএস
অর্থনীতি

প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য

2
প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো

3
আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির

4
পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতের রাজনীতিতে নতুন সুপারস্টার—তেলাপোকা!—যেভাবে অনলাইনে ঝড় তুলল

6
ছবি: বিএসএস
বাংলাদেশ

বাস্তবায়িত হয়নি সরকারের প্রতিশ্রুতি: ঈদের আগে এসি বাসের ভাড়া নিয়ে নৈরাজ্যের শিকার যাত্রীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net