Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 27, 2026
সড়ক পরিবহন আইন বাস্তবসম্মত হওয়া প্রয়োজন: ফখরুল

বাংলাদেশ

ইউএনবি
20 November, 2019, 04:45 pm
Last modified: 20 November, 2019, 04:47 pm

Related News

  • সংকট ও দুঃসময়ে বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে: নজরুল ইসলাম
  • জাতিসংঘে তারেক রহমানের বক্তব্যে শান্তি, মানবতা ও সমমর্যাদার বার্তা প্রতিফলিত হয়েছে: রিজভী
  • দেশকে অস্থিতিশীল করতে পলাতক ফ্যাসিস্ট কলকাঠি নাড়ছে, আর গুপ্ত-সুপ্তরা পাখা দিয়ে বাতাস দিচ্ছে: রিজভী 
  • বিরোধী দলগুলো আত্মস্বীকৃত সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে: রিজভী
  • ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হচ্ছেন মির্জা ফয়সাল

সড়ক পরিবহন আইন বাস্তবসম্মত হওয়া প্রয়োজন: ফখরুল

তিনি আরও বলেন, “আজ প্রশাসন ও পুলিশের ওপর কোন নিয়ন্ত্রণ নেই।”
ইউএনবি
20 November, 2019, 04:45 pm
Last modified: 20 November, 2019, 04:47 pm
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ইউএনবি

সম্প্রতি কার্যকর হওয়া নতুন সড়ক পরিবহন আইন ‘বাস্তবসম্মত হওয়া প্রয়োজন’ বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন তিনি।

ফখরুল বলেন, “সড়ক আইন হওয়া দরকার ও তা বাস্তবায়নও প্রয়োজন। কিন্তু স্টেকহোল্ডারদের (আইনের সাথে সংশ্লিষ্ট) সাথে আলাপ করে আইন বাস্তবসম্মত হওয়া প্রয়োজন।”

প্রসঙ্গত, সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে পরিবহন মালিক-শ্রমিকদের ধর্মঘটে দেশের বেশিরভাগ এলাকায় বাস, ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ রয়েছে।

হঠাৎ করে ধর্মঘটের ফলে একদিকে গন্তব্যে ছুটে চলা মানুষ পড়েছেন ভোগান্তিতে, অপরদিকে পণ্য পরিবহনে বড় ধরনের সমস্যায় পড়তে হচ্ছে ব্যবসায়ীদের।

ফখরুল বলেন, “একটা সরকার যখন জনগণের ম্যান্ডেট ছাড়া নির্বাচিত হয়, তখন সর্বক্ষেত্রেই তার ব্যর্থতাগুলো সামনে আসতে থাকে। তারা রাষ্ট্রযন্ত্র দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু ধীরে ধীরে সে নিয়ন্ত্রণ তাদের হাতের বাইরে চলে যায়।”

জনগণ আগে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করেছে উল্লেখ করে তিনি বলেন, “কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বলতে হয়; যে দলটি অতীতে গণতন্ত্রের কথা বলেছে সেই দলটি ১৯৭৫ সালে ও এখন গণতন্ত্রের ধারাগুলো ভেঙে দিয়ে অভিনব পদ্ধতিতে ছদ্মবেশে একটা একদলীয় শাসন ব্যবস্থায় নিয়ে চলে এসেছে।”

“এজন্য তারা সংবিধান পরিবর্তন করেছে এবং রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে বিশেষ করে বিচার বিভাগ ও মুক্ত গণমাধ্যমকে নষ্ট করে ফেলেছে,” যোগ করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, “পার্লামেন্ট বলতে এখানে কিছু নেই। কারণ এ পার্লামেন্ট নির্বাচিত নয়। তাই এ ধরণের একটা দলের পক্ষে সুশাসন প্রতিষ্ঠা করা অত্যন্ত কঠিন কাজ।”

দেশে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি, চুরি-ডাকাতি ও ধর্ষণ অতিমাত্রায় বেড়েছে অভিযোগ করে তিনি বলেন, “আজ প্রশাসন ও পুলিশের ওপরও কোন নিয়ন্ত্রণ নেই।”

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সাম্প্রতিক ঘটনা তুলে ধরে ফখরুল বলেন, “আস্তে আস্তে প্রতিরোধ গড়ে উঠছে। সবচেয়ে অযোগ্য ও নিকৃষ্টকে আজ ভিসি’র দায়িত্ব দেওয়া হয়েছে।”

“জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি’র বিরুদ্ধে যে অভিযোগ প্রমাণিত, যে অভিযোগের কারণে ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অপসারণ করা হলো, অথচ ভিসি বহাল তবিয়তে থাকলো। এই হলে গণতন্ত্র কোথায় কাজ করবে?”

সরকারকে ‘ফ্যাসিবাদী’ আখ্যায়িত করে বিএনপি নেতা বলেন, “ফ্যাসিবাদী সরকারের সময় লড়াই করা একটু কঠিন। তবে প্রতিবাদ শুরু হয়েছে। আমার বিশ্বাস গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই সরকারকে বিদায় নিতে হবে।”

Related Topics

টপ নিউজ

সড়ক পরিবহন আইন ২০১৮ / মির্জা ফখরুল / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও
  • ফুডনেভারকামস নিজেকে একটি 'ডোপামিন কিচেন' বলে দাবি করে। ছবি: পুরভাংশ পারমার
    টাকা না দিয়েই কেনাকাটার রোমাঞ্চ, ভারতে জনপ্রিয় হচ্ছে ‘ডোপামিন সাইট’
  • চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা
  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?
  • অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
    বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা
  • বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ
    বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ

Related News

  • সংকট ও দুঃসময়ে বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে: নজরুল ইসলাম
  • জাতিসংঘে তারেক রহমানের বক্তব্যে শান্তি, মানবতা ও সমমর্যাদার বার্তা প্রতিফলিত হয়েছে: রিজভী
  • দেশকে অস্থিতিশীল করতে পলাতক ফ্যাসিস্ট কলকাঠি নাড়ছে, আর গুপ্ত-সুপ্তরা পাখা দিয়ে বাতাস দিচ্ছে: রিজভী 
  • বিরোধী দলগুলো আত্মস্বীকৃত সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে: রিজভী
  • ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হচ্ছেন মির্জা ফয়সাল

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও

2
ফুডনেভারকামস নিজেকে একটি 'ডোপামিন কিচেন' বলে দাবি করে। ছবি: পুরভাংশ পারমার
ফিচার

টাকা না দিয়েই কেনাকাটার রোমাঞ্চ, ভারতে জনপ্রিয় হচ্ছে ‘ডোপামিন সাইট’

3
চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা

4
ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?

5
অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা

6
বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ
অর্থনীতি

বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net