Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 22, 2026
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হচ্ছেন মির্জা ফয়সাল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 September, 2026, 01:05 pm
Last modified: 19 September, 2026, 01:16 pm

Related News

  • প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন স্বৈরাচার’ হিসেবে আবির্ভূত হচ্ছেন: নাহিদ ইসলাম
  • আইন লঙ্ঘন করে চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান পদে বিএনপি নেতা ইদ্রিসকে নিয়োগ
  • বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু
  • আ.লীগের চেয়েও খারাপ পরিণতি হবে বিএনপির: এটিএম আজহারুল
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন তিনজন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হচ্ছেন মির্জা ফয়সাল

গতকাল (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটি ও পার্লামেন্টারি বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
টিবিএস রিপোর্ট
19 September, 2026, 01:05 pm
Last modified: 19 September, 2026, 01:16 pm
ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সাল আমিন। ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে যাচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

আগামী ২৫-২৬ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্তভাবে প্রার্থীর নাম ঘোষণা করা হবে। দলীয় সূত্র অনুযায়ী, মনোনীত প্রার্থীর প্রার্থিতা বাতিল হলে আসনটি হারানোর ঝুঁকি এড়াতে বিএনপি আরও একজন প্রার্থীকে মনোনয়নপত্র দাখিল করানোর সিদ্ধান্ত নিয়েছে।

গতকাল (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটি ও পার্লামেন্টারি বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত সাড়ে ৭টার দিকে বৈঠক শুরু হয়ে শেষ হয় সাড়ে ৯টার দিকে।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্য গত ১৬ সেপ্টেম্বর তিনজন মনোনয়ন ফরম জমা দেন। তারা হলেন— মির্জা ফয়সাল আমিন, জেলা বিএনপির সহসভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী এবং সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ।

গতকালের বৈঠকে বিএনপির পার্লামেন্টারি বোর্ড তিন মনোনয়নপ্রত্যাশীরই সাক্ষাৎকার নেয় এবং এলাকার উন্নয়ন নিয়ে তাদের মতামত শোনে।

দলীয় সূত্র জানায়, সম্প্রতি গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে মনোনয়নপত্র দাখিলের সময়ই দলীয় মনোনয়নপত্র জমা দেওয়ার বিধান করা হয়েছে।

ফলে বাছাই কমিটি কোনো দলীয় মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করলে নতুন করে বিকল্প প্রার্থী দেওয়ার সুযোগ থাকবে না।

এই ঝুঁকি এড়াতে বিএনপির হাইকমান্ড একাধিক প্রার্থীকে মনোনয়নপত্র দাখিলের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় গত ২২ আগস্ট ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর।

প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর এবং আগামী ২৯ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের যাচাই-বাছাইয়ে টিকে গেলে মির্জা ফয়সাল আমিন দলের চূড়ান্ত মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে।

মির্জা ফয়সাল আমিন ঠাকুরগাঁও পৌরসভার সাবেক মেয়র। এর আগে তিনি ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সবশেষ সংসদ নির্বাচনেও তিনি দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

তার বাবা মির্জা রুহুল আমিনও রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি সংসদ সদস্য ও এরশাদ সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছিলেন, 'আজকে স্থায়ী কমিটির যে বৈঠক, সেটি মূলত মনোনয়ন বোর্ডের বৈঠক। ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে। যেখানে এমপি ছিলেন আমাদের প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই আসনে নির্বাচন হচ্ছে আগামী ২৯ অক্টোবর। নির্বাচন কমিশনে মনোনয়ন ফরম জমা দিতে হবে ২৭ সেপ্টেম্বর। আমরা সাক্ষাৎকার গ্রহণ করেছি। সিদ্ধান্তটি পরে জানানো হবে।'

Related Topics

টপ নিউজ

ঠাকুরগাঁও-১ / মির্জা ফয়সাল / মির্জা ফখরুল / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী। ছবি: টিবিএস
    জ্বালানির দাম বাড়ায় ঢাকা-খুলনাসহ দক্ষিণাঞ্চলে যাত্রীপ্রতি বাস ভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত মালিকদের
  • সোনালী ব্যাংক পিএলসি। ফাইল ছবি: সংগৃহীত
    বছরের প্রথমার্ধে সোনালী ব্যাংকের মুনাফা ১৯৩% বেড়ে ১,৮৭৮ কোটি টাকা
  • সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি
    সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি
  • ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেব্বি। ছবি: সংগৃহীত
    আমাদের নতুন অস্ত্র ‘বিশ্বকে চমকে দেবে’: ইরান
  • ফাইল ছবি
    পরিদর্শন প্রতিবেদন ও শোকজের জবাবে এমডি-ক্যামেলকোর যৌথ স্বাক্ষর বাধ্যতামূলক করল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    সুতা ও কাপড় আমদানিতে পূর্বানুমতি নেওয়ার নিয়ম বাতিল করল সরকার

Related News

  • প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন স্বৈরাচার’ হিসেবে আবির্ভূত হচ্ছেন: নাহিদ ইসলাম
  • আইন লঙ্ঘন করে চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান পদে বিএনপি নেতা ইদ্রিসকে নিয়োগ
  • বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু
  • আ.লীগের চেয়েও খারাপ পরিণতি হবে বিএনপির: এটিএম আজহারুল
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন তিনজন

Most Read

1
প্রতীকী। ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম বাড়ায় ঢাকা-খুলনাসহ দক্ষিণাঞ্চলে যাত্রীপ্রতি বাস ভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত মালিকদের

2
সোনালী ব্যাংক পিএলসি। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বছরের প্রথমার্ধে সোনালী ব্যাংকের মুনাফা ১৯৩% বেড়ে ১,৮৭৮ কোটি টাকা

3
সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি

4
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেব্বি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমাদের নতুন অস্ত্র ‘বিশ্বকে চমকে দেবে’: ইরান

5
ফাইল ছবি
অর্থনীতি

পরিদর্শন প্রতিবেদন ও শোকজের জবাবে এমডি-ক্যামেলকোর যৌথ স্বাক্ষর বাধ্যতামূলক করল বাংলাদেশ ব্যাংক

6
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

সুতা ও কাপড় আমদানিতে পূর্বানুমতি নেওয়ার নিয়ম বাতিল করল সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net