বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
বৈঠকে উপস্থিত রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও এমপি গয়েশ্বর চন্দ্র রায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এমপি বেগম সেলিমা রহমান, এমপি আমান উল্লাহ আমান, প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার।
