Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
সেজান জুসের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মালিক ও ম্যানেজারসহ গ্রেপ্তার ৮

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 July, 2021, 02:25 pm
Last modified: 10 July, 2021, 03:03 pm

Related News

  • রূপগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ড: হাসেম ফুডসের মালিকের দুই ছেলের জামিন 
  • সিস্টেম ফেইলিওরের জন্যই কারখানায় অগ্নিকাণ্ড: সাবেক ফায়ার সার্ভিস ডিজি 
  • নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা পর্যবেক্ষণ করছেন হাইকোর্ট, আহতদের তালিকা প্রকাশ ও সুচিকিৎসার নির্দেশ
  • রূপগঞ্জ অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার প্রতি এক কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট 
  • শিশু শ্রমিক নিয়োগে বাধা ছিল না হাসেম ফুডসের কারখানায়

সেজান জুসের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মালিক ও ম্যানেজারসহ গ্রেপ্তার ৮

স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এই ঘটনার জন্য যারাই দায়ী তাদের আইন অনুযায়ী বিচারের আওতায় আনা হবে।
টিবিএস রিপোর্ট
10 July, 2021, 02:25 pm
Last modified: 10 July, 2021, 03:03 pm

নারায়ণগঞ্জ রূপগঞ্জের জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় এখন পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, "আটককৃতদের মধ্যে কারখানার মালিক এবং পরিচালকেরা রয়েছেন"।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, এই ঘটনায় কেউ যদি সামান্যতমও ভুলভ্রান্তি করে থাকে তাহলে আইন অনুযায়ী তাদের বিচারের আওতায় আনা হবে।  

এদিকে পুলিশ সূত্র জানিয়েছে, সজীব গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসেম ও তার তিন ছেলেকে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে।

অগ্নিদগ্ধের শিকার একজনের পরিবার এ ঘটনায় মামলা দায়ের করলে পুলিশ তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখায়।

আটককৃতরা হলেন- এমএ হাসেম, তার ছেলেরা- হাসিব বিন হাসেম, তারেক ইব্রাহিম, তাওসিব ইব্রাহিম ও তানজিম ইব্রাহিম; কারখানার কর্মকর্তা- শাহান শাহ আজাদ, মামুনুর রশিদ এবং মোঃ সালাহউদ্দিন।

রাজধানীর গুলশানের বাসভবন থেকে এমএ হাসেম এবং তার ছেলেদের আটক করে আজ রূপগঞ্জ থানায় নিয়ে যায় পুলিশ। 

গত বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত ঘটে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৫২ জন নিহত হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে। এদের মধ্যে ঘটনাস্থলে ৪৯ জন এবং হাসপাতালে ৩ জন মারা যায়।

আগুন লাগার ঘটনায় শ্রমিকদের অসতর্কতার দিকে অভিযোগের আঙুল তুলে গতকাল এম এ হাসেম বলেন, শ্রমিকদের অবহেলার কারণে আগুন লাগতে পারে।

তিনি বলেন, "জীবনে বড় ভুল করেছি ইন্ডাস্ট্রি করে। ইন্ডাস্ট্রি করলে শ্রমিক থাকবে। শ্রমিক থাকলে কাজ হবে। কাজ হলে আগুন লাগতেই পারে। এর দায় কি আমার?"

"আমি তো আর যেয়ে আগুন লাগিয়ে দেইনি। অথবা আমার কোনো ম্যানেজারও আগুন লাগায়নি"।    
 
Related Topics

টপ নিউজ

নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ
  • ছবি: মিডল ইস্ট মনিটর
    নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
    হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

Related News

  • রূপগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ড: হাসেম ফুডসের মালিকের দুই ছেলের জামিন 
  • সিস্টেম ফেইলিওরের জন্যই কারখানায় অগ্নিকাণ্ড: সাবেক ফায়ার সার্ভিস ডিজি 
  • নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা পর্যবেক্ষণ করছেন হাইকোর্ট, আহতদের তালিকা প্রকাশ ও সুচিকিৎসার নির্দেশ
  • রূপগঞ্জ অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার প্রতি এক কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট 
  • শিশু শ্রমিক নিয়োগে বাধা ছিল না হাসেম ফুডসের কারখানায়

Most Read

1
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

2
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

3
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ

5
ছবি: মিডল ইস্ট মনিটর
আন্তর্জাতিক

নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে

6
এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net