Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
সিলেটের প্রতীক কিন ব্রিজ হতে যাচ্ছে দেশের দীর্ঘতম পদচারী সেতু

বাংলাদেশ

সিলেট প্রতিনিধি
07 September, 2019, 05:50 pm
Last modified: 07 September, 2019, 06:36 pm

Related News

  • দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা: ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের শঙ্কা
  • সিলেটে প্রাইভেটকারে এসে মাদ্রাসার দানবাক্সের টাকা চুরি!
  • সিলেটে ‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ চার বছরের শিশু হত্যা
  • সিলেটের পাথর কোয়ারি ইজারা দিতে উচ্চপর্যায়ের কমিটি গঠন  
  • ঘুমিয়ে পড়েছিলেন চালক, সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৮ জনের

সিলেটের প্রতীক কিন ব্রিজ হতে যাচ্ছে দেশের দীর্ঘতম পদচারী সেতু

কেবল পায়ে হেঁটে চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত রাখা হলে ১ হাজার ১৫০ ফুট দীর্ঘ কিন ব্রিজ হবে দেশের দীর্ঘতম পদচারী সেতু
সিলেট প্রতিনিধি
07 September, 2019, 05:50 pm
Last modified: 07 September, 2019, 06:36 pm
কিন ব্রিজের পাশে সিলেটের আরেক ঐতিহ্য, ‘আলী আমজাদের ঘড়ি’। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

১৯৩৩ সালে ভারতবর্ষজুড়ে ইংরেজ শাসনের সময় বাংলাদেশের উত্তর-পূর্ব অঞ্চলের ছোট্ট শহর সিলেটের মাঝ দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীর ওপর একটি সেতু বানালেন ইংরেজরা। আসাম প্রদেশের তৎকালীন গভর্নর মাইকেল কিনের নামে সেতুটির নামকরণ হল, ‘কিন ব্রিজ’।
 
এর পর সুরমার বুক দিয়ে কত জল গড়িয়েছে। লোকালয়ের পরিসর বাড়তে বাড়তে সিলেট আজ আস্ত এক বিভাগীয় শহর। শহরের পরিবর্ধনের সঙ্গে সঙ্গে সেই চিরপুরাতন কিন ব্রিজের আশেপাশে গড়ে উঠেছে বহু স্থাপনা। ধনুকের মতো বাঁকানো লাল রঙের লোহার সেতুটিও তাই হয়ে গেছে সিলেট শহরের ঐতিহ্য, পর্যটন ও পরিচিতির অংশ।
 
নির্মাণের ৮৬ বছরের মাথায় এই সেতু নিয়ে বড় ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন। সেতুতে সংস্কারের কথা বলে আপাতত যানচলাচল বন্ধ করেছেন তারা। তবে ঐতিহ্য ধরে রাখতে  কেবল পদচারী সেতু হিসেবে কিন ব্রিজের ব্যবহারের বিষয়টি তাদের ভাবনায় রয়েছে।
 
কেবল পায়ে হেঁটে চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত রাখা হলে ১ হাজার ১৫০ ফুট দীর্ঘ কিন ব্রিজ হবে দেশের দীর্ঘতম পদচারী সেতু।

এ মাসের শুরুতে (১ সেপ্টেম্বর) মধ্যরাতে সেতুর দু’পাশে লোহার ব্যারিকেড দিয়ে যানচলাচল বন্ধ করে দেয় সিলেট সিটি করপোরেশন। এরপর শুরু হয় জরাজীর্ণ সেতুটির সংস্কার।
 
যানচলাচল বন্ধের পর, ৩ সেপ্টেম্বর সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে সেতুটি ঘুরে দেখেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। সে সময় তিনি সেতুটির সৌন্দর্য ও নির্মাণশৈল্পীতে মুগ্ধতা প্রকাশ করে এটি রক্ষায় যানচলাচল একেবারে বন্ধ করে দেওয়ার পক্ষে মত দেন।
 
কিন ব্রিজের প্রধান আকর্ষণ তার স্থাপত্যশৈলীর নান্দনিকতা। এটি লোহা দিয়ে তৈরি। ধনুকাকৃতির বলে সেতুটিতে প্রথমে উপরের দিকে উঠে যেতে হয়। পরের অংশটুকু সমতল। শেষে আবার নিচের দিকে নেমে দেখা যাবে, সেতুটি মিলেছে মূল সড়কের সঙ্গে। 

আশপাশের স্থাপনাও অনন্য করেছে কিন ব্রিজকে। সেতুর উত্তর দিকে সিলেটের পরিচিতির আরেক অনুষঙ্গ, ‘আলী আমজাদের ঘড়ি’। ঘড়িঘরের পাশে ঐতিহ্যবাহী চাঁদনিঘাট। এর পরই ঐতিহাসিক সারদা হল ও নান্দনিক স্থাপনার সার্কিট হাউস। 

সব মিলিয়ে কিন ব্রিজসংলগ্ন এলাকাটি পর্যটক ও ইতিহাসবিদদের কাছে হয়ে উঠেছে তুমুল আকর্ষণের জায়গা।
 
সুরমা নদীর উপর নানা সময় আরও ৪টি সেতু তৈরি হয়েছে। কিন্তু  নির্মাণের পর থেকে নগরীর প্রবেশদ্বারে পরিণত হয়েছে ছিয়াশি বছরের পুরনো কিন ব্রিজ। 

ঐতিহ্যবাহী কিন ব্রিজের প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়েছে যানচলাচলের জন্য। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

একাত্তর সালে পাকিস্তানি বাহিনী ডিনামাইট দিয়ে সেতুটির উত্তর পাশের একাংশ উড়িয়ে দেয়। স্বাধীনতার পর কাঠ ও বেইলি পার্টস দিয়ে বিধ্বস্ত অংশটি মেরামত করা হয়। ১৯৭৭ সালে সে অংশের পুনঃনির্মাণ হয় কংক্রিট দিয়ে। তবে এবারই প্রথম কিন ব্রিজের বড় ধরনের সংস্কার শুরু হল।
 
সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, “কিন ব্রিজ প্রতিষ্ঠার সময় ও এটির বর্তমান কাঠামোগত অবস্থা বিবেচনা করলে এটিকে একটি ফুটওভার ব্রিজে রূপান্তর করা যায়। এ জন্য আমরা সড়ক ও জনপথ বিভাগকে প্রস্তাব দিয়েছিলাম। ওরা রাজি হয়েছে। সংস্কার চলাকালে এটির অবস্থা সরাসরি প্রত্যক্ষ করে দিয়ে এটি যানচলাচল পুরোপুরি বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
 
সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, “কিন ব্রিজ সিলেটের প্রতীক। এর ছবি দেখে যে-কেউ বুঝে নেন যে জায়গাটা সিলেট। তাই সেতুটি রক্ষা করা জরুরি। কিন ব্রিজ রক্ষার স্বার্থে সেতুটি দিয়ে শুধু হেঁটে চলাচলের দাবি ছিল। আমিও চাই হেঁটে চলাচলের মধ্যে সচল থাকুক সেটি। এমনটি হলে এটি হবে দেশের দীর্ঘতম ফুটওভার ব্রিজ।”

Related Topics

টপ নিউজ

সিলেট / পদচারী সেতু / কিন ব্রিজ / সিলেট সিটি কর্পোরেশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ছবি: জেমিনাই এআই
    অপারেশন সিন্দুরের পর পাকিস্তানি রুপির বিপরীতে ভারতীয় রুপির দাম কমেছে প্রায় ১২%: দ্য ওয়্যার
  • ফাইল ছবি: সংগৃহীত
    সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা গুলি

Related News

  • দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা: ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের শঙ্কা
  • সিলেটে প্রাইভেটকারে এসে মাদ্রাসার দানবাক্সের টাকা চুরি!
  • সিলেটে ‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ চার বছরের শিশু হত্যা
  • সিলেটের পাথর কোয়ারি ইজারা দিতে উচ্চপর্যায়ের কমিটি গঠন  
  • ঘুমিয়ে পড়েছিলেন চালক, সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৮ জনের

Most Read

1
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

2
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

3
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

4
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

5
ছবি: জেমিনাই এআই
আন্তর্জাতিক

অপারেশন সিন্দুরের পর পাকিস্তানি রুপির বিপরীতে ভারতীয় রুপির দাম কমেছে প্রায় ১২%: দ্য ওয়্যার

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net