Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 17, 2026
সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে পরোয়ানা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 January, 2020, 02:40 pm
Last modified: 05 January, 2020, 03:02 pm

Related News

  • কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
  • ইরানে বিক্ষোভ অব্যাহত; যুক্তরাষ্ট্র, ইসরায়েলের সঙ্গে কাজ করা ‘দাঙ্গাবাজদের’ প্রধান বিচারপতির সতর্কবার্তা
  • দুই মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন নামঞ্জুর
  • সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক হার্ট অ্যাটাক করে হাসপাতালে
  • সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন শুনানিতে হাইকোর্টের এজলাস কক্ষে হট্টগোল

সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে পরোয়ানা

আসামিদের গ্রেপ্তার করা গেলো কি না- সে বিষয়ে পুলিশকে আগামী ২২ জানুয়ারি প্রতিবেদন জমা দিতে বলেছেন আদালত।
টিবিএস রিপোর্ট
05 January, 2020, 02:40 pm
Last modified: 05 January, 2020, 03:02 pm

ঋণ আত্মসাতের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ ১১ জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত।

রোববার (৫ জানুয়ারি) ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েস এই আদেশ দেন।

আসামিদের গ্রেপ্তার করা গেলো কি না- সে বিষয়ে পুলিশকে আগামী ২২ জানুয়ারি প্রতিবেদন জমা দিতে বলেছেন আদালত।

অভিযোগপত্রে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রভাব বিস্তার করে নিজেরা লাভবান হয়ে এবং অন্যদের লাভবান করে অবৈধভাবে ভুয়া ঋণ সৃষ্টির মাধ্যমে বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তর করে নগদে উত্তোলন ও পে-অর্ডারের মাধ্যমে গোপনে পাচার করেছেন।

গত ১০ ডিসেম্বর চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় দুদকের উপ-পরিচালক বেনজির আহমেদ। তার আগে গত ৪ ডিসেম্বর এ অভিযোগপত্র অনুমোদন করেছিল দুদক।

গ্রেপ্তারি পরোয়ানায় থাকা অন্য ১০ আসামি হলেন- ফারমার্স ব্যাংকের (বর্তমান পদ্মা ব্যাংক) সাবেক এমডি একেএম শামীম, সাবেক এসইভিপি গাজী সালাহউদ্দিন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. জিয়াউদ্দিন আহমেদ, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সাফিউদ্দিন আসকারী, ভাইস প্রেসিডেন্ট মো. লুৎফুল হক, টাঙ্গাইলের বাসিন্দা মো. শাহজাহান, একই এলাকার বাসিন্দা নিরঞ্জন চন্দ্র সাহা, রনজিৎ চন্দ্র সাহা ও তার স্ত্রী সান্ত্রী রায়।

প্রসঙ্গত, গত ১০ জুলাই ক্ষমতার অপব্যবহার করে ফারমার্স ব্যাংকের গুলশান শাখা থেকে ভুয়া ঋণের নামে চার কোটি টাকা ব্যক্তিগত অ্যাকাউন্টে স্থানান্তর ও আত্মসাৎ করার অভিযোগ এনে এ মামলা করে দুদক। সংস্থার পরিচালক সৈয়দ ইকবাল হোসেন বাদী হয়ে কমিশনের জেলা সমন্বিত কার্যালয় ঢাকা-১-এ মামলাটি করেছিলেন।

চার কোটি টাকা সিনহার অ্যাকাউন্টে (সোনালী ব্যাংকের সুপ্রিম কোর্ট শাখায়) স্থানান্তরের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য গত বছরের ২৫ সেপ্টেম্বর ফারমার্স ব্যাংকের পাঁচ কর্মকর্তাকে তলব করে দুদক।

সেই সাথে ভুয়া কাগজপত্র ব্যবহার করে ফারমার্স ব্যাংক থেকে চার কোটি টাকা ঋণ নেয়া এবং সেই টাকা একজন ভিভিআইপির অ্যাকাউন্টে স্থানান্তরের অভিযোগে চলতি বছরের ৬ মে মো. শাহজাহান ও নিরঞ্জন চন্দ্র সাহা নামে দুজন ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

তার আগে এস কে সিনহার ব্যাংক হিসাবের চার কোটি টাকা জব্দ করা হয়।

২০১৭ সালে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল সংক্রান্ত একটি মামলার আপিলের রায়কে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং সরকারের কাছ থেকে প্রচণ্ড চাপের মুখে বিচারপতি সিনহা পদত্যাগ করে দেশ ছেড়ে যান বলে অভিযোগ রয়েছে।

প্রথমে তিনি যুক্তরাষ্ট্রে যান। সেখানে তার আশ্রয় না পেয়ে পরে কানাডায় প্রবেশ করে রাজনৈতিক আশ্রয় চান। এসকে সিনহা বর্তমানে কানাডায় রয়েছেন। 

Related Topics

টপ নিউজ

এসকে সিনহা / সাবেক প্রধান বিচারপতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি-সাদ আবদুল্লাহ/ফাইল
    ২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের
  • ছবি: রয়টার্স
    কানাডাকে ইইউ’র প্রথম ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত
    আমাদের মধ্যপ্রাচ্য নীতিকে ইসরায়েলের ‘অনুগত’ হতে দেওয়া যাবে না: জেডি ভ্যান্স
  • ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের ব্র্যাক ব্যাংক
    ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের ব্র্যাক ব্যাংক
  • ৫.২ ট্রিলিয়ন ডলারের হালাল বাজারের বড় অংশ ধরতে চান ব্যবসায়ীরা, স্বতন্ত্র কর্তৃপক্ষ গঠনের দাবি
    ৫.২ ট্রিলিয়ন ডলারের হালাল বাজারের বড় অংশ ধরতে চান ব্যবসায়ীরা, স্বতন্ত্র কর্তৃপক্ষ গঠনের দাবি

Related News

  • কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
  • ইরানে বিক্ষোভ অব্যাহত; যুক্তরাষ্ট্র, ইসরায়েলের সঙ্গে কাজ করা ‘দাঙ্গাবাজদের’ প্রধান বিচারপতির সতর্কবার্তা
  • দুই মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন নামঞ্জুর
  • সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক হার্ট অ্যাটাক করে হাসপাতালে
  • সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন শুনানিতে হাইকোর্টের এজলাস কক্ষে হট্টগোল

Most Read

1
ছবি-সাদ আবদুল্লাহ/ফাইল
বাংলাদেশ

২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কানাডাকে ইইউ’র প্রথম ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা

4
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমাদের মধ্যপ্রাচ্য নীতিকে ইসরায়েলের ‘অনুগত’ হতে দেওয়া যাবে না: জেডি ভ্যান্স

5
ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের ব্র্যাক ব্যাংক
বাংলাদেশ

ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের ব্র্যাক ব্যাংক

6
৫.২ ট্রিলিয়ন ডলারের হালাল বাজারের বড় অংশ ধরতে চান ব্যবসায়ীরা, স্বতন্ত্র কর্তৃপক্ষ গঠনের দাবি
অর্থনীতি

৫.২ ট্রিলিয়ন ডলারের হালাল বাজারের বড় অংশ ধরতে চান ব্যবসায়ীরা, স্বতন্ত্র কর্তৃপক্ষ গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net