Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
সাতক্ষীরায় ভারত-ফেরত বাংলাদেশিরা কোয়ারেন্টিনে ‘অনাহারে’

বাংলাদেশ

সাতক্ষীরা প্রতিনিধি
07 May, 2021, 04:15 pm
Last modified: 07 May, 2021, 04:17 pm

Related News

  • সাতক্ষীরার আম বাজারে আসছে আগামীকাল থেকে, ভালো ফলনে উৎসবের আমেজে আম চাষি ও ব্যবসায়ীরা
  • সাতক্ষীরায় মজুত থাকা তেল আগের দামে বিক্রির নির্দেশ ডিসির, মানছে না ফিলিং স্টেশনগুলো
  • সাতক্ষীরায় তেলের জন্য দীর্ঘ লাইন, তৃষ্ণার্থ চালকদের মাঝে ছাত্রদলের স্যালাইন পানি বিতরণ
  • ফিলিং স্টেশনে পুলিশের ওপর হামলার অভিযোগ, সাতক্ষীরায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
  • সাতক্ষীরায় গ্রিল কেটে কেন্দ্রীয় মন্দিরে স্বর্ণালংকার চুরি

সাতক্ষীরায় ভারত-ফেরত বাংলাদেশিরা কোয়ারেন্টিনে ‘অনাহারে’

বর্তমানে ভারত-ফেরত ২৫০ জন বাংলাদেশি সাতক্ষীরার সাতটি আবাসিক হোটেলে কোয়ারেন্টিনে রয়েছেন। ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন শেষে তাদের নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।
সাতক্ষীরা প্রতিনিধি
07 May, 2021, 04:15 pm
Last modified: 07 May, 2021, 04:17 pm
সাতক্ষীরায় কোয়ারেন্টিনে থাকা ভারত-ফেরত বাংলাদেশিদের কয়েকজন। ছবি: সংগৃহীত

ভারত থেকে যশোর বেনাপোল বন্দর দিয়ে দেশে ফেরা ২৫০ জন বাংলাদেশিকে সাতক্ষীরায় সাতটি হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আগামী ১৪ দিন এসব বাংলাদেশি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থেকে তারপর নিজ নিজ বাড়িতে ফিরে যাবেন।

তবে কোয়ারেন্টিনে থাকা এসব বাংলাদেশির অভিযোগ, টাকা না থাকায় খেতে পারছেন না তারা। এছাড়া হোটেলগুলোতে নানা ভোগান্তি রয়েছে। তবে প্রশাসন বলছে, নিজ খরচে থাকা ও খাওয়ার শর্তেই দেশে ফিরেছেন তারা।

সাতক্ষীরা শহরের আবাসিক হোটেল রজনী, হাসান, উত্তরা, টাইগার প্লাস, কাশেম ও আরও তিন হোটেলে রয়েছেন ২৫০ জন বাংলাদেশি। তারা সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। গত বুধবার (৫ মে) থেকে আজ (শুক্রবার, ৭ মে) সকাল পর্যন্ত পর্যায়ক্রমে তাদের কোয়ারেন্টিনে নেওয়া হয়।

আবাসিক হোটেলগুলোতে কোয়ারেন্টিনে থাকা বাংলাদেশিদের অভিযোগ, হোটেলের ভাড়া ও খাওয়া খরচ নিজেদের দিতে হচ্ছে। তাদের অধিকাংশই বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ভারতে চিকিৎসার জন্য গিয়েছিলেন। সেখানে চিকিৎসা করিয়ে এখন টাকা নেই বলে অনেকেই খেতে পারছেন না। তারা দাবি করছেন, তাদের যেন নিজ নিজ জেলায় পাঠিয়ে দিয়ে কোয়ারেন্টিন করানো হয়।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তানজিল্লুর রহমান জানান, বর্তমানে ভারত-ফেরত ২৫০ জন বাংলাদেশি সাতক্ষীরার সাতটি আবাসিক হোটেলে কোয়ারেন্টিনে রয়েছেন। ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন শেষে তাদের মুক্ত করে দেওয়া হবে। তাছাড়া কোয়ারেন্টিনে যারা আছেন,  তাদের খাবার না পাওয়ার অভিযোগ সঠিক নয়। তারা নিজ খরচে কোয়ারেন্টিনে থাকার শর্ত মেনেই দেশে ফিরেছেন। হোটেল কর্তৃপক্ষকে টাকা দিলে তারা বাইরে থেকে খাবারের ব্যবস্থা করে দেবে, সেভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. হুসাইন সাফায়াত বলেন, 'যারা কোয়ারেন্টিনে রয়েছেন আমরা তাদের শুধুমাত্র স্বাস্থ্যগত বিষয় দেখব। এর বাইরে আমাদের কোনো দায়িত্ব নেই। খাবারের ব্যবস্থা আমরা করতে পারব না, বাজেটও নেই। তাছাড়া আমাদের সেভাবে কোনো ক্ষমতাও দেওয়া হয়নি। কোয়ারেন্টিনের সার্বিক বিষয়টি জেলা প্রশাসন মনিটরিং করছে।'

সাতক্ষীরা জেলা প্রশাসক এস. এম মোস্তফা কামাল বলেন, 'সরকারের কাছ থেকে বিশেষ পাস নিয়ে এসব বাংলাদেশি দেশে এসেছেন। এখানে কীভাবে থাকবেন, সে ব্যাপারে ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে বন্ড দিয়ে এসেছেন তারা। সেখানে উল্লেখ রয়েছে, প্রশাসন যেখানে থাকার ব্যবস্থা করবে, সেখাইে তাদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। নিজ নিজ খরচে সেখানেই অবস্থান করবেন। সুব্যবস্থাপনার জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন যৌথভাবে কাজ করছে।'

Related Topics

টপ নিউজ

সাতক্ষীরা / কোয়ারেন্টিন / ভারতফেরত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের
  • কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
    তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

Related News

  • সাতক্ষীরার আম বাজারে আসছে আগামীকাল থেকে, ভালো ফলনে উৎসবের আমেজে আম চাষি ও ব্যবসায়ীরা
  • সাতক্ষীরায় মজুত থাকা তেল আগের দামে বিক্রির নির্দেশ ডিসির, মানছে না ফিলিং স্টেশনগুলো
  • সাতক্ষীরায় তেলের জন্য দীর্ঘ লাইন, তৃষ্ণার্থ চালকদের মাঝে ছাত্রদলের স্যালাইন পানি বিতরণ
  • ফিলিং স্টেশনে পুলিশের ওপর হামলার অভিযোগ, সাতক্ষীরায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
  • সাতক্ষীরায় গ্রিল কেটে কেন্দ্রীয় মন্দিরে স্বর্ণালংকার চুরি

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

6
কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
আন্তর্জাতিক

তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net