Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
সাংবাদিককে অবরুদ্ধ করা সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 February, 2020, 07:25 pm
Last modified: 03 February, 2020, 07:34 pm

Related News

  • ৭ আগস্ট থেকে ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট শুরু করছে রিয়াদ এয়ার
  • চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা
  • জানাজায় যাওয়ার অনুমতি মেলেনি, জেলগেটেই বাবার মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা
  • জামিন পেলেন স্ত্রী ও ৯ মাসের সন্তান হারানো ছাত্রলীগ নেতা সাদ্দাম
  • ‘ভালো বাপ, ভালো স্বামী হতে পারিনি, ক্ষমা করিস’

সাংবাদিককে অবরুদ্ধ করা সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনের খবর সংগ্রহ করতে গেলে বাংলাদেশ প্রতিদিনের মাহবুব মমতাজী ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার সাংবাদিক নুরুল আমিন জাহাঙ্গীরকে শারিরিকভাবে হেনস্তা ও সোয়া ঘন্টা অবরুদ্ধ করে রাখেন ছাত্রলীগের এই নেতা।
টিবিএস রিপোর্ট
03 February, 2020, 07:25 pm
Last modified: 03 February, 2020, 07:34 pm
শহিদুল ইসলাম খান রিয়াদ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটের তথ্য সংগ্রহ করতে যাওয়া দুই সাংবাদিককে অবরুদ্ধ ও শারিরিকভাবে হেনস্তা করার ঘটনায় মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম খান রিয়াদকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

সোমবার ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, “১ ফেব্রুয়ারি সংগঠিত এক অনাকাঙ্খিত ঘটনায় জড়িত থাকায় ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শহিদুল ইসলাম খান রিয়াদকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হল।”

গত শনিবার গেন্ডারিয়ার ৪৬ নম্বর ওয়ার্ডের একটি ভোটকেন্দ্রে ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনের খবর সংগ্রহ করতে গেলে বাংলাদেশ প্রতিদিনের মাহবুব মমতাজী ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার সাংবাদিক নুরুল আমিন জাহাঙ্গীরকে শারিরিকভাবে হেনস্তা ও সোয়া ঘন্টা অবরুদ্ধ করে রাখেন ছাত্রলীগের এই নেতা।

ভুক্তভোগী দুই সাংবাদিক ওইদিন জানান, বেলা পৌঁনে ১১টার দিকে তারা নির্বাচনী তথ্য সংগ্রহের জন্য ওই ভোটকেন্দ্রে যান। কেন্দ্রের ৬৯৮ ও ৬৯৯ নম্বর কেন্দ্রের দোতলা এবং তিনতলার বুথে যান তারা। সেখানে একটি বুথ থেকে ভোট দিতে না দিয়ে বের করে দেওয়ার অভিযোগ এই দুই সাংবাদিকের কাছে করেন একাধিক ভোটার। 

সাংবাদিকরা আরও জানান, তারা ওই ভোটারদের ছবি নেন এবং তাদের বক্তব্য নেন। এরই মধ্যে ছাত্রলীগ নেতা রিয়াদ তাদের পিছন থেকে এসে আচমকা কাগজপত্র ছিনিয়ে নেয়। নির্বাচন কমিশন থেকে দেওয়া ভোট পরিদর্শন কার্ডও ছিঁড়ে ফেলার চেষ্টা করেন। এসময় তাদের জামার গলার ধরে টানাহেঁচড়া করেন। মোবাইলফোন না দিলে অস্ত্রের ভয়ও দেখান রিয়াদ।

এক পর্যায়ে তিনি নিজে এবং তার সঙ্গে থাকা অন্যদের দিয়ে সাংবাদিকদের পকেট থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেন এবং তাদের সোয়া ঘণ্টা ধরে ভোট কেন্দ্রে অবরুদ্ধ করে রাখেন। 

বেলা ১২টার দিকে পুলিশের ওয়ারি জোনের সহকারী কমিশনার (এসি) হান্নানুল ইসলাম ঘটনাস্থলে এলে ওই দুই সাংবাদিক বিষয়টি তাকে জানান। এরপর তিনি রিয়াদকে মোবাইল দিয়ে দেওয়ার কথা বলেন। পরে রিয়াদ পুলিশ কর্মকর্তাদের সামনেই সাংবাদিকদের মোবাইলের পাসওয়ার্ড নিয়ে যাবতীয় তথ্য মুছে দেন। এরপর মোবাইলফোন ওই দুই সাংবাদিককে দিয়ে দেন।

মোবাইলের তথ্য মুছে দেওয়ার সময় পুলিশের সামনে রিয়াদের কোমরে অস্ত্র বহন করতে দেখা যাচ্ছিল, তার কালো জ্যাকেটের এক পাশে অস্ত্রের একটি অংশ বেরিয়েছিল।  
 

Related Topics

টপ নিউজ

রিয়াদ / ছাত্রলীগ নেতা / গেন্ডারিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

Related News

  • ৭ আগস্ট থেকে ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট শুরু করছে রিয়াদ এয়ার
  • চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা
  • জানাজায় যাওয়ার অনুমতি মেলেনি, জেলগেটেই বাবার মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা
  • জামিন পেলেন স্ত্রী ও ৯ মাসের সন্তান হারানো ছাত্রলীগ নেতা সাদ্দাম
  • ‘ভালো বাপ, ভালো স্বামী হতে পারিনি, ক্ষমা করিস’

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

4
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net