Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
সরকারি দপ্তরে ছাত্রলীগের হামলা-ভাঙচুর

বাংলাদেশ

বরিশাল প্রতিনিধি
04 February, 2020, 09:35 pm
Last modified: 04 February, 2020, 09:42 pm

Related News

  • ফরিদপুর, বরিশাল ও সিলেটে ২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, চট্টগ্রামে আক্রান্ত বাড়ছে
  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • বাসমালিক সমিতির দ্বন্দ্ব, বরিশাল থেকে ৬ রুটে বাস চলাচল বন্ধ
  • বরিশালে পল্লী চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যুর অভিযোগ
  • বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

সরকারি দপ্তরে ছাত্রলীগের হামলা-ভাঙচুর

সরকারিভাবে জনশুমারির জন্য ছাত্রলীগ নেতাদের সুপারিশ করা ব্যক্তিদের না নেওয়ায় এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
বরিশাল প্রতিনিধি
04 February, 2020, 09:35 pm
Last modified: 04 February, 2020, 09:42 pm

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভাঙচুরের পর তালাবদ্ধ করে রাখা হয় অফিস সহকারী শামসুজ্জামান খানকে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাধবী রায় ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙ্গে শামসুজ্জামানকে উদ্ধার করেন।

সরকারিভাবে জনশুমারির জন্য ছাত্রলীগ নেতাদের সুপারিশ করা ব্যক্তিদের না নেওয়ায় এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৪ জানুয়ারী) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ভবনের নিচতলায় পরিসংখ্যান কর্মকর্তার কক্ষে এ হামলা- ভাঙচুরের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়োগপ্রাপ্তদের তালিকা টানিয়ে দেয়ার পর ওই কার্যালয়ের সামনে যান উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া। এসময় সহ সভাপতি আলকাস হোসেন, দেলোয়ার হোসেন ও ছাত্রলীগ কর্মী মো. সোহেল সহ ১০ থেকে ১৫ জন সাইফুল ইসলামের সঙ্গে ছিলেন। এক পর্যায়ে সাইফুল ইসলাম ডাকুয়া ও সহযোগীরা নোটিশ বোর্ডে টানানো নিয়োগপ্রাপ্তদের তালিকা ছিড়ে ফেলেন এবং অফিস কক্ষের আসবাবপত্র ভাঙচুর করেন। পরে অফিস সহকারী শামসুজ্জামানকে তালাবদ্ধ করে রাখা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জনশুমারীর জন্য বাকেরগঞ্জ উপজেলার ১৪ ইউনিয়ন এবং পৌর শহরের গণনাকারী ও সুপারভাইজার নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে নিয়োগপ্রাপ্ত ৩০০ জনের তালিকা টানিয়ে দেয়া হয় পরিসংখ্যান কর্মকর্তার কার্যালয়ের নোটিশ বোর্ডে। ৪ দিনের জনশুমারীর জন্য গণনাকারী ও সুপারভাইজার নিয়োগ দেয়ার জন্য ছাত্রলীগের কয়েকজন নেতা তাদের পছন্দমত বেশ কয়েকজন ব্যক্তির নাম সুপারিশ করেছিলেন। তবে নিয়োগ তালিকায় তাদের নাম না দেখে এ হামলা ও ভাঙচুর চালান তারা।

অফিস সহকারী শামসুজ্জামান জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা অফিসে ঢুকে কর্মকর্তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এসময় বাকেরগঞ্জ উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা বরিশাল সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. গোলাম মোস্তফা অফিসে ছিলেন না। তাকে না পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা চেয়ার-টেবিল ভাঙচুর করে। পরে তারা অফিসের বাইরে তালা দিয়ে চলে যান।

তিনি আরও জানান, পরে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায় ভাঙচুর করে কয়েকজন বেরিয়ে যাচ্ছেন। সিসিটিভির ফুটেজ দেখে ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া, সহ সভাপতি আলকাস হোসেন, দেলোয়ার হোসেন ও ছাত্রলীগ কর্মী মো. সোহেলসহ আরো কয়েকজনের নাম জানা গেছে।

উপজেলা ছাত্রলীগের একাধিক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, ইউএনও আওয়ামী লীগ নেতৃবৃন্দকে না জানিয়ে বিএনপি-জামায়াতের লোকজন নিয়োগ দিয়েছেন। যা মেনে নেয়া যায়না। এ কারণে হয়তো নিয়োগ বঞ্চিতরা এ হামলা-ভাঙচুর করেছেন।

অভিযোগ প্রসঙ্গে উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া বলেন, তিনি ঘটনার সময় সেখানে ছিলেন। সে কারণেই হয়তো সিসিটিভি ফুটেজে তাকে দেখা গেছে। তবে হামলার ব্যাপারে কিছুই জানেন না বলে দাবি তার।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাধবী রায় বলেন, স্থানীয় এক আওয়ামী লীগ নেতার দোহাই দিয়ে কয়েকজন যুবক ভাঙচুর শেষে এক কর্মচারীকে আটকে রেখেছিল। আমি গিয়ে তাকে উদ্ধার করি। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

বিএনপি-জামায়াতের লোকজন নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, এটা হাস্যকর অভিযোগ। তারা ভাঙচুরের ঘটনা ভিন্নখাতে নিতে এটা রটাচ্ছে।

বাকেরগঞ্জ থানা পুলিশের ওসি আবুল কালাম জানান, নিয়োগ নিয়ে ঝামেলা হয়েছিল। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
 

Related Topics

টপ নিউজ

ছাত্রলীগের হামলা / বরিশাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • ছবি: বাসস
    সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও
  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

Related News

  • ফরিদপুর, বরিশাল ও সিলেটে ২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, চট্টগ্রামে আক্রান্ত বাড়ছে
  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • বাসমালিক সমিতির দ্বন্দ্ব, বরিশাল থেকে ৬ রুটে বাস চলাচল বন্ধ
  • বরিশালে পল্লী চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যুর অভিযোগ
  • বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
ছবি: বাসস
বাংলাদেশ

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

4
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

5
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

6
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net