Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
সম্রাট ও আরমানের ছয় মাস কারাদণ্ড

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 October, 2019, 08:10 pm
Last modified: 06 October, 2019, 08:19 pm

Related News

  • র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল
  • দুর্নীতির মামলায় সাবেক যুবলীগ নেতা সম্রাটের ২০ বছরের কারাদণ্ড
  • একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তা হুমকি নেই, তবে সব ধরনের প্রস্তুতি আছে: র‍্যাবের মহাপরিচালক
  • র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
  • গাজীপুরে জাল টাকার কারখানার সন্ধান, ১৪ লাখ টাকার জাল নোট ও সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

সম্রাট ও আরমানের ছয় মাস কারাদণ্ড

কার্যালয়ে অভিযান চালিয়ে দুটি ক্যাঙ্গারুর চামড়া পাওয়ায় সম্রাটকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এবং কুমিল্লার চৌদ্দগ্রামে গ্রেপ্তারের সময় সাথে মদের বোতল পাওয়ায় আরমানকে এ কারাদণ্ড দেওয়া হয়েছে
টিবিএস রিপোর্ট
06 October, 2019, 08:10 pm
Last modified: 06 October, 2019, 08:19 pm
ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড/ রেহমান আসাদ

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট এবং সহ-সভাপতি এনামুল হক আরমানকে ছয় মাস করে কারাদন্ড দিয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। 

রোববার সন্ধ্যায় সম্রাটের কাকরাইলের কার্যালয়ে অভিযান শেষে এ কারাদন্ড দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। 

কার্যালয়ে অভিযান চালিয়ে দুটি ক্যাঙ্গারুর চামড়া পাওয়ায় সম্রাটকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এবং কুমিল্লার চৌদ্দগ্রামে গ্রেপ্তারের সময় সাথে মদের বোতল পাওয়ায় আরমানকে এ কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের মিডিয়া উইংয়ের প্রধান সারওয়ার বিন কাশেম। 

সম্রাটের কাকরাইলের কার্যালয় থেকে উদ্ধারকৃত মদের বোতল। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড/ রেহমান আসাদ

সম্রাটকে বর্তমানে কেরাণীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হচ্ছে। 

কারাগারের সিনিয়র জেলা সুপার ইকবাল কবির জানান, কোন ধরণের ডিভিশন ছাড়াই সম্রাটকে নিয়মিত কয়েদীদের সাথে জেলে রাখা হবে। তবে আদালতের আদেশ পেলে তাকে ডিভিশন দেওয়া হবে। 

এর আগে ঢাকার ক্যাসিনো ব্যবসার নিয়ন্ত্রক ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের কাকরাইল অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী মদ, ইয়াবা, বন্যপ্রাণীর চামড়া এবং পিস্তল উদ্ধারের তথ্য জানায় র‍্যাব। 

রোববার দুপুরে র‍্যাব-১ এর কমান্ডিং অফিসার সারওয়ার বিন কাশেমের নেতৃত্বে একটি দল সম্রাটকে সাথে নিয়েই কাকরাইলের ভূঁইয়া ম্যানশনে অবস্থিত তার কার্যালয় ঘিরে অভিযান শুরু করে। 

সম্রাটের কাকরাইল কার্যালয়ের বিশ্রামকক্ষে পাওয়া পিস্তল। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড/ রেহমান আসাদ

বিকেল সাড়ে পাঁচটার দিকে গণমাধ্যমের সাংবাদিকদের কার্যালয়ের ভেতরে প্রবেশ করার অনুমতি দেয় র‍্যাব। 

সম্রাটের কার্যালয়ের কয়েকটি কক্ষ ঘুরে বিদেশী মদ, ইয়াবা, ইলেকট্রিক শক দেওয়ার মেশিন, একটি পিস্তল ও একটি বন্যপ্রাণীর চামড়া দেখতে পান সাংবাদিকরা। 

অভিযান শেষে র‍্যাব-১ এর কমান্ডিং অফিসার সারওয়ার বিন কাশেম সংবাদ সম্মেলনে বলেন, “সম্রাটের কার্যালয় থেকে আমরা ১৮ বোতল বিদেশী মদ, ১ হাজার ১৬০ পিস ইয়াবা, দুইটি ইলেকট্রিক শক দেওয়ার মেশিন, দুইটি অস্ট্রেলিয়ান ক্যাঙারুর চামড়া এবং ৫ রাউন্ড গুলিসহ একটি পিস্তল জব্দ করেছি।”

এর আগে দুপুর ১টা ১০ মিনিটে অভিযান শুরুর আধা ঘণ্টা পর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে র‌্যাব সদস্যরা মূল ফটকের তালা ভেঙে সম্রাটের কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। ভবনের তৃতীয় তলায় সম্রাটের কার্যালয়ে তল্লাশি চালান তারা। 

সম্রাটের কাকরাইল কার্যালয়ে পাওয়া ক্যাঙ্গারুর চামড়া। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড/ রেহমান আসাদ

অভিযানের সময় সম্রাটকে বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিহিত দেখা যায়। 

রোববার বিকেলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ডিজি বেনজির আহমেদ র‌্যাবের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে জানান, রাজধানীতে অবৈধ জুয়া ও ক্যাসিনো ব্যবসা চালানোর সুনির্দিষ্ট অভিযোগে সাবেক যুবলীগ নেতা সম্রাটকে গ্রেপ্তার করা হয়েছে। 

বেনজির আহমেদ বলেন, “ক্যাসিনো ব্যবসার সঙ্গে তার জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। দেশব্যাপী ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর দুদিন পর তিনি গা-ঢাকা দেন। তাকে গ্রেপ্তার করতে সময় লেগেছে, কারণ তিনি একেক সময় একেকটা কৌশল নিতেন।”

প্রসঙ্গত, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ছিলেন ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট আর এনামুল হক আরমান ছিলেন সংগঠনের সহ-সভাপতি। কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ভোরে গ্রেপ্তারের পর রোববার দুপুরে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠনটি থেকে দুজনকে বহিষ্কার করা হয়। 

Related Topics

টপ নিউজ

ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট / ক্যাসিনো সম্রাট / ক্যাসিনো কিং / ক্যাসিনো / ক্যাসিনো-বিরোধী অভিযান / র‍্যাব / ঢাকা কেন্দ্রীয় কারাগার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল
  • দুর্নীতির মামলায় সাবেক যুবলীগ নেতা সম্রাটের ২০ বছরের কারাদণ্ড
  • একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তা হুমকি নেই, তবে সব ধরনের প্রস্তুতি আছে: র‍্যাবের মহাপরিচালক
  • র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
  • গাজীপুরে জাল টাকার কারখানার সন্ধান, ১৪ লাখ টাকার জাল নোট ও সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net