Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 15, 2026
সন্তানের জন্য দেড় মাস আগে চুল বিক্রি করেছিলেন ওই নারী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 April, 2020, 04:45 pm
Last modified: 22 April, 2020, 04:57 pm

Related News

  • সাভারে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮
  • সাভারে র‍্যাব পরিচয়ে ব্যবসায়ীর ২৬ লাখ টাকা ছিনতাই
  • সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা: প্রধান আসামি রিমান্ডে
  • সাভারে রিকশা গ্যারেজ মালিককে মারধরের প্রতিবাদ করায় এসবি'র এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
  • সাভার মহাসড়কের আলোকসজ্জায় উইন্ড টারবাইন, নবায়নযোগ্য জ্বালানিতে উৎসাহ দেওয়াই লক্ষ্য প্রশাসনের

সন্তানের জন্য দেড় মাস আগে চুল বিক্রি করেছিলেন ওই নারী

গণমাধ্যমকে তথ্য সরবরাহ করার সময় কেন দেড় মাস আগের কথা উল্লেখ করেননি, জানতে চাইলে সাথী বেগম বলেছেন, 'তখন আমার ত্রাণের প্রয়োজন ছিল। ভেবেছিলাম দেড় মাস আগে চুল কেটেছি বললে যদি ত্রাণ না পাই, তাই সময় উল্লেখ করিনি!'
টিবিএস রিপোর্ট
22 April, 2020, 04:45 pm
Last modified: 22 April, 2020, 04:57 pm

সন্তানের খাবার ও দুধ কিনতে সাভারের এক মা নিজের মাথার চুল বিক্রি করেছেন। মঙ্গলবার সন্ধ্যা থেকে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডসহ দেশের বিভিন্ন অনলাইন গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হলে রীতিমতো ভাইরাল হয়ে যায়। গণমাধ্যমে খবর দেখে সাভারের জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা তার সাহায্যে এগিয়ে আসেন। চাল, তেলসহ দেওয়া হয় নগদ অর্থ সহায়তা।

কিন্তু রাত পেরিয়ে দিন হওয়ার সঙ্গে সঙ্গে জানা গেল, ঘটনা সত্য; তবে সেটি দেড় মাসেরও বেশি পুরনো ঘটনা। 'লকডাউনের কারণে ওই নারী অর্থ কষ্টে আছেন, তার স্বামী কাজে যেতে পারছেন না'- বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন তথ্যগুলো আসলে সঠিক নয়। ওই নারী লকডাউন ঘোষণা হওয়ার আগে এমন সমস্যায় পড়েছিলেন। লকডাউনের পরে নয়।

গণমাধ্যমকে তথ্য সরবরাহ করার সময় কেন দেড় মাস আগের কথা উল্লেখ করেননি, জানতে চাইলে সাথী বেগম বলেছেন, 'তখন আমার ত্রাণের প্রয়োজন ছিল। ভেবেছিলাম দেড় মাস আগে চুল কেটেছি বললে যদি ত্রাণ না পাই, তাই সময় উল্লেখ করিনি!'

এদিকে ওই নারী কোনো কুচক্রীমহলের সঙ্গে যোগসাজস করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চেয়েছেন বলে দাবি করেছেন সাভার পৌর মেয়র হাজী আবদুল গনি। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তে উপজেলা প্রশাসনকে অনুরোধ করেন। 

স্থানীয় প্রশাসন বলছে, ওই নারী কেন তথ্য গোপন করেছিলেন- তা তদন্ত করে দেখা হচ্ছে। 

এদিকে গণমাধ্যমে মঙ্গলবার খবরটি প্রকাশিত হওয়ার পর অনেকেই ওই নারীর সহযোগিতায় এগিয়ে আসেন।

সাভার বনিক সমিতির সাবেক সভাপতি ওবায়দুর রহমান অভি ওই দিন সন্ধ্যায় ওই নারীকে নিজ উদ্যোগে খাদ্য সহায়তা করেন। খাদ্য সহায়তার মধ্যে ছিল ৫০ কেজি ওজনের এক বস্তা চাল, পাঁচ লিটার তেল। এছাড়া বাচ্চার দুধ কেনার জন্য তিনি নগদ অর্থও সহায়তা করেন।

অন্যদিকে সাভার পৌর মেয়র ওই দিন রাতে ওই নারীকে নগদ চার হাজার টাকা ও দশ কেজি চাল সহায়তা করেন। এছাড়া স্থানীয় উপজেলা চেয়ারম্যানসহ আরও অনেকেই তাকে সহযোগিতা করেছেন।

Related Topics

টপ নিউজ

সাভার / ভাইরাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: টিবিএস
    এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন
  • ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়
    ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়
  • ছবি: ওয়াশিংটন পোস্ট
    গণিতের বড় এক আবিষ্কারের দ্বারপ্রান্তে ছিলেন এই গণিতবিদ, এরপরই কৃতিত্ব ছিনিয়ে নিল এআই
  • ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ: ইইউ-র ‘সদস্য’ হতে চায় কানাডা, ইউরোপের নেতাদের সঙ্গে চলছে আলোচনা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আগামী সপ্তাহে ঢাকাসহ ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে: আইইডিসিআর
  • একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
    একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত

Related News

  • সাভারে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮
  • সাভারে র‍্যাব পরিচয়ে ব্যবসায়ীর ২৬ লাখ টাকা ছিনতাই
  • সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা: প্রধান আসামি রিমান্ডে
  • সাভারে রিকশা গ্যারেজ মালিককে মারধরের প্রতিবাদ করায় এসবি'র এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
  • সাভার মহাসড়কের আলোকসজ্জায় উইন্ড টারবাইন, নবায়নযোগ্য জ্বালানিতে উৎসাহ দেওয়াই লক্ষ্য প্রশাসনের

Most Read

1
ফাইল ছবি: টিবিএস
আন্তর্জাতিক

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন

2
২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়
অর্থনীতি

২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়

3
ছবি: ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

গণিতের বড় এক আবিষ্কারের দ্বারপ্রান্তে ছিলেন এই গণিতবিদ, এরপরই কৃতিত্ব ছিনিয়ে নিল এআই

4
ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ: ইইউ-র ‘সদস্য’ হতে চায় কানাডা, ইউরোপের নেতাদের সঙ্গে চলছে আলোচনা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আগামী সপ্তাহে ঢাকাসহ ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে: আইইডিসিআর

6
একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
বাংলাদেশ

একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net