Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
সত্তর বছর বয়সে নির্বাচনে প্রার্থী হয়ে বললেন, ‘বয়স কোনো ব্যাপার না’

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
15 September, 2019, 08:50 pm
Last modified: 15 September, 2019, 08:54 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ 
  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৩০
  • ব্রাহ্মণবাড়িয়ায় ৮০৫ ভোটকেন্দ্রের ৫৭৪টি ঝুঁকিপূর্ণ
  • বিদ্রোহীদের নিয়ে শেষ মুহূর্তে কী ভাবছে বিএনপি
  • রুমিন ফারহানার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ, ব্যবস্থা নিতে চিঠি

সত্তর বছর বয়সে নির্বাচনে প্রার্থী হয়ে বললেন, ‘বয়স কোনো ব্যাপার না’

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার আসন্ন নির্বাচনে সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদে লড়তে যাচ্ছেন ছালেহা।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
15 September, 2019, 08:50 pm
Last modified: 15 September, 2019, 08:54 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভা নির্বাচনে সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদে লড়তে যাচ্ছেন ছালেহা বেগম। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

ছালেহা বেগমের বয়স সত্তর ছুঁইছুঁই। শরীরে নেই আগের মতো শক্তিও। কিন্তু মনের জোর এখনও  অটুট। আর সেই শক্তি থেকেই ভোটের লড়াইয়ে নেমেছেন তিনি।
 
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার আসন্ন নির্বাচনে সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদে লড়তে যাচ্ছেন ছালেহা।
 
যাচাই-বাছাই শেষে তাঁর মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান।

রোববার সকাল ১১টায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ছালেহা বেগমের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের।

প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে অংশ নিতে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে একাই এসেছেন তিনি। এ বয়সে প্রার্থী হওয়ার কারণ জানতে চাইলে রেগে যান। বলেন, “বয়স কোনো ব্যাপার না।”
 
নবীনগর উপজেলার আলিয়াবাদ গ্রামের মৃত মিধন মিয়ার স্ত্রী ছালেহা। তাঁর তিন ছেলের সবাই থাকেন প্রবাসে। একমাত্র মেয়ের বিয়ে হয়েছে অনেক আগে। তিনি এখন ঘর-সংসার নিয়ে ব্যস্ত। তাই একাই দিন কাটে ছালেহার।
 
তিনি জানান, পৌরসভা হওয়ার আগে তিনি উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের দু’বারের সদস্য ছিলেন। এবার তিনি পৌরসভা নির্বাচনে সংরক্ষিত ২নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন।

জানালেন, “ইউনিয়ন পরিষদের সদস্য থাকার সময় এলাকায় অনেক কাজ করেছি। প্রার্থী হওয়ার জন্য বয়স কোনো ব্যাপার না। মানুষের সমর্থন নিয়ে যদি নির্বাচিত হই তাহলে আবারও এলাকার উন্নয়নে কাজ করব।”
 
নবীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা জাহিদুল ইসলাম ছালেহার প্রার্থীতার বিষয়ে বলেন, “২৫ বছরের বেশি বয়সী যে কেউ নির্বাচনে প্রার্থী হতে পারেন। উনি জনগণের সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। যাচাই-বাছাইয়ে তাঁর মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়েছে।”
 
১৪ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মেয়র, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদে ৯০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই চলে। 

২৩ সেপ্টেম্বর বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

Related Topics

টপ নিউজ

ব্রাহ্মণবাড়িয়া / পৌরসভা নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ 
  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৩০
  • ব্রাহ্মণবাড়িয়ায় ৮০৫ ভোটকেন্দ্রের ৫৭৪টি ঝুঁকিপূর্ণ
  • বিদ্রোহীদের নিয়ে শেষ মুহূর্তে কী ভাবছে বিএনপি
  • রুমিন ফারহানার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ, ব্যবস্থা নিতে চিঠি

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net